JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ১২:৫৩ পিএম
Breaking
Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্যু ১০ বছর... Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা... Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্যু ১০ বছর... Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা...

Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্যু ১০ বছরের শিশুর

Diwali Accident: দিল্লিতে দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির বিস্ফোরণে মৃত্যু ১০ বছরের শিশুর
উৎসবের আবহে মর্মান্তিক পরিণতি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : উৎসবের আবহে চারিদিকে আলো, শব্দ ও আনন্দের আবহ। মুহূর্তের মধ্যে বদলে গেল একটি পরিবারের জীবন। সামান্য অসতর্কতা, নাকি আতশবাজির মধ্যেই লুকিয়ে ছিল বড় কোনও বিপদ? দিল্লির একটি ঘটনায় এখন উঠছে এমন একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা এবং পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলছে মৃত শিশুর পরিবার।

ঘটনাটি ঘটেছে দিল্লির নরেলা এলাকায়। দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১০ বছরের এক বালক। রবিবার, ৮ নভেম্বর প্রায় ৯:৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় নিজের বাড়ির সামনেই একটি বাজি জ্বালাচ্ছিল শিশুটি। স্থানীয়ভাবে 'আনার' নামে পরিচিত ওই বাজিটি দেখতে অনেকটা ফুলঝুরির মতো হলেও সেটি জ্বালানোর পরেই বিপত্তি ঘটে।

অভিযোগ, বাজিতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই আচমকা প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাজিটি সরাসরি শিশুটির বুকে আঘাত করে। মুহূর্তের মধ্যেই গুরুতর জখম হয়ে পড়ে সে। শরীরের একাধিক অংশ পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। পরিবারের সদস্য এবং স্থানীয়দের তৎপরতাই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

এরপর শিশুটিকে নরেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দীপাবলীর রাতে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। যে বয়সে উৎসবের আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সেই বাজির বিস্ফোরণে শেষ হয়ে গেল একটি শিশুর জীবন।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। পাশাপাশি বিপদের সময় পুলিশের কাছ থেকে সময়মতো সাহায্য পায়নি বলে দাবি তাঁদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ।

ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছে। কী ধরনের বাজি থেকে বিস্ফোরণ ঘটেছিল, সেটিতে কোনও ত্রুটিপূর্ণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না এবং ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা
দেশ

Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই...

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাকে পরাস্ত করে প্রায় 50 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)! শুধু অনুপ্রবেশই নয়, ভারতীয় ভূখণ্ডের একাংশের দখলও নিয়েছে চিনা বাহিনী—সামাজিক মাধ্যমে এমনই চাঞ্চল...

০৯ নভে ২০২৬, ১১:৫৮ এএম · 4 মিনিট
Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
দেশ

Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে...

নয়াদিল্লি: দীপাবলির রাতে বাজির আলোয় যখন সেজে উঠেছিল রাজধানী, তখনই ঘনিয়ে আসছিল বিষাক্ত ধোঁয়ার চাদর। দিল্লির একাধিক এলাকায় দ্রুত বাড়ছিল দূষণের মাত্রা। কিন্তু আশ্চর্যজনক ভাবে, দূষণের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই একের পর ...

০৯ নভে ২০২৬, ১০:৫৯ এএম · 4 মিনিট
এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল
দেশ

এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: আজ দীপাবলি। সেই আনন্দে কর্মীদের মুখে হাসি ফোটাতে নজিরবিহীন উদ্যোগ নিলেন গুজরাতের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। এই উৎসবের মরশুমে নিজের সংস্থার ২০ জন মহিলা কর্মীকে এক লক্ষ টাকারও বেশি নগদ বোনাস দিলেন ব্যবসায়ী রাম...

০৮ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল
দেশ

Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল

নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাঁচ দিনের উৎসব 'তিহার'- এর দ্বিতীয় দিনটি পরিচিত 'কুকুর তিহার' নামে। দীপাবলীর সঙ্গে সাদৃশ্য থাকা এই উৎসবে প্রতিটি দিনেই আলাদা প্রাণী ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে।

০৮ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.