JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৪:২১ পিএম
Breaking
Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ... French Football: আনচেলত্তির লিলে জয়ের ধারায়, পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে David Warner: খোয়াজার দাবিতে সিলমোহর ওয়ার্নারের, কাঠগড়ায় তদন্ত Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ... French Football: আনচেলত্তির লিলে জয়ের ধারায়, পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে David Warner: খোয়াজার দাবিতে সিলমোহর ওয়ার্নারের, কাঠগড়ায় তদন্ত

Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ

Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দীপাবলির উৎসবের আবহে ভারতীয় দাবায় জ্বলে উঠল আরও একটি নতুন আলো। দেশের গ্র্যান্ডমাস্টারের সংখ্যা পৌঁছে গেল ১০০-তে। সেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি অনুজ শ্রীভার্তি । ফিলিপিন্সে আয়োজিত সপ্তম আসিয়ান প্লাস ব্যক্তিগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রদেশের প্রথম দাবাড়ু হিসেবে এই সম্মান অর্জন করলেন অনুজ।

রবিবার প্রতিযোগিতায় ৯ রাউন্ডের মধ্যে ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জেতেন অনুজ। তাঁর এই সাফল্যের সঙ্গে ভারতীয় দাবার ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। ১৯৮৮ সালে বিশ্বনাথন আনন্দ প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ডমাস্টারের খেতাব পেয়েছিলেন। প্রায় ৩৮ বছর পর সেই যাত্রা পৌঁছে গেল শতকের ঘরে। একটা সময় যে দেশের দাবায় গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল মাত্র একজন, আজ সেই দেশেই সংখ্যাটা ১০০।

ভারতীয় দাবার এই অগ্রগতিতে উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দও। তাঁর কথায়, ১৫ বছর আগে দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল মাত্র ৩০। ২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডের আগে তিনি আশা করেছিলেন, সেই বছর সংখ্যাটা ৭৫-এ পৌঁছবে। স্বাধীনতার ৭৫ বছরের সঙ্গে মিল রেখে সেই লক্ষ্য পূরণ হয়েছিল। কিন্তু মাত্র চার বছরের মধ্যে সংখ্যাটা ১০০ হয়ে যাবে, তা সত্যিই আনন্দের বিষয়।

এই সাফল্যের নেপথ্যে রয়েছে নতুন প্রজন্মের দাবাড়ুদের উত্থান। ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি এবং নিহাল সরিনের মতো প্রতিভারা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে নতুন পরিচিতি দিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন গুকেশ। অন্যদিকে, প্রজ্ঞানন্দও বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে একাধিকবার হারিয়ে নজর কেড়েছেন।

দেশের ১০০ জন গ্র্যান্ডমাস্টারের মধ্যে ৩৮ জনই তামিলনাড়ুর। মহিলা দাবাড়ুদের অবদানও উল্লেখযোগ্য। কোনেরু হাম্পি দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার। পরে সেই তালিকায় যুক্ত হয়েছেন হরিকা দ্রোণাভল্লি, আর বৈশালী ও দিব্যা দেশমুখ। ফলে দেশে মহিলা গ্র্যান্ডমাস্টারের সংখ্যা এখন চার।

তবে এই সাফল্যের পথ মোটেই সহজ নয়। বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়া, প্রশিক্ষক রাখা এবং গ্র্যান্ডমাস্টারের প্রয়োজনীয় তিনটি নর্ম অর্জনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। অনেক পরিবারকে সন্তানের স্বপ্ন পূরণে সম্পত্তি বিক্রি করতে হয়েছে, কেউ আবার সাহায্য চেয়েছেন সাধারণ মানুষের কাছে।

তবু সমস্ত বাধা পেরিয়ে ভারতীয় দাবা আজ বিশ্বমঞ্চে শক্তিশালী। একা আনন্দের হাত ধরে শুরু হওয়া যাত্রায় এখন যুক্ত হয়েছে ৯৯টি নতুন নাম। শততম গ্র্যান্ডমাস্টার অনুজের হাত ধরে সেই গর্বের অধ্যায়ে যোগ হল আরও একটি স্মরণীয় মুহূর্ত।

3 Views 1 Likes 0 Comments

Related News

Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা
ময়দান

Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা

স্পোর্টস ডেস্ক: হাঁটুর গুরুতর চোট, অস্ত্রোপচার, দীর্ঘ আট মাসের কঠিন লড়াই। একটা সময় ঠিকমতো হাঁটতেও পারতেন না। ভরসা ছিল ক্রাচ। অথচ সেই শৌর্যা আম্বুরেই এবার দেশের মুখ উজ্জ্বল করলেন যুব অলিম্পিকে। অস্ত্রোপচারের কয়েক মাসের ম...

০৯ নভে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস
ময়দান

প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস

স্পোর্টস ডেস্ক: ' টেনিসের মরশুম শেষের আগে কেউ শিরোপা জিতে উচ্ছ্বসিত, কেউ আবার মাঠের বাইরে দাঁড়িয়ে অসহায়। প্যারিসে দাপুটে জয়ে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রতিষ্ঠা করলেন কার্লোস আলকারাজ। আর চেন্নাইয়ে বৃষ্টি ও ভয়াবহ বায়ুদূষ...

০৯ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, টিকনারের বদলে দলে ক্লার্ক
ময়দান

India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার...

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মধ্যেই একের পর এক চোটের ধাক্কা নিউ জিল্যান্ড শিবিরে। পাঁচ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা কিউয়িদের সমস্যা আরও বাড়ল। চোটের কারণে সিরিজের শেষ...

০৯ নভে ২০২৬, ০৩:৩৩ পিএম · 2 মিনিট
India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ শিবিরের পরিকল্পনা
ময়দান

India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংট...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের পাশাপাশি আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিও শুরু করে দিল ভারতীয় দল। লাল বলের ক্রিকেটে নামার আগে ওয়েলিংটনে বিশেষ প্রস্তুতি শিবির আয়োজনের পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্...

০৯ নভে ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.