JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৭:৩২ পিএম
Breaking
বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা! চোরবাগান কাণ্ডে ধৃত কালিয়ার জামিনের আবেদন খারিজ, ভয়েস স্যাম্পল সংগ্রহের নির্দেশ আদালতের ভারতের এই মন্দিরে পূজিত হয় হাজার হাজার ইঁদুর! সাদা ইঁদুর দেখলেই নাকি সৌভাগ্য ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা! চোরবাগান কাণ্ডে ধৃত কালিয়ার জামিনের আবেদন খারিজ, ভয়েস স্যাম্পল সংগ্রহের নির্দেশ আদালতের ভারতের এই মন্দিরে পূজিত হয় হাজার হাজার ইঁদুর! সাদা ইঁদুর দেখলেই নাকি সৌভাগ্য ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত!

পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি

পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি
পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত ৩৩ জনেরও বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। পকপত্তনের দেপালপুর রোডে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা  এতটাই তীব্র ছিল যে ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে যায়।

উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্জাবের সাহিওয়াল জেলা থেকে কাসুরের দিকে যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরে বাসের ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। তাঁদের উদ্ধারে কাটার যন্ত্র ব্যবহার করতে হয় উদ্ধারকারীদের। বাসের লোহার আসন এবং গাড়ির অন্যান্য অংশ কেটে আহতদের বের করে আনা হয়।

রেসকিউ ১১২২ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। আহত ৩৩ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে এক জন পুলিশকর্মী এবং এক জন সরকারি আধিকারিকও রয়েছেন। দুর্ঘটনার পরে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহত ও মৃতদের হাসপাতালে নিয়ে যেতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য উদ্ধৃত করে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, এক লেনের রাস্তায় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

4 Views 0 Likes 0 Comments

Related News

২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ!
বিদেশ

২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ!

পর্যটকের ছদ্মবেশে পাকিস্তানের চরনা দ্বীপে লস্কর-ই-তইবার সদস্যদের সামুদ্রিক প্রশিক্ষণের অভিযোগ। স্কুবা ডাইভিং ও কমব্যাট সুইমিংয়ের প্রশিক্ষণ ঘিরে ভারতের উপকূলীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০৮ সালের ২৬/১১ হামলার স্মৃতি উস্কে দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা মহল।

০৬ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 3 মিনিট
আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা
বিদেশ

আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্...

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার। ইলিনয়েসের ৮৪ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ৭০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর ফলে ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা প্রতিনিধি হওয়ার নজির গড়লেন তিনি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে পারিবারিক শিকড়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাবার এই জয় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে এক উল্লেখযোগ্য সাফল্য।

০৬ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন
বিদেশ

লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন

আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের জয়যাত্রা অব্যাহত। নিউ ইয়র্কের পর এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র পদেও ইতিহাস গড়লেন কেরলের মেয়ে নিথ্যা রমন। বিদায়ী মেয়র কারেন বাসকে হারিয়ে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন ৪৫ বছর বয়সি এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। আবাসন, গণপরিবহণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকেই নতুন প্রশাসনের প্রধান লক্ষ্য করেছেন তিনি। এবার নিউ ইয়র্কের জোহরান মামদানির সঙ্গে আমেরিকার দুই বৃহত্তম শহরের নেতৃত্বে ভারতীয় শিকড়ের দুই রাজনীতিক।

০৬ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 3 মিনিট
মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস
বিদেশ

মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ই...

আমেরিকার রাজনীতিতে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী। মিশিগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়ে প্রথম ভারতীয়-আমেরিকান হিসাবে এই পদে বসতে চলেছেন ৪২ বছরের ডেমোক্র্যাট নেতা। পাঞ্জাবি অভিবাসী পরিবারের সন্তান রণজীব ২০২০ সালে প্রথম শিখ-আমেরিকান প্রতিনিধি হিসাবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর রাজনৈতিক উত্থানে গর্বিত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়।

০৬ নভে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.