JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০১:৪৭ পিএম
Breaking
Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ... UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জো... Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০ পার করল... Shashi Tharoor: ‘অন্ধভক্ত’, ‘গোদী’ নয়, এবার রাজনৈতিক পুতুলদের কী নামে ডাকবেন? নতুন ইংরেজি... Aadhaar Card: এবার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের মাধ্যমে! বড় ঘো... Buxa Tiger Reserve: বক্সা থেকে ১০০ কিমিরও বেশি পথ পেরিয়ে অসমে বাঘিনী! লোকালয়ে ঢোকার আগেই য... Arjun Ram Meghwal: খাড়গের মন্তব্যের পাল্টা জবাব! হারমোনিয়াম বাজিয়ে গান ধরলেন কেন্দ্রীয় মন... DubaiBoxing: দুবাইয়ে বক্সিং ম্যাচের আগেই ধুন্ধুমার! পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রহিম পরদেশিকে... Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ... UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জো... Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০ পার করল... Shashi Tharoor: ‘অন্ধভক্ত’, ‘গোদী’ নয়, এবার রাজনৈতিক পুতুলদের কী নামে ডাকবেন? নতুন ইংরেজি... Aadhaar Card: এবার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের মাধ্যমে! বড় ঘো... Buxa Tiger Reserve: বক্সা থেকে ১০০ কিমিরও বেশি পথ পেরিয়ে অসমে বাঘিনী! লোকালয়ে ঢোকার আগেই য... Arjun Ram Meghwal: খাড়গের মন্তব্যের পাল্টা জবাব! হারমোনিয়াম বাজিয়ে গান ধরলেন কেন্দ্রীয় মন... DubaiBoxing: দুবাইয়ে বক্সিং ম্যাচের আগেই ধুন্ধুমার! পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রহিম পরদেশিকে...

Arjun Ram Meghwal: খাড়গের মন্তব্যের পাল্টা জবাব! হারমোনিয়াম বাজিয়ে গান ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী, সুরে সুরে বললেন ‘মোদী কোথাও যাবেন না’

Arjun Ram Meghwal: খাড়গের মন্তব্যের পাল্টা জবাব! হারমোনিয়াম বাজিয়ে গান ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী, সুরে সুরে বললেন ‘মোদী কোথাও যাবেন না’
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাজনৈতিক বিতর্কের উত্তাপ এবার পৌঁছে গেল গানের মঞ্চেও! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিতে এবার হারমোনিয়াম হাতে তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভজনের সুরে গান গেয়ে তাঁর বার্তা, ‘কহিঁ নেহি জায়েঙ্গে মোদী’ অর্থাৎ মোদী কোথাও যাবেন না। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে মন্ত্রীর সেই গানের ভিডিয়ো। বিজেপি নেতাদের একের পর এক একই স্লোগান দিতে দেখা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি একটি দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে তিনি বলেন, ‘মোদী কা বাপ ভি জায়েগা’। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। এরপর থেকেই বিজেপি নেতারা পাল্টা ‘মোদী কহিঁ নেহি জায়েগা’ স্লোগানকে সামনে রেখে কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেন।

https://x.com/arjunrammeghwal/status/2117645202152436223?a=RgoiW9Jo7zAV8NJ2gwE&s=20

মঙ্গলবার নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেখানে হারমোনিয়াম বাজিয়ে ভজনের ঢঙে তাঁকে গাইতে শোনা যায়, ‘কহিঁ নেহি জায়েঙ্গে মোদী, কহিঁ নেহি জায়েঙ্গে মোদী’। গানের কথায় তিনি মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেছেন। বিনামূল্যে রেশন, গ্যাস সিলিন্ডার, বাড়ি, রাস্তা, বিদ্যুৎ, ওষুধ, পানীয় জল এবং স্বচ্ছ ভারত অভিযানের উল্লেখ রয়েছে সেই গানে। তাঁর বক্তব্য, যাঁরা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তাঁরাই রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বেন।

শুধু মেঘওয়াল নন, সুর তুলেছেন একাধিক বিজেপি নেতা

এই স্লোগানকে ঘিরে বিজেপির একাধিক নেতাকে সক্রিয় হতে দেখা যাচ্ছে। গুজরাটের বনাসকাঁঠায় প্রধানমন্ত্রী মোদীর একটি অনুষ্ঠানে উপস্থিত মানুষের মুখেও শোনা যায় ‘মোদী কহিঁ নেহি জায়েঙ্গে’ স্লোগান। প্রধানমন্ত্রী নিজেও সেখানে বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাবেন।

অন্যদিকে, দিল্লির মন্ত্রী কপিল মিশ্রকেও সমর্থকদের সঙ্গে একই স্লোগান তুলতে দেখা গিয়েছে। দিল্লির মন্ত্রী প্রবেশ সাহিব সিংয়ের একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদ ও ভোজপুরি শিল্পী মনোজ তিওয়ারিও গান ধরেন। সেখানে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফের মোদীর প্রত্যাবর্তনের কথাও উঠে আসে।

টি-শার্ট, হুডিতেও জায়গা করে নিল স্লোগান

রাজনৈতিক স্লোগান এবার ফ্যাশনেও জায়গা করে নিচ্ছে। হরিয়ানা বিজেপির তরফে ‘মোদী কহিঁ নেহি জায়েগা’ লেখা হুডি সামনে আনা হয়েছে। দলের দাবি, এই বার্তা দেশের যুবসমাজের সমর্থন এবং উন্নয়নের প্রতি আস্থার প্রতীক।

খাড়গের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক স্লোগান ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। মঞ্চ থেকে সমাজমাধ্যম, গান থেকে পোশাক, সব জায়গাতেই এখন আলোচনায় ‘মোদী কহিঁ নেহি জায়েগা’।

4 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
দেশ

Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফো...

দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে এবার এমনই এক বিতর্ক উসকে দিলেন বঙ্গ রাজনীতির এক পরিচিত মুখ। শুধু সমাবেশের উপস্থিতি নয়, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়েও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

০৪ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জোটের অঙ্ক, নতুন করে সংগঠন সাজাচ্ছে কংগ্রেস
দেশ

UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের...

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস। আর সেই প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দলের সাংগঠনিক শক্তি বাড়ানো থে...

০৪ নভে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
Shashi Tharoor: ‘অন্ধভক্ত’, ‘গোদী’ নয়, এবার রাজনৈতিক পুতুলদের কী নামে ডাকবেন? নতুন ইংরেজি শব্দ সামনে আনলেন শশী থারুর!
দেশ

Shashi Tharoor: ‘অন্ধভক্ত’, ‘গোদী’ নয়, এবার রাজনৈতিক পুতুলদের কী নামে ডাকবেন? নতুন...

নিউজ ডেস্ক: রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করতে ‘অন্ধভক্ত’, ‘গোদী’ কিংবা ‘পেইড ফলোয়ার’ এমন নানা শব্দের ব্যবহার হামেশাই দেখা যায়। এবার সেই পরিচিত শব্দগুলির বদলে একেবারে অচেনা একটি ইংরেজি শব্দ ব্যবহারের পরামর্শ দিলেন কংগ্রেস সা...

০৪ নভে ২০২৬, ০১:২২ পিএম · 2 মিনিট
Aadhaar Card: এবার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের মাধ্যমে! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
দেশ

Aadhaar Card: এবার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের মাধ্যমে...

নিউজ ডেস্ক: সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কি এবার বদল আসতে চলেছে? এতদিন আধার নম্বরের ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হত। কিন্তু এবার সেই ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত...

০৪ নভে ২০২৬, ০১:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.