কলকাতা, সুদীপ্তা দাস: প্রকাশিত হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বের সূচি । এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল । লাল-হলুদের গ্রুপ রয়েছে জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। প্রকাশিত সূচি অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’তে হাবাসের দলের প্রতিদ্বন্দ্বী জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাব।
এদিন সকালে হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর ‘ড্র’। সেখানেই দেখা যায় গ্রুপ ‘ডি’তে রয়েছে ইস্টবেঙ্গল। যেই গ্রুপ ধারে-ভারে কার্যত কঠিন । গ্রুপ ‘ডি’ তে লাল-হলুদের প্রতিদ্বন্দ্বী আল হুসেন, আল শর্তা ও আল সিব। আল হুসেন গত মরশুমে জর্ডনের চ্যাম্পিয়ন ক্লাব।
এছাড়াও সদ্য শেষ হওয়া ফুটবল ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জর্ডনের হয়ে খেলা ৭ জন আছেন আল হসেন ক্লাবে। ওপর দিকে ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। আর ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব।
গ্রুপ পর্বের ম্যাচ গুলি শুরু হবে ১৫ সেপ্টম্বর থেকে । শেষ হবে ৯ ডিসেম্বর। হোম ও অ্যাওয়ে, দু’পর্ব মিলিয়ে হবে এই ম্যাচ। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে।
গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায় লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে দুরন্ত লড়াই করে হাবাসের দল । পিছিয়ে পড়েও ৪-১ গোলে আল আরবিকে হারান মহম্মদ রশিদরা।