নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের গ্রেফতারির পর সাময়িক বরখাস্ত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও সরকারি কর্মচারী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘন্টার বেশি বিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ স্পষ্ট করেছে, এই প্রক্রিয়া কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দফতরকে আলাদা করে কোনও বরখাস্তের নির্দেশ জারি করতে হবে না। অর্থাৎ ৪৮ ঘন্টার বেশি হেফাজতে থাকার শর্ত পূরণ হলেই নিয়ম অনুযায়ী সাসপেনশন কার্যকর হবে।
আসছে বিস্তারিত…




