JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৩:১৫ পিএম
Breaking
Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত দ... Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্... বাঙ্কার নেই, কিন্তু বারুদ আছে Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ... Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত দ... Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্... বাঙ্কার নেই, কিন্তু বারুদ আছে Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ...

Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই পরিবার

Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই পরিবার
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দীপাবলির আলো যখন গোটা দেশের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দিচ্ছিল, ঠিক তখনই মধ্যপ্রদেশের বুকে নেমে এল নিকষ কালো আঁধার। উৎসবের রাতে পৃথক দুটি জেলায় অগ্নিকাণ্ডের কবলে পড়ে প্রাণ হারালেন দুই পরিবারের মোট ১২ জন সদস্য। মৃতদের তালিকায় রয়েছে মাত্র দু’মাসের দুধের শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারাও। জীবন্ত দগ্ধ হয়ে বা বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ কাটনি ও সিওনি জেলা। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, সামনে এসেছে জরুরি পরিষেবার কঙ্কালসার দশা।

প্রথম বিপর্যয়টি ঘটে কাটনি জেলার বরহি এলাকায়। মধ্যরাতে একটি তিনতলা আবাসনের একতলায় থাকা বাসনের দোকানে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া গ্রাস করে নেয় ওপরের তলাগুলিকে। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আগরওয়াল পরিবারের সদস্যরা। আতঙ্কে দু’জন কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে পড়েন আগুনের খাঁচায়। রাতভর উদ্ধারকাজের পর ভোর সাড়ে চারটেয় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৭৭ বছরের পূর্ণ আগরওয়ালকে। কিন্তু পরিবারের বাকিদের বাঁচানো যায়নি। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, সকাল সাড়ে ছ’টা নাগাদ জেসিবি দিয়ে দেওয়াল ভেঙে উদ্ধার করতে হয় পাঁচটি নিথর দেহ। নিহতদের মধ্যে রয়েছেন পূর্ণবাবুর স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম এবং তাঁদের তিন সন্তান ১৪ বছরের আর্য, ৬ বছরের অন্বী ও মাত্র দু’মাসের একরত্তি শিশু।

মহকুমা পুলিশ আধিকারিক বীরেন্দ্র নারভে জানান, উৎসবের প্রদীপ নাকি বিদ্যুতের শর্ট সার্কিট কোথা থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়েছে দমকলের ওপর। তাঁদের অভিযোগ, বরহি ও বিজয়রাঘবগড় থেকে আসা দমকল ইঞ্জিনগুলির পাইপ ফাটা ছিল। ফলে নষ্ট হয় মহামূল্যবান সময়। পরে কাটনি পুরসভা ও কৈমোর থেকে গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাটনির রেশ কাটতে না কাটতেই ভোরের দিকে দ্বিতীয় মর্মান্তিক ঘটনাটি ঘটে সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে। সেখানকার এক জৈন মন্দিরের কাছে স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়িতে রাত তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে বিধ্বংসী আগুন লাগে। তখন বাড়ির ভিতর ১০ জন সদস্য ঘুমোচ্ছিলেন। বেরোনোর সুযোগটুকুও পাননি তাঁরা। লখনাউদনের এসডিওপি অপূর্ব ভলাবী জানান, দীর্ঘ লড়াইয়ের পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে প্রাণ হারান কুন্দনলাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী (৬৫), সূর্য সোনি (৪৫), আদিত্য সোনি (৬৫), ঋতু সোনি (৪২) এবং স্মৃতি সোনি (৪০)। তবে সৌভাগ্যবশত দুই নাবালক সহ চার জনকে জীবন্ত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উৎসবের রাতে এই জোড়া শোকের পাশাপাশি ছতরপুর জেলা থেকেও এসেছে দুর্ঘটনার খবর। সেখানে দেদার বাজি ফাটাতে গিয়ে অন্তত ৩৫ জন অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

6 Views 0 Likes 0 Comments

Related News

Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে
দেশ

Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে

গ্যাংটক: পাহাড়, মেঘ আর নীল আকাশের রাজ্যে এ বার নতুন আকর্ষণ প্যারাগ্লাইডিং। পর্যটকদের কাছে সিকিম এত দিন মূলত পাহাড়ি সৌন্দর্য, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, বৌদ্ধ মঠ, ট্রেকিং এবং নদী-অভিযানের জন্য পরিচিত ছিল। এ বার সেই পরিচিতির ...

০৯ নভে ২০২৬, ০১:৩৩ পিএম · 3 মিনিট
Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্যু ১০ বছরের শিশুর
দেশ

Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্য...

দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১০ বছরের এক বালক।

০৯ নভে ২০২৬, ১২:৪৯ পিএম · 2 মিনিট
Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা
দেশ

Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই...

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাকে পরাস্ত করে প্রায় 50 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)! শুধু অনুপ্রবেশই নয়, ভারতীয় ভূখণ্ডের একাংশের দখলও নিয়েছে চিনা বাহিনী—সামাজিক মাধ্যমে এমনই চাঞ্চল...

০৯ নভে ২০২৬, ১১:৫৮ এএম · 4 মিনিট
Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
দেশ

Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে...

নয়াদিল্লি: দীপাবলির রাতে বাজির আলোয় যখন সেজে উঠেছিল রাজধানী, তখনই ঘনিয়ে আসছিল বিষাক্ত ধোঁয়ার চাদর। দিল্লির একাধিক এলাকায় দ্রুত বাড়ছিল দূষণের মাত্রা। কিন্তু আশ্চর্যজনক ভাবে, দূষণের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই একের পর ...

০৯ নভে ২০২৬, ১০:৫৯ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.