JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০১:১৭ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

সীমান্ত সুরক্ষায় নজর স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্ত সুরক্ষায় নজর স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ি, অঙ্কন দাস: আজ শিলিগুড়িতে কেন্দ্রীয় এসএসবি( SSB)-র কর্মসূচি এবং কাওয়াখালিতে নতুন আইন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই বিশেষ ঘটনাটি অনুষ্ঠিত হলো রানিডাঙায়। সকাল সোয়া ১১টা নাগাদ অমিত শাহ রানিডাঙায় এসএসবি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় এবং আলাপচারিতাও করেছেন। প্রসঙ্গত, দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই কর্মসূচি তথা এসএসবি'র সভায় অমিত শাহ বলেন ' এসএসবি রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে। এসএসবি'র একটা গৌরবময় ইতিহাস আছে। প্রথমবার এসএসবি'র অনুষ্ঠানে আসতে পেরে ভাল লাগছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সীমা সুরক্ষা নিয়ে বলেন '৫৬০ একর জমির প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গেছিলাম, তবু জমি মেলেনি। শুভেন্দু অধিকারর প্রশংসা করতে চাই। উনি আসার পর সীমান্ত রক্ষায় আমরা যা চেয়েছি, তাই পেয়েছি।'

সীমান্তে সুরক্ষা নিয়ে কথা বলার পর, তিনি শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলেন। তাঁর বক্তব্য ' মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিলিগুড়িকে পূর্ণ করিডোর করার জমি মেলেনি। আমরা দিল্লি - শিলিগুড়ি করিডোর সংযোগ করতে চলেছি। শিলিগুড়ি করিডোর কে সুরক্ষিত করতে আমার বদ্ধ পরিকর!'

শাহের তিন দিনের বাংলা সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডোর’। যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত। এই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। দেশের মূল ভূখণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সংযোগ রক্ষায় এই সরু করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ দুপুরে কাওয়াখালিতে নতুন আইনের ওপর আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসএসবি জওয়ানদের সঙ্গে ‘বড়া-খানা’ বা যৌথ ভোজসভায় অংশ নেবেন। শিলিগুড়িতে এসএসবি-র কর্মসূচির অঙ্গ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁর এই মতবিনিময় ও প্রথাগত যৌথ ভোজের আয়োজন করা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শাহের তিন দিনের বাংলা সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডোর। যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত; তার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা। দেশের মূল ভূখণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সংযোগ রক্ষায় এই সরু করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ২২ আগস্ট সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা বিষয়ক একটি বৈঠকেও স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে। এসএসবি-র কর্মসূচির পাশাপাশি, শুক্রবার শিলিগুড়িতে আরও বেশ কয়েকটি কর্মসূচিতে শাহের যোগ দেওয়ার কথা রয়েছে; এর মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং ভারতের নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রদর্শনী।

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানেও শাহ যোগ দেবেন। এটি আসলে দেশের তিনটি নতুন ফৌজদারি আইনের ওপর একটি প্রদর্শনী। এই তিনটি নতুন ফৌজদারি আইন হলো ১)ভারতীয় ন্যায় সংহিতা,২) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ৩)ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ইন্ডিয়ান পেনাল কোড কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট-এর পরিবর্তে ১ জুলাই ২০২৪ থেকে এই আইনগুলো কার্যকর হয়েছে।

বিকেলে এসসবি কর্মসূচিটি অনুষ্ঠিত হবে, যার মধ্যে নতুন আইনি কাঠামোকে কেন্দ্র করে একটি প্রদর্শনী ও জনসভার আয়োজন রয়েছে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও উপস্থিত থাকবেন। 

58 Views 0 Likes 0 Comments

Related News

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা
রাজ্য

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা

পুজোর প্রাক্কালে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন।

০৫ অক্টো ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো
রাজ্য

Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো

কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের আওতায় রাজ্যে নতুন করে চারটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে সোমবার নবান্নের সভা ঘরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
BombRecovery :  মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য
রাজ্য

BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া বিহারী মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাছ চাষের পুকুরের পাশে থাকা একটি ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি
রাজ্য

FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

সোমবার জলপাইগুড়ি শহরের বজরাপাড়া, রাজবাড়িপাড়া এবং থানা মোড় সংলগ্ন তিনটি বেসরকারি নার্সিংহোমে যান জলপাইগুড়ি দমকল বিভাগের আধিকারিকেরা। মূলত নার্সিংহোম গুলিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই অভিযান হয়েছে বলে জানা গিয়েছে। পরিদর্শনের সময় শুধুমাত্র অগ্নিনির্বাপন যন্ত্র রয়েছে কি না, তা দেখেই থেমে থাকেননি দমকল আধিকারিকেরা।

০৫ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.