কলকাতা, নিউজ ডেস্ক: উইঙ্কিল টুইঙ্কিল,দুই ভিন্ন ধারার রাজনীতির গল্প। একই সময়ে দাঁড়িয়ে দুই ভিন্ন পথের ভিন্ন চরিত্রের মানুষের গল্প। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নাট্যকার ব্রাত্য বসু তাদের সৃজনে বুনেছেন মার্কিন লেখক আরভিং ওয়াশিংটনের রিপ ভ্যান উইঙ্কল-র গল্প। বহু বছরের জন্য বিচ্ছিন্ন হয়ে ফের ফিরে আসেন জটিল সমস্যা তৈরি হয় তাঁর বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্মৃতির গরমিলের। ব্রাত্য বসু'র গল্পের মধ্যমণি সব্যসাচী সেন বঙ্গের এক উত্তাল রাজনৈতিক আবহে বামপন্থী আদর্শে বিশ্বাসী কর্মী। এই চ্যালেঞ্জিং চরিত্রে ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক একমুহূর্তের জন্য অভিনয় করেননি। ঋত্বিক প্রথম থেকে শেষ পর্যন্ত সব্যসাচী সেন। সব্যসাচী পুলিশের হেফাজত থেকে পালাতে যান। পুলিশ ভোরের কুয়াশায় তাকে গুলি করে। এরপর থেকেই তিনি নিখোঁজ! এরপর আবার সব্যসাচী ফিরে আসে। এর মাঝখানে কেটে গেছে পঁচিশটা বছর। এবং সেই পঁচিশ বছরে বিশাল পরিবর্তন ঘটে গেছে। পরিবর্তন ঘটেছে কলকাতার বাতাবরণে,সংস্কৃতি,রাজনীতিতে, এবং সমস্ত পৃথিবীজুড়ে।
সব্যসাচী চরিত্রে ঋত্বিক শুধুমাত্র স্ত্রী রাজলক্ষ্মীর সঙ্গেই বেঁচে আছে তার অতীতের মধ্যে। রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার এবং সোহিনী সরকার। দুজনেই হয়ে উঠেছেন অভিন্ন। এদের সৃজিত মিশিয়ে দিলেন আশ্চর্য রোমান্টিকতা দিয়ে। তরুণ সোহিনীর কণ্ঠে মাদকতা ছড়ালেন রাপূর্ণা। গাইলেন এই সময়ের কিছু অবিস্মরণীয় প্রেম ও আদরের গান। মিশে গেলেন মধ্যবয়সি রাজলক্ষ্মীর অঙ্গে। বেদনা ও আনন্দের সৃজিত বোঝান যে তরুণী, তরুণ সব্যসাচীর রাজনৈতিক বান্ধবী ছিল- সেই একই মেয়ে তার স্ত্রী এবং তার দুই সন্তান, ইন্দ্র আর ইন্দ্রাণীর মা।
অন্যদিকে সমস্যা হল সবার বয়েস বেড়েছে। কিন্তু সব্যসাচী এখনো তরুণ! শরীরের দিক থেকে প্রায় তার মতো এক তরুণ সব্যসাচীকে কিছুতেই বাবার জায়গায় বসাতে পারে না ইন্দ্র। সে বাবাকে নাম ধরে ডাকে। সব্যসাচীর ছেলে হিসেবে পরমব্রত অনবদ্য। সে তৃণমূল পার্টির সদস্য, উদ্ধত। বামপন্থী বাবার মতোই পোড়খাওয়া। এবং সব্যসাচীর ঠিক উল্টো। ঋত্বিক আর পরমব্রতর এই টাসেল দেখার মতো। দু'জনের তর্ক-বিতর্ক তো গড়ে তোলে এই ছবির কেন্দ্রীয় আকর্ষণ।বহন করে পরিণতি, বিস্ফোরক ক্লাইম্যাক্স!
সেই অনবদ্য অভিনয়ের প্রতিশ্রুতি ভোলা যায় না। এই সিনেমা তৈরি করবে ঘরে-বাইরে বিতর্ক,আলোচনা। অসামান্য দক্ষতায় সৃজিত মুখোপাধ্যায় বুনতে পেরেছেন এই বিষয়টাকে। এই বোধটাই তৈরি করেছে এই সিনেমাকে অন্যান্য সিনেমার থেকে আলাদা, এবং প্রশংসা যোগ্য।
সিনেমা রিভিউ: উইঙ্কিল টুইঙ্কিল
পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়
অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত মুখোপাধ্যায়, সোহিনী সরকার,অনসূয়া মজুমদার,সোহিনী সরকার,রজতাভ দত্ত,অঙ্গনা রায়।