JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ১০:১৮ এএম
Breaking
Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ... Daily Horoscope : পুরোনো কাজ সম্পূর্ণ থেকে নতুন দায়িত্ব, জানুন আজকের রাশিফল Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ... Daily Horoscope : পুরোনো কাজ সম্পূর্ণ থেকে নতুন দায়িত্ব, জানুন আজকের রাশিফল Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-...

Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জানালেন উইলিয়ামসন

Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জানালেন উইলিয়ামসন
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না কেন উইলিয়ামসনের কাছে। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেটজীবন, দেশের হয়ে নেতৃত্ব দেওয়া, একের পর এক সাফল্য—সব কিছু পিছনে ফেলে দেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সেই তালিকায় ছিলেন বিরাট কোহলিও। অবসরের কথা ঘোষণা করার ঠিক আগের দিন কোহলির সঙ্গে তাঁর একটি বিশেষ কথোপকথন হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে উইলিয়ামসন বলেছেন, কোহলির সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছিল যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছেন।

‘বিটুইন দ্য টু বিয়ার্স’ পডকাস্টে উইলিয়ামসন বলেন, ‘‘আমি এমন কয়েক জনের সঙ্গে কথা বলেছিলাম, যাঁদের বিশ্বাস করি এবং যাঁদের সঙ্গে দীর্ঘ দিনের ঘনিষ্ঠতা রয়েছে। তার পর অবসরের কথা ঘোষণা করার আগের দিন বিরাটের সঙ্গে আমার দারুণ একটা কথা হয়েছিল। মনে হয়েছিল যেন আয়নায় নিজেকে দেখছি। ক্রিকেটে এত দিন ধরে আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, সেগুলোই ভাগ করে নিয়েছিলাম।’’

কেন কোহলির সঙ্গে তাঁর এই কথোপকথন এতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটাও ব্যাখ্যা করেছেন উইলিয়ামসন। তাঁর মতে, দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, অধিনায়কত্বের দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের মধ্যে দু’জনের অনেক মিল রয়েছে। দু’জনেই একই সময়ে দেশের হয়ে নেতৃত্ব দিয়েছেন। একই সময়ে বাবা হয়েছেন। ফলে ক্রিকেটের বাইরের জীবন নিয়েও তাঁদের মধ্যে একটা বিশেষ বোঝাপড়া তৈরি হয়েছে।

উইলিয়ামসনের কথায়, ‘‘ও এখনও কিছুটা ক্রিকেট খেলছে। তবে জীবনের বেশ কিছু বড় সিদ্ধান্ত ও ইতিমধ্যেই নিয়েছে। একই সময় ধরে একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, এমন মানুষ খুব বেশি পাওয়া যায় না। এমনকি নিজের দলের ক্রিকেটারদের মধ্যেও নয়। অধিনায়কত্বের দায়িত্ব, একই সময়ে সন্তান হওয়া—আমাদের জীবনে অনেক কিছুর মিল রয়েছে। মনে হয়, আমরা সমান্তরাল দুটো জীবন কাটিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের সম্পর্কটা সত্যিই বিশেষ। দু’জনের ক্রিকেটীয় পরিবেশ আলাদা হলেও মনের কথা ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছিল। নিজের অনুভূতি, দুর্বলতা এবং দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পেরেছিলাম। ফোনটা রাখার পর আমার স্ত্রী হোটেলের ঘরে ঢুকেছিল। তখনই ওকে বলেছিলাম, এ বার সময় হয়েছে।’’

উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন জুন মাসে। ১৬ বছরের কেরিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ১১০টি টেস্ট, ১৭৫টি এক দিনের ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ১৯,৩৪৬ রান। টেস্টে করেছেন ৯৫১৫ রান। ৩৩টি শতরান রয়েছে তাঁর। ১০ হাজার টেস্ট রানের মাইলফলক থেকে মাত্র ৪৮৫ রান দূরে ছিলেন তিনি। তবু সেই নজির গড়ার জন্য খেলা চালিয়ে যেতে চাননি।

কোহলিও ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর টেস্টে রান ৯২৩০। উইলিয়ামসন জানিয়েছেন, ১০ হাজার রানের মাইলফলক কখনও তাঁর ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সংখ্যার পিছনে ছুটে ক্রিকেট খেলার কোনও অর্থ খুঁজে পাননি তিনি।

এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘প্রত্যেকটি সাক্ষাৎকারে আমাকে ১০ হাজার রানের কথা জিজ্ঞাসা করা হত। কিন্তু ওই সংখ্যাটা কখনও আমাকে চালিত করেনি। ক্রিকেট খেলতাম ওই মাইলফলকে পৌঁছনোর জন্য নয়। সাফল্যের সংজ্ঞা কি শুধুই ব্যাটিং গড়, না কি নির্দিষ্ট সংখ্যক শতরান? এগুলো আসলে কিছু সীমাবদ্ধতা তৈরি করে। আমার কাছে ক্রিকেটের আনন্দ এবং নিজের তৃপ্তিটাই বেশি গুরুত্বপূর্ণ।’’

উইলিয়ামসনের এই মন্তব্যে স্পষ্ট, অবসরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোহলির সঙ্গে কথোপকথন তাঁকে নিজের মন বুঝতে সাহায্য করেছিল। প্রতিদ্বন্দ্বী দেশের দুই তারকা ব্যাটারের মধ্যে মাঠের বাইরের বন্ধুত্ব যে কতটা গভীর, আরও এক বার তা প্রকাশ্যে এল।

2 Views 0 Likes 0 Comments

Related News

দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি
ময়দান

দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি

  চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন জেমাইমা রডরিগেজ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সোমবার তিন ফরম্যাটের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি—তিনটি দলেই জায়গা পেয়েছেন জেমাইম...

০৯ নভে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো
ময়দান

Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো

স্পোর্টস ডেস্ক: টানা দুই বড় ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বার্সেলোনার সামনে। একদিকে পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হার, অন্যদিকে লিগের শীর্ষস্থান ধরে রাখার চাপ। সেই পরীক্ষায় কঠিনতম মঞ্চেই নিজেদের প্রমাণ করল হান...

০৯ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট
ময়দান

Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে এসে প্রথম একাদশে জায়গা পাওয়াই ছিল কঠিন। সেই ভোজিনহোই এ বার হয়ে উঠলেন কোলো কোলোর শিরোপা জয়ের অ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের
ময়দান

Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। তৃতীয় এক দিনের ম্যাচের পরেই দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে গৌতম গম্ভীরের কোচিং স্টাফ। এক দিকে চলবে পা...

০৯ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.