JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ১২:১৬ পিএম
Breaking
Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা... Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা... Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি

Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা

Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাকে পরাস্ত করে প্রায় 50 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)! শুধু অনুপ্রবেশই নয়, ভারতীয় ভূখণ্ডের একাংশের দখলও নিয়েছে চিনা বাহিনী—সামাজিক মাধ্যমে এমনই চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছিল। কোথাও দাবি করা হয়, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জিতেছে চিনা বাহিনী। কোথাও আবার জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকার কয়েকটি ভিডিয়োকে অনুপ্রবেশের প্রমাণ হিসাবে তুলে ধরা হয়। কিন্তু সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করল ভারতীয় সেনা। সেনার দাবি, পাকিস্তান-সমর্থিত সন্দেহভাজন ছ’টি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে পরিকল্পিত ভাবে এই ভুয়ো প্রচার চালানো হয়েছে। মাত্র 11 ঘণ্টার মধ্যে একই ধরনের বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন হ্যান্ডেল থেকে।

শনিবার ভারতীয় সেনার ফ্যাক্ট-চেক অ্যাকাউন্টে একটি পোস্ট করে এই প্রচারের পর্দাফাঁস করা হয়। সেখানে বলা হয়েছে, চিনা সেনা অরুণাচলে ঢুকে পড়েছে, ভারতীয় জওয়ানদের পরাস্ত করেছে এবং ভারতীয় ভূখণ্ডের উপর পিএলএ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—এমন দাবির কোনও ভিত্তি নেই। বরং একই ধরনের ভাষা, ছবি এবং ভিডিয়ো ব্যবহার করে সমন্বিত ভাবে ভারতীয় সেনার বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হয়েছে। এই প্রচারের সঙ্গে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককেও (MeitY) যুক্ত করে বিষয়টি সামনে আনে সেনা।

11 ঘণ্টায় ছ’টি হ্যান্ডেল, একই প্রচার

সেনার প্রকাশিত তথ্য অনুযায়ী, 6 নভেম্বর বিকেল 3টা 6 মিনিট থেকে 7 নভেম্বর রাত 1টা 46 মিনিট পর্যন্ত ছ’টি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একই ধরনের দাবি ছড়ানো হয়। অ্যাকাউন্টগুলি হল—@SongWeilonzob1, @letmehandleyou1, @_Finding_sarah, @DarkReal09, @War_Updates5 এবং @sumit_sarkr।

সেনার বক্তব্য, এই অ্যাকাউন্টগুলি থেকে এমন ভাবে খবর ছড়ানো হচ্ছিল, যেন অরুণাচলে ভারতীয় বাহিনী বড়সড় সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে এবং চিনা সেনা প্রায় 50 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে এলাকা দখল করেছে। অথচ এই দাবির সমর্থনে কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আনা হয়নি। একই ধরনের ভাষা ও দৃশ্য ব্যবহার করে প্রচার চালানোর বিষয়টিকে ‘কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার’ বা সমন্বিত ভুয়ো কার্যকলাপ বলে চিহ্নিত করেছে সেনা। 

সেনার প্রকাশিত বিবৃতিতে এই প্রচারের ধরন ব্যাখ্যা করা হয়েছে তিনটি স্তরে—প্রথমে ভারতীয় সেনার কাল্পনিক পরাজয়ের দাবি, তার পর চিনা অনুপ্রবেশের মাত্রা বাড়িয়ে দেখানো এবং শেষে ভারতীয় ভূখণ্ডে পিএলএ-র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভিত্তিহীন প্রচার। সেনার মতে, এর উদ্দেশ্য সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি করা এবং ভারতীয় সেনার উপর সাধারণ মানুষের আস্থা দুর্বল করা।

পুরনো ভিডিয়ো, অন্য দেশের সেনা-অনুশীলন, সবই চিনা অনুপ্রবেশের প্রমাণ!

এমন ভুয়ো প্রচার অবশ্য নতুন নয়। সাম্প্রতিক সময়ে অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে একাধিক বিভ্রান্তিকর ভিডিয়ো ছড়িয়েছে। কোনও পুরনো ভিডিয়োকে নতুন সংঘর্ষের দৃশ্য বলে দাবি করা হয়েছে, আবার অন্য দেশের সেনাবাহিনীর অনুশীলনকেও ভারতীয় সেনার সঙ্গে চিনা বাহিনীর সংঘর্ষ হিসাবে দেখানো হয়েছে।

একটি ঘটনায় কর্নাটকের দেবনহল্লিতে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত মহড়ার ভিডিয়ো ছড়িয়ে দাবি করা হয়, চিনা সেনা ভারতীয় জওয়ানদের তল্লাশি করছে। অথচ সেটি ছিল সম্পূর্ণ অন্য একটি ঘটনার দৃশ্য। একই ভাবে কাজাখস্তানের বিশেষ বাহিনীর সামরিক অনুশীলনের ভিডিয়োকে অরুণাচলের তাকসিং এলাকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষ বলে প্রচার করা হয়। 

এ ছাড়াও, লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়ার নামে একটি ডিজিটাল ভাবে বিকৃত ভিডিয়ো ছড়ানো হয়েছিল। তাতে দাবি করা হয়, অরুণাচলের কয়েকটি এলাকা চিনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ভারতীয় সেনা প্রয়োজনীয় রসদ পাচ্ছে না। সেনা পরে জানায়, ওই ভিডিয়োটি আসলে 2023 সালের 27 অক্টোবর জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় আয়োজিত একটি সাংবাদিক বৈঠকের দৃশ্য। 

সেখানে চিনের অরুণাচল দখল নিয়ে এমন কোনও মন্তব্য করেননি গিরিশ কালিয়া। কৃত্রিম ভাবে তাঁর মুখ ও বক্তব্য বদলে বিভ্রান্তিকর ভিডিয়ো তৈরি করা হয়েছিল। সিকিমের নাথু লা-র বৈধ সীমান্ত বাণিজ্য কেন্দ্র দিয়ে চিনা বাণিজ্যিক গাড়ি চলাচলের দৃশ্যকেও অনুপ্রবেশ বলে প্রচার করা হয়েছিল। অরুণাচলের প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পের বিরোধিতায় স্থানীয়দের বিক্ষোভের ভিডিয়োকে আবার ভারতীয় সেনার বিরুদ্ধে বিদ্রোহের ছবি বলে চালানোর চেষ্টা হয়। অর্থাৎ, পুরনো বা অন্য ঘটনার দৃশ্যকে নতুন ক্যাপশন দিয়ে সীমান্তে উত্তেজনার আবহ তৈরির অভিযোগ উঠেছে।

তবে সীমান্তে উত্তেজনার বাস্তব প্রেক্ষাপটও রয়েছে

অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত নিয়ে উদ্বেগ একেবারে নতুন নয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর দুই দেশের মধ্যে টহল, সীমান্তের অবস্থান এবং পরিকাঠামো নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে। গত কয়েক মাসে অরুণাচলের তাকসিং-সহ কয়েকটি এলাকায় ভারতীয় ও চিনা বাহিনীর মুখোমুখি হওয়ার খবরও সামনে এসেছে।
অক্টোবর মাসে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র ডিজি শত্রুজিৎ কপূর অরুণাচলে একাধিক জায়গায় দুই দেশের বাহিনীর মুখোমুখি হওয়ার পরিস্থিতির কথা জানিয়েছিলেন। 

তবে সেই ঘটনা আর সামাজিক মাধ্যমে ছড়ানো 50 কিলোমিটার চিনা অনুপ্রবেশের দাবিকে এক করে দেখার সুযোগ নেই। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকও জানিয়েছে, চিনা বাহিনী নির্ধারিত টহলের ধরন থেকে সরে এলে সীমান্ত এলাকায় পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। দুই দেশই বিদ্যমান সামরিক ও কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়ানোর চেষ্টা করছে।

সেনার আবেদন, যাচাই না করে সীমান্তের খবর ছড়াবেন না

সামাজিক মাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়ার যুগে সীমান্তের মতো স্পর্শকাতর বিষয়ে ভুয়ো তথ্যের প্রভাব কতটা গুরুতর হতে পারে, তা ফের সামনে এল এই ঘটনায়। ভারতীয় সেনার আবেদন, অরুণাচল বা অন্য কোনও সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, সংঘর্ষ কিংবা সেনার পরাজয় সংক্রান্ত খবর দেখলেই তা যাচাই না করে ছড়ানো উচিত নয়। বিশেষ করে কোনও ভিডিয়ো বা ছবির সঙ্গে চাঞ্চল্যকর দাবি জুড়ে দেওয়া হলে তার উৎস ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

প্রায় 50 কিলোমিটার চিনা অনুপ্রবেশের দাবি খারিজ করে সেনা স্পষ্ট করেছে, ভারতীয় ভূখণ্ডে পিএলএ-র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে প্রচার চালানো হয়েছে, তার কোনও বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। তবে সীমান্ত পরিস্থিতি যে সংবেদনশীল, তা-ও অস্বীকার করা হচ্ছে না। বাস্তব পরিস্থিতি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো প্রচারের মধ্যে পার্থক্য বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
দেশ

Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে...

নয়াদিল্লি: দীপাবলির রাতে বাজির আলোয় যখন সেজে উঠেছিল রাজধানী, তখনই ঘনিয়ে আসছিল বিষাক্ত ধোঁয়ার চাদর। দিল্লির একাধিক এলাকায় দ্রুত বাড়ছিল দূষণের মাত্রা। কিন্তু আশ্চর্যজনক ভাবে, দূষণের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই একের পর ...

০৯ নভে ২০২৬, ১০:৫৯ এএম · 4 মিনিট
এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল
দেশ

এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: আজ দীপাবলি। সেই আনন্দে কর্মীদের মুখে হাসি ফোটাতে নজিরবিহীন উদ্যোগ নিলেন গুজরাতের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। এই উৎসবের মরশুমে নিজের সংস্থার ২০ জন মহিলা কর্মীকে এক লক্ষ টাকারও বেশি নগদ বোনাস দিলেন ব্যবসায়ী রাম...

০৮ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল
দেশ

Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল

নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাঁচ দিনের উৎসব 'তিহার'- এর দ্বিতীয় দিনটি পরিচিত 'কুকুর তিহার' নামে। দীপাবলীর সঙ্গে সাদৃশ্য থাকা এই উৎসবে প্রতিটি দিনেই আলাদা প্রাণী ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে।

০৮ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক গুণ, আশাবাদী সঙ্গীতা রেড্ডি
দেশ

Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বা...

নিউজ ডেস্ক: বিদেশি রোগীদের চিকিৎসার খরচ আন্তর্জাতিক বিমা সংস্থাগুলি বহন করতে শুরু করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটনের সংখ্যা দ্রুত বাড়তে পারে। এমনই মনে করছেন অ্যাপোলো হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঙ...

০৮ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.