ভারতীয় তারকাদের ব্র্যান্ডভ্যালুর বাজারে আমূল পরিবর্তন। যেকোনো বিজ্ঞাপনের মুখ মূলত স্বনামধন্য তারকারাই হয়ে থাকেন। সেকারণে বলিউড তারকা থেকে ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু প্রায় উর্ধমুখী থাকে। সম্প্রতি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা বিরাট কোহলিকে ছাপিয়ে এবার শীর্ষে বলিউড তথা বিশ্বব্যাপী স্বনামধন্য শাহরুখ খান।
বিশেষত দেখা যায় রূপালি পর্দায় যে যতো বেশি খ্যাতনামা তার ব্র্যান্ড ভ্যালু বেশির দিকে থাকে। এতদিন পর্যন্ত বিজ্ঞাপনের বাজারে সবার শীর্ষে থাকতেন কিং কোহলি । কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় কোহলিকে টেক্কা দিয়ে ১৬৯৪৫ কোটির ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থান অধিকার করেন বলিউড এর বাদশা। দ্বিতীয় স্থান অধিকার করেন বলিউড বিখ্যাত তারকা রণবীর সিং। সম্প্রতি তার ধুরন্ধর ছবিতে তুমুল সাফল্যের পর আবার আলোচনার শীর্ষে আসেন তিনি। শীর্ষ থেকে ৩ নম্বরে স্থানান্তর করেন কিং কোহলি।
অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন আলিয়া ভাট। দীপিকা পাড়ুকোন আছেন দ্বিতীয় স্থানে ৮৮৯৬ কোটির ব্র্যান্ড ভ্যালু নিয়ে। পরবর্তীকালে সারিতে আছেন রশ্মিকা মন্দানা ও কিয়ারা আডবানি। বিজ্ঞাপনের বাজারে অভিনেতারা এগিয়ে থাকলেও অভিনেত্রীরা তাদের স্থান তৈরী করে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছেন।




