JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৩:১৩ পিএম
Breaking
Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ
দিদার বাড়িতে অভিজিৎ ছবি: সংগৃহীত

দিল্লি, নিউজ ডেস্ক : দিদিমার শেষ বিদায় অনুষ্ঠানে থাকা হয়নি। দিল্লী পুলিশের হেফাজতে থাকাকালীন পরিবারের কাছ থেকে আসে তাঁর মৃত্যুর খবর। শেষকৃত্য হয়ে যায় তাঁর অনুপস্থিতিতে। অবশেষে মুক্তি পাওয়ার পর মহারাষ্ট্রের নিজের গ্রাম সন্তুক পিম্পরিতে পৌছলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানে গিয়ে দিদিমার শেষকৃত্যের স্থানে শ্রদ্ধা জানান তিনি।

সূত্রে খবর, অভিজিতের দিদিমা সাবিত্রী বাই শঙ্কর দীপকে ১০ অক্টোবর, শনিবার ৮৫ বছর বয়সে মারা যান। বয়স জনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময় দিল্লিতে সিজেপির প্রতিবাদ কর্মসূচি কেন্দ্র করে অভিজিৎ পুলিশের হেফাজতে ছিলেন। ফলে, পরিবারের কঠিন সময়ে তাঁর পক্ষে গ্রামে পৌঁছানো সম্ভব হয়নি। দিদিমার শেষকৃত্য তাঁর অনুপস্থিতিতেই সম্পন্ন হয়।

পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর রবিবার রাতে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরি গ্রামে পৌঁছন অভিজিৎ। এরপর দিদিমার শেষ কৃত্যের স্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের সান্তনা দেন সিজেপি প্রধান। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এই ব্যক্তিগত শোকের ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

অভিজিতের দিদিমার মৃত্যুর সময় তাঁকে শেষকৃত্যে যোগ দিতে দেওয়া হয়নি বলে সিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে, দিল্লী পুলিশের বক্তব্য ছিল, তাঁকে মৃত্যু সংবাদ জানানো হয়েছিল এবং বাড়ি ফেরার বিষয়ে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছিল। সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিতর্কের পাশাপাশি অভিজিৎ দীপকের গ্রামে ফেরা এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনা এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

76 Views 0 Likes 0 Comments

Related News

NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প্লেসে
দেশ

NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্ল...

পতাকায় টান পড়তেই চরম ক্ষোভে ফেটে পড়েন সখী। বাসের সামনে ঝুলন্ত অবস্থাতেই পুলিশকর্মীর দিকে আঙুল তুলে তীব্র স্বরে চিৎকার করে ওঠেন তিনি “ঝান্ডা টাচ নেহি করনে কা!” অর্থাৎ জাতীয় পতাকায় হাত দেবেন না। জাতীয় পতাকার অবমাননা না করার এই স্পষ্ট ও তীব্র প্রতিবাদের দৃশ্য নিমেষে বদলে দেয় উত্তেজনার মাত্রা। এক মুহূর্তের জন্য যেন কিছুটা থমকে যান আশপাশের কর্তব্যেরত পুলিশকর্মীরাও।

১২ অক্টো ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে
দেশ

Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইক...

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তর ও কনট প্লেস এলাকায় বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ ঘিরে আদালতের দ্বারস্থ হলেন আবেদনকারীরা। গত ১০ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের দাবিতে আদালতে আবেদন ...

১২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল
দেশ

Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে আরও তীব্র হল রাজনৈতিক সংঘাত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সংবিধান আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন লোকসভার বিরো...

১২ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল?
দেশ

Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল?

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার সরাসরি তাঁকে পদত্যাগ করার পরামর্শ দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু পদত্যাগই নয়, রাজসাক্ষী হয়ে গোটা বিষয়টি সামনে আনারও বা...

১২ অক্টো ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.