JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৮:০৯ পিএম
Breaking
Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্... Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্... মায়ের সেবায় ব্যস্ত, তাই ফোন ধরেননি! শেষ পর্যন্ত জানলেন ৪ কোটি টাকা জিতেছেন লটারিতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্... Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্... মায়ের সেবায় ব্যস্ত, তাই ফোন ধরেননি! শেষ পর্যন্ত জানলেন ৪ কোটি টাকা জিতেছেন লটারিতে

Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত

Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: হংকং ওপেনে ভারতের অভিযান শেষ হল হতাশা দিয়ে। সিঙ্গলস ও ডাবলস— ব্যাডমিন্টনের দুই বিভাগেই সেমিফাইনালের বাধা টপকাতে পারলেন না ভারতীয় শাটলাররা। ফলে চলতি প্রতিযোগিতায় কোনও বিভাগেই ফাইনালে পৌঁছতে পারল না ভারত। পরপর দু’টি প্রতিযোগিতায় খেতাব জয়ের পর হংকংয়ে এসেছিলেন লক্ষ্য সেন। তাঁর সামনে ছিল টানা তৃতীয় খেতাব জিতে হ্যাটট্রিক করার সুযোগ। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিলেন ডেনমার্কের অ্যান্ডার্স আন্তোনসেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে মালয়েশিয়ার জুটির কাছে হারতে হল ভারতের তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টিকে।

গত দু’সপ্তাহে দুরন্ত ছন্দে ছিলেন লক্ষ্য। প্রথমে হাইলো ওপেন এবং তার পর জাপানের কুমামোতো মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়েই হংকংয়ে অভিযান শুরু করেছিলেন ভারতীয় শাটলার। কিন্তু সেমিফাইনালে আন্তোনসেনের বিরুদ্ধে নিজের সেরা খেলাটা মেলে ধরতে পারলেন না তিনি। সরাসরি গেমে ১৩-২১, ১৩-২১ ব্যবধানে হেরে বিদায় নিতে হল লক্ষ্যকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডেনমার্কের খেলোয়াড়। প্রথম গেমে ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। লক্ষ্য লড়াই করে স্কোর ৮-৮ করলেও বিরতির আগে ফের এগিয়ে যান আন্তোনসেন। নিখুঁত শট এবং কৌশলী প্লেসমেন্টে লক্ষ্যকে ক্রমাগত চাপে রাখেন তিনি। দ্বিতীয় গেমেও ছবির বিশেষ পরিবর্তন হয়নি। একসময় ১৮-৯ ব্যবধানে এগিয়ে গিয়ে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ

নিজের হাতে নিয়ে নেন ডেনমার্কের শাটলার। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে একের পর এক ম্যাচ খেলার ক্লান্তিও লক্ষ্যের গতিতে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে পুরুষদের ডাবলসের সেমিফাইনালেও হতাশ হতে হয় ভারতকে। বিশ্বের ছয় নম্বর জুটি সাত্ত্বিক ও চিরাগের সামনে ছিল মালয়েশিয়ার অষ্টম বাছাই মান ওয়েই চং ও টি কাই উন। তাঁদের কাছে ১৮-২১, ১৯-২১ ব্যবধানে হারেন ভারতীয় জুটি।

ম্যাচের শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ। কিন্তু আক্রমণাত্মক শট, দ্রুত রিটার্ন এবং স্ম্যাশের সাহায্যে লড়াইয়ে ফিরে আসে মালয়েশিয়ার জুটি। দ্বিতীয় গেমে ১৫-১৮ পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করে স্কোর ১৯-১৯ করে ফেলেছিলেন ভারতীয়রা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর লড়াইয়ে পিছিয়ে পড়েন তাঁরা। 

চিরাগকে লক্ষ্য করে আক্রমণ সাজিয়ে ম্যাচ পয়েন্ট আদায় করে নেয় প্রতিপক্ষ। শেষ পর্যন্ত নির্ভুল শটে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। চলতি বছরে সিঙ্গাপুর ও চিনে খেতাব জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। তাঁদের কাছেও হংকং অভিযান শেষ হল হতাশা নিয়ে। সব মিলিয়ে দুই সেমিফাইনালে হারের ফলে কোনও ফাইনালিস্ট পেল না ভারত।

5 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি
ময়দান

Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-...

স্পোর্টস ডেস্ক: আইএসএলের প্রথম কলকাতা ডার্বির সূচি নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত স্বস্তি ফিরল দুই দলের সমর্থকদের মধ্যে। ২৯ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময়েই মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবে...

২১ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা
ময়দান

KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন কে এল রাহুল। তাঁর দুরন্ত শতরানের পরেই স্বামীর কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করলেন স্ত্রী আথিয়া শেট্টি। সমাজমাধ্যমে রাহুলের ছবি ভাগ করে নিয়ে হৃদয়ের ইমোজি পোস্ট কর...

২১ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 1 মিনিট
Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন
ময়দান

Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্য...

স্পোর্টস ডেস্ক: ডার্বির আগে চোট সমস্যা কাটিয়ে সেরা দল গুছিয়ে নেওয়াই এখন মোহনবাগানের প্রধান লক্ষ্য। রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ...

২১ নভে ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
Cristiano Ronaldo: গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি মিসের খেসারত দিয়ে হার আল নাসেরের
ময়দান

Cristiano Ronaldo: গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি মিসের খেসারত দিয়...

স্পোর্টস ডেস্ক: গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু পেনাল্টি মিসের খেসারত দিতে হল দলকে। সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে হারল আল নাসের। শুক্রবার জেদ্দায় এই ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিলেন পর্তুগিজ মহাতা...

২১ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.