JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:৩৬ পিএম
Breaking
MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্ফোরক ভবি... Canning: কুয়াশার চাদরে ঢাকা রাস্তা, অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! প্রাণ গেল ৬৬ বছরের বৃদ্ধে... Kolkata Death: ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা খুলতেই হোটেলের ঘরে বিদেশির নিথর দেহ! কলকাত... Rekha Patra: ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নেওয়ার পরীক্ষা, কতটা সুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক? Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্ফোরক ভবি... Canning: কুয়াশার চাদরে ঢাকা রাস্তা, অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! প্রাণ গেল ৬৬ বছরের বৃদ্ধে... Kolkata Death: ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা খুলতেই হোটেলের ঘরে বিদেশির নিথর দেহ! কলকাত... Rekha Patra: ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নেওয়ার পরীক্ষা, কতটা সুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক? Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা

অজিদের দাপটে বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক, সুতোর ওপর ঝুলছে গিলদের ভাগ্য

অজিদের দাপটে বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক, সুতোর ওপর ঝুলছে গিলদের ভাগ্য

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জাজনক হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নতুন করে চাপ বাড়ল ভারতের। ম্যাকের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নিজেদের অবস্থান আরও শক্ত করল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে মাত্র দেড় দিনেই শেষ হয়ে যায় টেস্ট। অস্ট্রেলিয়ার এই জয় তাদের পয়েন্ট শতাংশ বাড়িয়ে ৮০-তে নিয়ে গিয়েছে।

অন্যদিকে, এই ফল ভারতের জন্য যেমন উদ্বেগের, তেমনই রয়েছে সুযোগও। বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৬৬.৬ থেকে নেমে হয়েছে ৫৫.৫। বর্তমানে ৫৩.৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন শুভমান গিলরা। অর্থাৎ, কলম্বোয় চলতি দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবেন তাঁরা। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারানোর পর সিরিজে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও জয় এলে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট শতাংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েক ধাপ এগিয়ে যাবে তারা।

তবে এখানেই স্বস্তির জায়গা নেই। চলতি সাইকেলে ১০টি টেস্ট খেলে ভারত ইতিমধ্যেই ৪টিতে হেরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর আরও সাতটি টেস্ট খেলার কথা টিম ইন্ডিয়ার। নভেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে ২ টেস্ট এবং পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্ট। ফলে প্রতিটি ম্যাচই এখন কার্যত ‘নকআউট’। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বাকি ম্যাচগুলিতে ধারাবাহিকভাবে জিততেই হবে গিলদের।

হিসাব বলছে, বাকি ৮টি টেস্টের মধ্যে ৭টিতে জিতলে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৬৮.৫২। কিন্তু ৬টি জয় ও ২টি হার হলে তা নেমে যাবে ৬২.৯৬-এ। অর্থাৎ, সামান্যতম ভুলের জন্যও বড় মূল্য দিতে হতে পারে ভারতকে। তবে এই হিসাব কার্যকর হবে কেবল কোনও পেনাল্টি পয়েন্ট না কাটলে। অস্ট্রেলিয়া শীর্ষে, বাংলাদেশ আপাতত চতুর্থ। এই পরিস্থিতিতে ভারতের সামনে এখন একটাই রাস্তা। জিততে হবে, এবং প্রায় সব ম্যাচেই জিততে হবে। টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে তাই কলম্বো থেকেই শুরু ভারতের আসল পরীক্ষা।

20 Views 0 Likes 0 Comments

Related News

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ময়দান

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্ত...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ...

২৩ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের
ময়দান

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারত...

স্পোর্টস ডেস্ক: ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় এল না। শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধের সামনে আটকে গেল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিলে...

২৩ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল
ময়দান

India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য তখনও দরকার পাঁচ উইকেট। হাতে বাকি ১৫ ওভার। কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র মেনে নেয় ভারত। অধিনায়ক শুভমান  গিলের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। কেন শেষ পর্যন্ত চে...

২৩ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স
ময়দান

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স

রবিবার গোয়ার ফতোরদার মাঠে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সবুজ-মেরুন।

২২ নভে ২০২৬, ০৯:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.