JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৮:০৩ পিএম
Breaking
Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্... Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্... মায়ের সেবায় ব্যস্ত, তাই ফোন ধরেননি! শেষ পর্যন্ত জানলেন ৪ কোটি টাকা জিতেছেন লটারিতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্... Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্... মায়ের সেবায় ব্যস্ত, তাই ফোন ধরেননি! শেষ পর্যন্ত জানলেন ৪ কোটি টাকা জিতেছেন লটারিতে

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নিকটাত্মীয় কিংবা রক্তের সম্পর্কের মধ্যে বিবাহের প্রথা রুখতে দেশে কোনও পৃথক আইনের প্রয়োজন রয়েছে কি না, এবার সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট। প্রথা ও সংস্কারের দোহাই দিয়ে তুতো ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের ফলে পরবর্তী প্রজন্ম যে মারাত্মক বংশগত রোগের শিকার হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার তিন সদস্যের বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। শুনানি চলাকালীন বেঞ্চ স্পষ্ট জানায়, বিয়ে নিঃসন্দেহে যে কোনও প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয় এবং আদালত জোর করে কারও ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, সে বিষয়ে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করে এবং স্কুল-কলেজের পাঠ্যসূচিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করে সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ দিয়েছে আদালত।

এই গুরুত্বপূর্ণ মামলাটি দায়ের করেছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির আইনের ছাত্রী চার্ভি এস। জন্ম থেকেই ৪০ শতাংশ দৃষ্টিহীন চার্ভি নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই দেশের আইনি কাঠামোর দিকে আঙুল তুলেছেন। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী কাদম্বরী সিংহ। তিনি বেঞ্চকে জানান, রেড্ডি সম্প্রদায়ের প্রাচীন সামাজিক রীতি মেনেই চার্ভির বাবা-মায়ের বিয়ে হয়েছিল, যাঁরা সম্পর্কে তুতো ভাইবোন। কিন্তু রক্তের সম্পর্কের এই বিয়ের ফলে তাঁদের সন্তানের যে গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে, সে সম্পর্কে দম্পতির কোনও ধারণাই ছিল না। ফলে জন্মগতভাবেই চোখের জটিল অসুখ নিয়ে বড় হতে হয়েছে চার্ভিকে।

মামলাকারীর আবেদনে চিকিৎসা বিজ্ঞানের নানা তথ্য তুলে ধরে দেখানো হয়েছে, কেন নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হলে সন্তানের জিনগত ও বংশগত রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি, হিন্দু বিবাহ আইন এবং বিশেষ বিবাহ আইনের সেই সমস্ত ধারার সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন চার্ভি, যেখানে প্রথা বা রীতিনীতির দোহাই দিয়ে নিষিদ্ধ সম্পর্কের মধ্যেও বিয়ের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই আইনি ব্যতিক্রমগুলি আদৌ কতটা যুক্তিসঙ্গত, তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি।

তবে মানবিক দিক থেকে মামলাকারী এটাও স্পষ্ট করেছেন যে, অতীতে সামাজিক রীতি মেনে এমন যে সমস্ত বিয়ে হয়ে গিয়েছে, সেগুলিকে অপরাধ হিসেবে গণ্য করার কোনও দাবি তাঁর নেই। তাঁর মূল লক্ষ্য হল, সঠিক আইনি পদক্ষেপ ও সচেতনতার মাধ্যমে আগামী প্রজন্মকে এই নীরব স্বাস্থ্যঝুঁকির হাত থেকে রক্ষা করা।

6 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী
দেশ

Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী

নিউজ ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে স‌েতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই ‘নীতীশ সেতু’ পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্ল...

২১ নভে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!
দেশ

Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হলেন এক পাকিস্তানি যুবক। তাঁর কথায় অসংগতি ধরা পড়তেই তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। কখনও দাবি করছেন, পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে এসেছেন।...

২১ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের
দেশ

Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্ট...

নিউজ ডেস্ক: বিচারকের সঙ্গে অভিযুক্তের পারিবারিক সম্পর্ক! একই পরিবারের সদস্যের হাতে তদন্তের দায়িত্ব, আর তাঁরই সিদ্ধান্তে চাকরি গেল শিক্ষকের। এমন ঘটনায় বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই প্রস...

২১ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রতারক
দেশ

Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাই...

নিউজ ডেস্ক: সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। জামতাড়া গ্যাং-সহ একটি সংগঠিত সাইবার অপরাধ চক্রের ২২ জন মূল অপারেটরকে গ্রেপ্তার করল পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্...

২১ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.