JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ১২:১৪ পিএম
Breaking
রং নয়, আসল সোনা-হিরে দিয়ে তৈরি রঙ্গোলি! দুবাইয়ের দীপাবলি উদযাপনে তাজ্জব বিশ্ব, উদ্বোধনে তা... Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করল... NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক প্রশ্ন... Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি... IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ... Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ... রং নয়, আসল সোনা-হিরে দিয়ে তৈরি রঙ্গোলি! দুবাইয়ের দীপাবলি উদযাপনে তাজ্জব বিশ্ব, উদ্বোধনে তা... Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করল... NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক প্রশ্ন... Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি... IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ... Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ...

Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করলেন অশ্বিন

Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করলেন অশ্বিন
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরশুমের আগে দলবদলের বাজারে বড় চমকের ইঙ্গিত। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ট্রেড নিয়ে আলোচনায় নাকি বসেছে দিল্লি ক্যাপিটালস। আর সেই সম্ভাব্য লেনদেনের কেন্দ্রে রয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে দিল্লি, এমন খবর ছড়াতেই শুরু হয়েছে জোর চর্চা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অক্ষরকে ছেড়ে দিলে দিল্লির দলগঠনে বড়সড় সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি ঋষভ পন্থকে ঘিরেও দিল্লিকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।

অশ্বিনের মতে, অক্ষরের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দলের ভারসাম্য বজায় রাখতে পারেন তিনি। পাঁচ থেকে সাত নম্বর পর্যন্ত যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন অক্ষর। ফলে তাঁকে হারালে দিল্লির বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে। তবে সত্যিই যদি এই লেনদেন হয়, তা হলে অক্ষরের পরিবর্তে ডেওয়াল্ড ব্রেভিস কিংবা নুর আহমেদের মতো ক্রিকেটারকে নেওয়ার কথা ভাবতে পারে দিল্লি।

অশ্বিনের যুক্তি, কুলদীপ যাদব ইতিমধ্যেই দল ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে চলে গিয়েছেন। পন্থকে নিয়ে আগের একটি লেনদেনের পর স্পিন বিভাগে এমনিতেই বিকল্প কমেছে দিল্লির। এই পরিস্থিতিতে অক্ষরও চলে গেলে দলের ভারসাম্য আরও নষ্ট হতে পারে। অন্যদিকে, অক্ষর চেন্নাইয়ে গেলে চিপকের পরিবেশে তাঁর স্পিন বোলিং দলকে বাড়তি সুবিধা দেবে। ফলে এই লেনদেনে চেন্নাইয়ের লাভ বেশি হতে পারে বলেই মনে করছেন তিনি।

অক্ষর চলে গেলে দিল্লির সামনে আরও একটি বড় প্রশ্ন উঠবে, কে হবেন নতুন অধিনায়ক? অতীতে দিল্লির নেতৃত্ব দিয়েছেন পন্থ। কিন্তু অশ্বিন চান না, ফের তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব চাপানো হোক। বরং অভিজ্ঞ কেএল রাহুলকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন তিনি। অশ্বিনের মতে, পন্থকে নেতৃত্বের চাপ থেকে মুক্ত রেখে নিজের স্বাভাবিক খেলায় মন দিতে দেওয়া উচিত। সৌরভ গঙ্গোপাধ্যায়ই পারেন তাঁকে সেইভাবে বোঝাতে।

অশ্বিনের এই সতর্কবার্তার পর দিল্লি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। অক্ষরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চেন্নাইয়ের কাছ থেকে কী চায় দিল্লি, তা নিয়েও আগ্রহ বাড়ছে ক্রিকেটমহলে।

2 Views 0 Likes 0 Comments

Related News

IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি
ময়দান

IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন বর্তমান সভাপতি পিটি উষা। স্পোর্টসপার্সনস অফ মেরিট (এসওএম) নির্বাচনে মহিলা বিভাগে জয়ী হতে পারলেন না তিনি। অন্য দিকে চারটি আসনে নির্বাচিত হলেন ...

১০ নভে ২০২৬, ১০:৪২ এএম · 3 মিনিট
Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ্চুপ?
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসরের সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে আবেগের আবহ। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ যাত্রা শেষ করার ঘোষণা করেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের পরে শুভেচ্ছা ও শ্রদ্ধা ...

১০ নভে ২০২৬, ১০:২১ এএম · 2 মিনিট
Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জানালেন উইলিয়ামসন
ময়দান

Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছ...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না কেন উইলিয়ামসনের কাছে। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেটজীবন, দেশের হয়ে নেতৃত্ব দেওয়া, একের পর এক সাফল্য—সব কিছু পিছনে ফেলে দেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা ক...

১০ নভে ২০২৬, ১০:১৩ এএম · 3 মিনিট
দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি
ময়দান

দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি

  চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন জেমাইমা রডরিগেজ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সোমবার তিন ফরম্যাটের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি—তিনটি দলেই জায়গা পেয়েছেন জেমাইম...

০৯ নভে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.