JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড... India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড...

Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক গুণ, আশাবাদী সঙ্গীতা রেড্ডি

Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক গুণ, আশাবাদী সঙ্গীতা রেড্ডি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিদেশি রোগীদের চিকিৎসার খরচ আন্তর্জাতিক বিমা সংস্থাগুলি বহন করতে শুরু করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটনের সংখ্যা দ্রুত বাড়তে পারে। এমনই মনে করছেন অ্যাপোলো হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা রেড্ডি। তাঁর মতে, আন্তর্জাতিক বিমা সংস্থাগুলি যদি বিদেশে চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি রোগীদের ভারতকে চিকিৎসার গন্তব্য হিসাবে বেছে নিতে উৎসাহ দেয়, তা হলে পশ্চিমের দেশগুলি থেকেও বিপুল সংখ্যক রোগী ভারতে আসবেন।

ব্যাঙ্ককে গারমিন হেলথ সামিটের ফাঁকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীতা বলেন, “আন্তর্জাতিক বিমা সংস্থাগুলি যদি স্বয়ংক্রিয় ভাবে বিদেশে চিকিৎসার খরচ বহনের সুযোগ করে দেয় এবং শুধু তা করেই থেমে না থেকে রোগীদের উৎসাহিত করে, তা হলে তাঁদের অনেক টাকা বাঁচবে।” তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, যাতে বিমা সংস্থাগুলির সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হয়। তারা যদি চিকিৎসার খরচ বহন করতে শুরু করে, তা হলে পশ্চিমের দেশগুলি থেকে অনেক বেশি মানুষ ভারতে আসবেন।”

তাঁর কথায়, ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক অনাবাসী ভারতীয় (এনআরআই) চিকিৎসার জন্য দেশে আসেন। এই ব্যবস্থা চালু হলে রোগী, হাসপাতাল এবং বিমা সংস্থা—সব পক্ষই লাভবান হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বিশ্বে চিকিৎসা পর্যটনের বাজারের আর্থিক মূল্য ছিল প্রায় ১১৫৬০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে প্রায় ২৮৬১০ কোটি ডলারে পৌঁছতে পারে। এই আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ভারতও। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ভারতের মেডিক্যাল ট্যুরিজম বাজারের মূল্য ছিল প্রায় ৮৭০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ১৬২০ কোটি ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট কর্মী, মুগ্ধ নেটদুনিয়া
দেশ

পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট ক...

ভুলবশত গ্রাহকের বাড়ির সামনের রঙ্গোলি নষ্ট করে ফেলেছিলেন ফ্লিপকার্টের এক ডেলিভারি এজেন্ট। কিন্তু দায় এড়িয়ে চলে না গিয়ে, ব্যস্ততার মাঝেই হাঁটু গেড়ে বসে নিজেই সারিয়ে দেন সেই রঙ্গোলি। তাঁর এই মানবিক আচরণের ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন তিনি।

০৮ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 3 মিনিট
Tamilnadu: ধনুষ্কোড়ির সৈকতে ৫ কেজি মাছ কিনে সাগরে মুক্তি! দিল্লির দম্পতির কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া
দেশ

Tamilnadu: ধনুষ্কোড়ির সৈকতে ৫ কেজি মাছ কিনে সাগরে মুক্তি! দিল্লির দম্পতির কাণ্ডে...

তামিলনাড়ুর শেষ প্রান্ত ধনুষ্কোড়ির সৈকতে বেড়াতে গিয়ে অদ্ভুত এক সিদ্ধান্ত নেন দিল্লির ওই পর্যটক দম্পতি। স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে নগদ টাকা দিয়ে তাঁরা কিনে নেন প্রায় পাঁচ কেজি জ্যান্ত মাছ। তবে রান্নার বাসনে তোলার জন্য নয়, সেই মাছগুলিকে তাঁরা নিয়ে যান সৈকতের ধারে এবং একে একে ছেড়ে দেন সমুদ্রের জলে।

০৮ নভে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর
দেশ

নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নকশাল দমনে নিরাপত্তাবাহিনীর ভূমিকা ও আত্মত্যাগের প্রশংসা করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। সেখানে উপস্থিত জ...

০৮ নভে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন সিইওর
দেশ

Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্...

নয়াদিল্লি: দীপাবলিতে পরিবারের সঙ্গে উৎসব কাটাতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিমানের টিকিটের দাম দেখে শেষ পর্যন্ত ট্রেনের টিকিট কাটেন এক সংস্থার সিইও। ভেবেছিলেন, খরচও বাঁচবে, আবার ২ বছরের মেয়েও প্রথমবার ট্রেন স...

০৮ নভে ২০২৬, ০১:৩৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.