JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৯:১২ পিএম
Breaking
ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত

ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend

ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend

 

 

নীলাঞ্জন দাশগুপ্ত: প্রথমে তুমি ধনতেরস শিখলে... তারপর ধনতেরসে ঝাঁটা কিনতে শিখলে... তারপর শিখলে মহালয়া থেকে নয় দিন নিরামিষ খাওয়া উচিৎ... তারপর তোমার কালী পুজো ও দীপাবলিকে Happy Diwali ও দোলযাত্রা কে Happy Holi বলতে শিখলে.. তারপর শিখলে স্বামী ও সংসারের মঙ্গল হয় শ্রাবন মাসে, সবুজ চুরি পরলে.. তারপর শিখলে করবাচৌথ পালন করলে তোমার স্বামী দীর্ঘায়ু হবে... তারপর শিখলে পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোর সংখ্যা কমিয়ে, বিশ্বকর্মা পুজোর সংখ্যা কমিয়ে গণেশ চতুর্থী পালন বেশি ট্রেন্ডী... ওরা ট্রেন্ড বানালো আর তুমি গা ভাসালে..

তুমি ওদের শেখাতে পারলে না বিজয়া দশমী র পর বাড়ি বাড়ি গিয়ে বড়দের প্রণাম করে ভালবাসার মানুষের হাতে যত্ন করে নাড়ু, মালপোয়া, মুরকী তুলে দেওয়ার মাধুর্য্য... তুমি ওদের রঙ্গোলী শিল্পও অনুকরণ করলে, ওরা কিন্তু পাত্তাই দিল না তোমার আলপোনা কে... তুমি ছট পুজো উপলক্ষে রাষ্ট্রবাদী সংস্কৃতি মানতে গিয়ে রাস্তায় DJ চালিয়ে চটুল নৃত্য কে বাহবা দিলে... ওরা কিন্তু endorse করলো না নবমী রাতে তোমার ধুনুচি নৃত্য কে। তুমি ওদের Happy Diwali মানালে ওরা কিন্তু তোমার পহেলা বৈশাখ এ শুভনববর্ষ পালন করলো না... তুমি রাম নবমী পালন করলে, দুর্গা পুজো কালী পুজোর মন্ডপে দুর্গা বা কালীর থেকেও রাম ও হনুমান কে হাইলাইট করলে... ওরা কিন্তু দুর্গা পুজোয় ওদের রাজ্যে বলো দুর্গা মাই কী জয় বললো না... 

তুমি কতটা শেখাতে পারলে আর কতটা নিজেকে বিকিয়ে দিলে.…

সত্যি করে বলো তো, জন্মে, তুমি জ্ঞান হওয়ার পর কোন টা তোমার ভিতরে আগে জেগেছিল... তোমার মাতৃ ভাষা নাকি তোমার ধর্ম?? মা, বাবা বলে যখন প্রথম ডেকেছিলে তখন ভেবেছিলে তুমি হিন্দু না মুসলমান না ব্রাহ্মণ না শূদ্র?? মা হোক বা বাবা তোমার প্রথম ডাক এই পৃথিবীর বুকে সদর্পে ঘোষনা করেছিলো তোমার পরিচয় তুমি বাঙালি। তুমি বাঙালি। তুমি বাঙালি.. 

নিজের গর্বের পরিচয় কে ওদের অপসংস্কৃতির গ্লানির বলি হতে দিও না বাঙালি

4 Views 0 Likes 0 Comments

Related News

প্রেম, পরকীয়া, প্রতারণা, তিন নারীর উষ্ণ প্রেমে ছাই ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য!
মতামত

প্রেম, পরকীয়া, প্রতারণা, তিন নারীর উষ্ণ প্রেমে ছাই ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য!

নিউজ ডেস্ক: সিলিকন ভ্যালির বাতাসে ম ম করছে স্ক্যান্ডালের কড়া পারফিউম! বিশ্বের সবচেয়ে দামি এআই কোম্পানির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস, চাপা উত্তেজনা আর বেডরুম-কেলেঙ্কারির রগরগে গসিপ। গল্পের হিরো, থুড়ি ভিলেন খোদ...

১৪ নভে ২০২৬, ০৬:৫২ পিএম · 3 মিনিট
জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের
মতামত

জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্ম...

১৩ নভে ২০২৬, ০৮:৫৪ পিএম · 2 মিনিট
প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?
মতামত

প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?

প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে শত্রুপক্ষের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল ‘হানি ট্র্যাপ’। প্রাচীন চিনে ‘মেইরেন জি’ নামে পরিচিত এই পদ্ধতির সঙ্গে জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের তুলনা টানা হচ্ছে। তবে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে চিনের গুপ্তচরবৃত্তির কোনও যোগ এখনও প্রমাণিত নয়।

১৩ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 4 মিনিট
সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী  জয় গোস্বামীর আজ ৭২’তম জন্মদিন আজ
মতামত

সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী জয় গোস্বামীর আজ...

প্রকাশের আগে কয়েকটি তথ্য যাচাই করে নেওয়া ভালো— বিশেষত ২০২৩ সালের ডিসেম্বরে কবিতার বাণিজ্যিক প্রকাশ বন্ধের ঘোষণা, পুরস্কারপ্রাপ্তির সাল এবং প্রথম কাব্যপুস্তিকা প্রকাশের তথ্য।

১০ নভে ২০২৬, ০৮:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.