JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম
Breaking
Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

আগরকারের কপালে কি ‘ছাঁটাই’! শ্রীলঙ্কা সিরিজের পরেই নির্বাচক প্রধানের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত

আগরকারের কপালে কি ‘ছাঁটাই’! শ্রীলঙ্কা সিরিজের পরেই নির্বাচক প্রধানের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হলেই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিসিসিআই কর্তারা। সেই বৈঠকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। সেপ্টেম্বরে প্রধান নির্বাচক হিসেবে ৩ বছর পূর্ণ করবেন আগরকার। নিয়ম অনুযায়ী, আরও এক বছরের জন্য তাঁর মেয়াদ বাড়ানো যেতে পারে।

এই বৈঠকের নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরের একাধিক মতপার্থক্য। বিশেষ করে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নির্বাচক কমিটি এবং বিসিসিআইয়ের মধ্যে মতের অমিল তৈরি হয়েছে বলে দাবি রিপোর্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর রোহিতকে দলে না রাখার পরিকল্পনার কথা তাঁকে জানানো হয়েছিল বলে খবর। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, রোহিত যত দিন দলের পরিকল্পনায় থাকবেন, তত দিন দেশের হয়ে খেলে যাবেন।

রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিরিজ ধরে ধরে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী বিসিসিআই। সাইকিয়ার মন্তব্যে নির্বাচকরা অখুশি বলেও দাবি করা হয়েছে। এই টানাপড়েনের আবহেই আগরকারের মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের পরের বৈঠক তাই ভারতীয় ক্রিকেটে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

এ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে দুরন্ত শতরান করে রোহিত অবশ্য নিজের জায়গা নিয়ে ফের জোরালো বার্তা দিয়েছেন। লর্ডসে ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। যা এই মাঠে একদিনের ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের প্রথম শতরান। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ১৪৭ এবং বিরাট কোহলির সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন রোহিত। ভারত ম্যাচটি ২৭ রানে হারলেও রোহিতের ইনিংস তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বলেছেন, ওই ইনিংস দিয়ে রোহিত যেন তাঁর সমালোচকদের জবাব দিয়েছেন।

101 Views 0 Likes 0 Comments

Related News

Neeru Dhanda: শিষ্যা ইতিহাস গড়তেই আবেগের বিস্ফোরণ! কোচের কাণ্ডে ভাইরাল নীরুর 'সোনার মুহূর্ত'
ময়দান

Neeru Dhanda: শিষ্যা ইতিহাস গড়তেই আবেগের বিস্ফোরণ! কোচের কাণ্ডে ভাইরাল নীরুর 'সোন...

একদিকে সোনা জিতে ইতিহাস গড়ছেন ভারতীয় শ্যুটার নীরু ধান্ডা (Neeru Dhanda)। অন্যদিকে তাঁর সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস কোচের।

২৯ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের
ময়দান

Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে বিরাট কোহলির দাপট দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে কোহলির অপরাজিত ১৩৯ রানের ইনিংস দেখে মজার ছলে অশ্বিনের মন্তব্য, "মনে হচ্ছে, ইংল্...

২৯ সেপ্টে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
Abhishek Porel: জামিন মিলতেই বাংলা দলে প্রত্যাবর্তন, রঞ্জির প্রস্তুতিতে অভিষেক পোড়েল
ময়দান

Abhishek Porel: জামিন মিলতেই বাংলা দলে প্রত্যাবর্তন, রঞ্জির প্রস্তুতিতে অভিষেক পোড...

গত ১৮ সেপ্টেম্বর জামিন পেয়েছেন। আর তার ঠিক কয়েক দিনের মধ্যেই বাংলার ক্রিকেট দলে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abhishek Porel)।

২৯ সেপ্টে ২০২৬, ০২:৪৩ পিএম · 2 মিনিট
Asian Games 2026: এক নিশানায় ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে নীরু ধাঁধার নজির
ময়দান

Asian Games 2026: এক নিশানায় ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে নীরু ধাঁধার নজির

স্পোর্টস ডেস্ক: নিশানা ছিল স্থির, চোখ ছিল লক্ষ্যে। চারপাশে তখন তীব্র উত্তেজনা, আর প্রতিটি শটের সঙ্গে বাড়ছিল স্নায়ুর চাপ। কিন্তু সেই চাপকে নিজের উপর ভর করতে দেননি ভারতের নীরু ধাঁধা। ঠান্ডা মাথায় একের পর এক নিখুঁত নিশানা ...

২৯ সেপ্টে ২০২৬, ১২:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.