JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

ওঙ্গোলে লিফট দুর্ঘটনা, প্রাণ গেলো এক প্রৌঢ়ার

ওঙ্গোলে লিফট দুর্ঘটনা, প্রাণ গেলো এক প্রৌঢ়ার

অন্ধ্রপ্রদেশ,অঙ্কন দাস:  অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের সূর্য টাওয়ার্স। সেখানেই ঘটল 'লিফট দুর্ঘটনা।' ওই দুর্ঘটনায় ৫০ বছর বয়সী এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, লিফটের দরজা খোলা থাকা অবস্থাতেই সেটি হঠাৎ নিচে নেমে যায়। এর ফলে তিনি নিজেকে বাঁচানোর সময় একেবারেই পাননি। গত রবিবার ঘটে যাওয়া এই ঘটনাটি ওই ভবনগুলোতে লিফটের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। 

দুর্ঘটনায় মৃতার নাম ভানিথা। তিনি তাঁর মেয়ে ও নাতির সঙ্গে লিফটে প্রবেশ করেছিলেন। সূত্র মারফত এমনটাই জানা গেছে। মেয়ে ও নাতি লিফট থেকে ঠিকঠাক বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু, ভানিথা যখন বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই দরজা খোলা থাকা অবস্থাতেই লিফটটি হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করে। অপ্রস্তুত অবস্থায় পড়ে ভানিতা তাড়াহুড়ো করে চলন্ত লিফট থেকে বের হওয়ার চেষ্টা করেন। এই নিয়ে উঠেছে অভিযোগ।

ভানিথার মেয়ের চিৎকার শুনে সূর্য টাওয়ারের লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। ভানিথাকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার অবস্থার অবনতি ঘটে এবং অবশেষে তিনি আঘাতের কারণে মারা যান। এই ভয়াবহ ঘটনাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো 'বিকল লিফটের বিপদ' সম্পর্কে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা বলতেই হয়।  লিফটে তিন দিন আটকে ছিলেন ৩২ বছর বয়সি এক নারী। পরে সেখানেই তিনি মারা যান। তাঁর নাম ওলগা লিওন্টিভা। তিনি পেশায় ডাকঘর কর্মী ছিলেন। উজবেকিস্তানের তাসখন্দে এই ঘটনা ঘটেছিল।চলতি বছরের ২৪শে জুলাই কাজ শেষে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে নিখোঁজ হিসেবে ঘোষণা করেন। 

খোঁজ নিতে গিয়ে দেখা যায়, তিনি একটি বহুতল ভবনের ৯ তলায় লিফটে আটকা পড়েছিলেন। সেই সময় লিফটের ভেতরে তিনি চিৎকার করলেও কেউ তা শুনতে পায়নি। একারণেই তাঁকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেনি। তিন দিন পর লিফটের ভেতর থেকে তার মৃতদেহ মেলে। এ ঘটনায় তদন্ত শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

 আঞ্চলিক ইলেকট্রিসিটি নেটওয়ার্ক জানায়, 'ঘটনার দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য গুরুত্বসহকারে তদন্ত করা হবে।' এই ঘটনায় ওই ভবনে বসবাসকারীরা জানিয়েছিল, ‘লিফটে ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’

10 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
বিদেশ

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

সামাজিক মাধ্যম এক্স-এ দুবাইয়ের যুবরাজ লেখেন, 'ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলাম৷ ফ্লাইদুবাইয়ের বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর সাহস, দায়িত্ববোধ ও মানবজীবনের প্রতি দরদের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন।

০৩ অক্টো ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা, সঙ্গে আর্থিক সাশ্রয়ও
বিদেশ

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তি...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা-কলকাতা রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পদ্মা সেতু। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি...

০৩ অক্টো ২০২৬, ১০:২৭ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.