JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৯:৪১ পিএম
Breaking
নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের... Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে... Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্...

নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও

নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও
ছবি: সংগৃহীত

শতরান থেকে মাত্র দুই রান দূরে থেমে গেলেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ৯৮ রানে আউট হলেন ভারত অধিনায়ক। তবে শতরান হাতছাড়া হওয়ার পাশাপাশি আরও একটি অনাকাঙ্ক্ষিত নজিরে নাম লেখালেন তিনি। টেস্ট ক্রিকেটে চতুর্থ বার নব্বইয়ের ঘরে আউট হলেন গিল। এই তালিকায় তাঁর সঙ্গী হলেন গৌতম গম্ভীর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের মতো তারকারা।

শনিবার ১৪৬ বলে ৯৮ রান করেন গিল। তাঁর ইনিংসে ছিল ন'টি চার ও দু'টি ছক্কা। শতরানের দিকে এগোচ্ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু দিনের শেষ ওভারে জেকব ডাফির বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য হাতছাড়া হয় টেস্ট কেরিয়ারের একাদশ শতরান।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি বার নব্বইয়ের ঘরে আউট হওয়ার নজির রয়েছে শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের। দু'জনেই ১০ বার করে এই পরিস্থিতির শিকার হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে ঋষভ পন্থ। সাত বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি, সুনীল গাভাসকর এবং বীরেন্দ্র সহবাগ পাঁচ বার করে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

চার বার করে নব্বইয়ের ঘরে আউট হওয়ার তালিকায় রয়েছেন গিল, গম্ভীর, সৌরভ, লক্ষ্মণ, নভজ্যোৎ সিংহ সিধু, দিলীপ বেঙ্গসরকর এবং অজিত ওয়াড়েকর। শতরান হাতছাড়া হলেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গিল। তাঁর ছক্কার সাহায্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন গিল।

তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪৮৬/৪। প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছিল নিউজিল্যান্ড। ফলে ১১৮ রানে এগিয়ে রয়েছে ভারত। গিলের সঙ্গে চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন ঋষভ পন্থ। ৬২ বলে ৫৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত
ময়দান

Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভ...

নিউজ ডেস্ক: হংকং ওপেনে ভারতের অভিযান শেষ হল হতাশা দিয়ে। সিঙ্গলস ও ডাবলস— ব্যাডমিন্টনের দুই বিভাগেই সেমিফাইনালের বাধা টপকাতে পারলেন না ভারতীয় শাটলাররা। ফলে চলতি প্রতিযোগিতায় কোনও বিভাগেই ফাইনালে পৌঁছতে পারল না ভারত। পরপর ...

২১ নভে ২০২৬, ০৭:৪৬ পিএম · 2 মিনিট
Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি
ময়দান

Kolkata Derby: কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে সিদ্ধান্ত বদল, নির্ধারিত সময়েই মোহনবাগান-...

স্পোর্টস ডেস্ক: আইএসএলের প্রথম কলকাতা ডার্বির সূচি নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত স্বস্তি ফিরল দুই দলের সমর্থকদের মধ্যে। ২৯ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময়েই মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবে...

২১ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা
ময়দান

KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন কে এল রাহুল। তাঁর দুরন্ত শতরানের পরেই স্বামীর কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করলেন স্ত্রী আথিয়া শেট্টি। সমাজমাধ্যমে রাহুলের ছবি ভাগ করে নিয়ে হৃদয়ের ইমোজি পোস্ট কর...

২১ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 1 মিনিট
Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন
ময়দান

Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্য...

স্পোর্টস ডেস্ক: ডার্বির আগে চোট সমস্যা কাটিয়ে সেরা দল গুছিয়ে নেওয়াই এখন মোহনবাগানের প্রধান লক্ষ্য। রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ...

২১ নভে ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.