JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৮:১৬ পিএম
Breaking
মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান... Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস্তূপের ন... Bangladesh Railway: বাংলাদেশে বেনাপোল ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ Sheikh Hasina: হাসিনার বাংলাদেশে ফেরার জল্পনার মধ্যেই বাড়ল নিরাপত্তা কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান... Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস্তূপের ন... Bangladesh Railway: বাংলাদেশে বেনাপোল ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ Sheikh Hasina: হাসিনার বাংলাদেশে ফেরার জল্পনার মধ্যেই বাড়ল নিরাপত্তা কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন

ফেসবুক পোস্টে ট্যাগ বিধায়ক, তারপরই নড়েচড়ে বসলো প্রশাসন!

ফেসবুক পোস্টে ট্যাগ বিধায়ক, তারপরই নড়েচড়ে বসলো প্রশাসন!

পূর্ব বর্ধমান, রেশমি ব্যানার্জি: সামান্য একটা ফেসবুকে পোস্ট। সেই পোস্টে ট্যাগ করা বিধায়ককে। আর তাতেই কেল্লাফতে। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের কুবাজপুর এবং ছাতনী গ্রামের একটি গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বারংবার প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মেলেনি কোন সুরহা। সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছিল। এবার সেই রাস্তার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এক ব্যক্তি এবং তাতে ট্যাগ করেন স্থানীয় বিধায়ককে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে সরাসরি সেই রাস্তা মেরামতির উদ্যোগ নেন বিধায়ক সৌমেন কার্ফা।

পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিধায়ক লিখেছেন, স্থানীয় বেশ কয়েকজন মানুষ তাকে ট্যাগ করে রাস্তার বেহাল অবস্থা নিয়ে সমস্যা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার সেই সমস্যার জন্য তিনি প্রশাসনকে জানিয়েছেন। বিধায়কের আরও দাবি নির্দেশের পর সেই রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েক ধাপ এগিয়েছে। প্রসঙ্গত শুধু বর্ষার দিনে নয়, অন্যান্য সময়ে গ্রামীন এই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়। বর্ষার সময় হাঁটু সমান জল কিংবা কোথাও প্যাচপ্যাচে কাদায় নাজেহাল হতে হত সাধারণ মানুষকে। গোটা রাস্তা ভরে খানাখন্দে। বিধায়কের বক্তব্যে স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পাওয়ার পর মানুষের সমস্যা গুরুত্বসহকারে তিনি দেখছেন।

প্রসঙ্গত এই রাস্তা দিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। বর্ষাকালে এই রাস্তা চলাফেরার একদম অযোগ্য হয়ে পড়ে। শুধু তাই নয় নিত্যযাত্রী থেকে রোগী এবং তার পরিজনকে চরম সমস্যায় পড়তে হয় এই রাস্তা দিয়ে যাতায়াতের কারণে। দ্রুত রাস্তার কাজ শুরু হলে সমস্যা অনেকটাই মিটবে।

সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের পোস্ট এবং বিধায়কের পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সামাজিক মাধ্যমে সামান্য একটি পোস্ট দেখে তড়িঘরিয়ে ব্যবস্থা নেওয়ায় বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন সকলে। নেটিজেনদের মতে, সোশ্যাল মিডিয়ার কারণে এই কাজ করতে উদ্যোগী হয়েছে বিধায়ক। তাই এই ভাবনাকে সাধুবাদ জানাই।

57 Views 0 Likes 0 Comments

Related News

কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তৃণাঙ্কুর
রাজ্য

কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে ব...

রাজ্য রাজনীতির পরিচিত মুখ তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর, কলকাতায় একান্ত ঘরোয়া অনুষ্ঠানে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের জ্যেষ্ঠা কন্যা অবন্তিকা ভৌমিকের (ডাকনাম গুনগুন) সঙ্গে আইনি বিয়ে সারলেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পেল।

২৬ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি
রাজ্য

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি

নিউজ ডেস্ক: ফের বামেদের সভায় হামলার অভিযোগ। বৃহস্পতিবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আয়োজিত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায়। সংযুক্ত কিসান মোর্চার কর্মসূচিতে বাধা দেওয়া এবং সভায় উপস্থ...

২৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী
রাজ্য

কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: কোলাঘাটে নীতিন গডকরী ও শুভেন্দু অধিকারী! ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। প্রায় ৮৭০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যে সড়ক ও সেতু পরিকাঠামো শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্...

২৬ নভে ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার পরিকল্পনা
রাজ্য

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার...

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সীমান্ত নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি ও নিরাপত্তা ...

২৫ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.