JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১১:১৩ পিএম
Breaking
মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ! ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ! ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও

ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ

ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ
ছবি: সংগৃহীত

নাসিক: জমিতে জল নেই, শুকিয়ে গিয়েছে কুয়ো ও বোরওয়েল। অথচ চোখের সামনে বছরের পর বছর ধরে বড় করে তোলা ফলের বাগান শুকিয়ে যেতে দিতে নারাজ কৃষকরা। তাই শেষ সম্বল পরিবারের সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিচ্ছেন তাঁরা। কেউ আবার সোনা বন্ধক রেখে কিনছেন জলের ট্যাঙ্কার। মহারাষ্ট্রের আহিল্যানগর ও নন্দুরবার জেলার খরাপীড়িত এলাকাগুলিতে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফসল বাঁচাতে এখন কৃষকদের কাছে জল কেনাই সবচেয়ে বড় লড়াই। আর সেই লড়াই চালাতে গিয়ে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে।

আহিল্যানগরের বৈজু বাবুলগাঁওয়ের কৃষক গীতারাম জ়াডে ১০ লক্ষ টাকার গোল্ড লোন নিয়েছেন। তবে সেই টাকা বীজ, সার কিংবা জমি সম্প্রসারণের জন্য নয়। তাঁর লক্ষ্য, পুরনো জলের ট্যাঙ্কার কেনা। কারণ, প্রতিদিন ভাড়া করে ট্যাঙ্কার আনাতে খরচ হচ্ছে প্রায় ৫,০০০ টাকা। নিজের ট্যাঙ্কার থাকলে সেই খরচ অর্ধেক করা সম্ভব। কিন্তু পুরনো ট্যাঙ্কারের জন্য ব্যাঙ্ক ঋণ দিতে রাজি হয়নি। ফলে বাধ্য হয়েই পরিবারের সোনা বন্ধক রাখতে হয়েছে তাঁকে।

জ়াডে বৈজু বাবুলগাঁওয়ের প্রাথমিক কৃষি ঋণ সমিতির চেয়ারম্যান। তাঁর অভিজ্ঞতা থেকেই স্পষ্ট, খরা কী ভাবে কৃষকদের আর্থিক ভিত নড়িয়ে দিচ্ছে। আহিল্যানগরের পাঠার্ডি এবং নন্দুরবারের শাহাদা তালুকের বহু এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর নেমে গিয়েছে। শুকিয়ে গিয়েছে কুয়ো ও বোরওয়েল। ফলে ডালিম, কমলালেবু, পেঁপে ও কলার বাগান বাঁচাতে একমাত্র ভরসা জলের ট্যাঙ্কার। প্রতি ট্যাঙ্কার জলের জন্য খরচ হচ্ছে ২,০০০ থেকে ৫,০০০ টাকা।

সমস্যা আরও গভীর ফলের বাগানগুলির ক্ষেত্রে। মরসুমি ফসলের মতো ফলের গাছ এক মরসুমে তৈরি হয় না। নার্সারি থেকে আনা চারা ফল দেওয়ার উপযোগী হতে প্রায় ২ বছর সময় লাগে। বীজ থেকে গাছ বড় করে তুললে সেই সময় ৭ বছর পর্যন্ত হতে পারে। ফলে একবার পরিণত গাছ শুকিয়ে গেলে শুধু একটি মরসুমের ফসল নষ্ট হয় না, নষ্ট হয়ে যায় বছরের পর বছর ধরে করা বিনিয়োগ। নতুন করে বাগান তৈরি করতে গেলে ফের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

পাঠার্ডির স্থানীয় সরপঞ্চ জ্যোতি ঘোরপাড়ের কথায়, এলাকার বহু কৃষকের ৩ থেকে ১৫ একর পর্যন্ত জমি রয়েছে। জল শুকিয়ে যাওয়ায় গাছ বাঁচাতে প্রতিদিন প্রচুর ট্যাঙ্কার জল প্রয়োজন হচ্ছে। গড়ে ৩০০টি গাছের জন্য প্রতি একরে অন্তত ২টি ট্যাঙ্কার জল লাগছে। এই মুহূর্তে তাঁদের কাছে লাভের হিসাব বড় নয়, গাছগুলিকে বাঁচিয়ে রাখাই একমাত্র লক্ষ্য। আগামী বছর যদি ভাল ফলন হয়, সেই আশাতেই নিজেদের জমানো টাকা জলের পিছনে খরচ করছেন কৃষকরা।

এই জলসংকটের অভিঘাত পৌঁছেছে কৃষক পরিবারের অন্দরেও। সঙ্গীতা নামে ৪৫ বছরের এক মহিলা নিজের পরিবারের সোনার গয়না বন্ধক রেখে ভাইয়ের খামার বাঁচানোর চেষ্টা করেছেন। তাঁর কথায়, ভাই চরম আর্থিক সংকটে পড়েছিলেন। শ্বশুরবাড়ির সঙ্গে আলোচনা করে প্রায় ৭ লক্ষ টাকার সোনার গয়না তাঁকে দেন। প্রথম ফসল ওঠার পর সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভাই। কিন্তু ফসলই যদি নষ্ট হয়ে যায়, তা হলে ঋণ শোধ হবে কী ভাবে, সেই আশঙ্কাও রয়েছে।

সাধারণত পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য পরিচিত নন্দুরবার জেলাতেও এ বার জলসংকটের প্রভাব পড়েছে। শাহাদা তালুকের ২৭ বছরের বিশাল মহাজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। পরে কৃষিকাজে যুক্ত হন। তাঁর ১৫ একর জমির মধ্যে ১০ একর জুড়ে পেঁপে ও কলার চাষ। বর্তমানে গাছগুলিতে ফল ধরার গুরুত্বপূর্ণ সময়। আগামী ১৫ দিনে পর্যাপ্ত জল দিতে না পারলে গোটা বিনিয়োগই লোকসানে পরিণত হতে পারে।

বিশাল জানিয়েছেন, তাঁর এলাকায় এ মরসুমে বৃষ্টিই হয়নি। প্রতিদিন ৬ বার ট্যাঙ্কারের জল আনতে খরচ হচ্ছে প্রায় ৫,০০০ টাকা। ১০ একর জমিতে জল দিতে প্রতিদিন ৩টি ট্যাঙ্কার প্রয়োজন। এর আগে একাধিক জায়গায় বোরওয়েল খনন করতে ৯ লক্ষ টাকারও বেশি খরচ করেছিলেন তিনি। কিন্তু সেখানেও পর্যাপ্ত জল মেলেনি। শেষ ভরসা হিসেবে ফসলের জন্য আগাম বাজারি অর্থ নেওয়ার পাশাপাশি আরও ৭ লক্ষ টাকা ঋণ করেছেন। তার মধ্যে দেড় লক্ষ টাকা গোল্ড লোন। সেই টাকাও যাচ্ছে গাছগুলির জন্য জল কিনতে।

এই পরিস্থিতি শুধু কয়েকটি কৃষক পরিবারের দুর্দশার ছবি নয়, মহারাষ্ট্রের কৃষি অর্থনীতির উপর খরার চাপ কতটা গভীর হচ্ছে, তারও ইঙ্গিত। নাসিক জেলার ১৩টি তালুককে খরাপীড়িত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী, জেলার ৬.৮৭ লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্য দিকে, অনিয়মিত বৃষ্টির জেরে নাসিকে খরিফ ও নাবি খরিফ পেঁয়াজের উৎপাদনও গত বছরের তুলনায় প্রায় ৪৯ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষকদের কাছে এখন তাই ফসল বিক্রি করে লাভ করার চেয়েও বড় প্রশ্ন, আদৌ ফসল ঘরে তোলা যাবে কি না। জমি বাঁচাতে সোনা বন্ধক, জলের জন্য ঋণ, ব্যর্থ বোরওয়েলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ—সব মিলিয়ে খরার অভিঘাত মাঠ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে পরিবারের সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপত্তায়। বৃষ্টি না ফিরলে আগামী মরসুমে এই আর্থিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী
দেশ

Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী

নিউজ ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে স‌েতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই ‘নীতীশ সেতু’ পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্ল...

২১ নভে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট
দেশ

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কে...

এই গুরুত্বপূর্ণ মামলাটি দায়ের করেছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির আইনের ছাত্রী চার্ভি এস। জন্ম থেকেই ৪০ শতাংশ দৃষ্টিহীন চার্ভি নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই দেশের আইনি কাঠামোর দিকে আঙুল তুলেছেন। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী কাদম্বরী সিংহ

২১ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 2 মিনিট
Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!
দেশ

Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হলেন এক পাকিস্তানি যুবক। তাঁর কথায় অসংগতি ধরা পড়তেই তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। কখনও দাবি করছেন, পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে এসেছেন।...

২১ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের
দেশ

Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্ট...

নিউজ ডেস্ক: বিচারকের সঙ্গে অভিযুক্তের পারিবারিক সম্পর্ক! একই পরিবারের সদস্যের হাতে তদন্তের দায়িত্ব, আর তাঁরই সিদ্ধান্তে চাকরি গেল শিক্ষকের। এমন ঘটনায় বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই প্রস...

২১ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.