JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৮:৪১ পিএম
Breaking
NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা

ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান

ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান
ছবি: নিজস্ব ছবি

অসম: ভোটের ডিউটি শেষ করে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিএসএফ জওয়ানরা। অসমের বরপেটা জেলার হাউলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁদের বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসচালকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের দায়িত্ব পালন শেষ করে বাসে করে ফিরছিলেন বিএসএফের কর্মীরা। বাসটি ধুবড়ির দিকে যাচ্ছিল। সেই সময় হাউলির কাছে জাতীয় সড়ক ২৭-এর উপর সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের একাধিক যাত্রী আহত হন।

আহত ৩২ জওয়ান, ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক

দুর্ঘটনার পর আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জনকে বরপেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করা হচ্ছে। বাকি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনাস্থলেই মৃত্যু বাসচালকের

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসচালক শামসুল হক। তাঁর বয়স ৪২ বছর। তিনি অসমের গোয়ালপাড়া জেলার শিমলিতোলার গরইমারির বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্ত শুরু পুলিশের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাউলি থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বাসের গতি, ট্রাকের অবস্থান এবং সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। ভোটের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় বিএসএফ জওয়ানদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। আপাতত আহতদের চিকিৎসার দিকেই নজর রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের অপেক্ষা।

118 Views 0 Likes 0 Comments

Related News

India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয় মোদী
দেশ

India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে...

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশ ও ভূখণ্ডের ১৩১টি সূচক বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ১০০ নম্বরের মধ্যে গতবারের তুলনায় ০.৫ পয়েন্ট বাড়িয়ে ভারতের ঝুলিতে এসেছে ৪০.৫ পয়েন্ট। এর ফলে ‘মেজর পাওয়ার’ বা প্রধান শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে।

২৪ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬
দেশ

UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই নতুন রাজনৈতিক অঙ্কের মুখে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে...

২৪ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 5 মিনিট
India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা
দেশ

India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভার...

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত ও কানাডা। বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এ বার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি কাঠামোগত চুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে...

২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.