JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৪:০২ পিএম
Breaking
India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড... India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড...

India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্বলে উঠলেন প্রসিদ্ধ

India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্বলে উঠলেন প্রসিদ্ধ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে চার দিনের বেসরকারি টেস্টে চালকের আসনে ভারত এ দল। ব্যাট হাতে তিনটি অর্ধশতরান, তার পর বল হাতে জোড়া আঘাত—দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ কার্যত ভারতের হাতে তুলে দিলেন ক্রিকেটাররা। চোট সারিয়ে দলে ফিরেই বল হাতে নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর জোড়া উইকেটে দিনের শেষে নিউজিল্যান্ড এ দলের স্কোর দাঁড়াল ২ উইকেটে ৩৬ রান। জয়ের জন্য নয়, আপাতত ভারত এ দলের প্রথম ইনিংসের বিশাল রান পেরোনোর লড়াইয়ে নামতে হবে স্বাগতিকদের।

প্রথম দিন ২ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত এ। রবিবার আরও ২৩৭ রান যোগ করে ৫ উইকেটে ৪৬৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক ধ্রুব জুরেল। দলের হয়ে অর্ধশতরান করেন ধ্রুব জুরেল, তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। আগের দিনের অপরাজিত ১২ রান নিয়ে ব্যাট করতে নেমে জুরেল করেন ৭১। ৯৫ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। ৭৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ক্যামেরন পলের বলে আউট হওয়ার আগে তিলক বর্মার সঙ্গে ৩১ রানের জুটি গড়েন ভারত এ অধিনায়ক।

এর পর তিলকের সঙ্গে ৪৪ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। ২৫ রান করে আউট হন জাদেজা। তবে তিলক ও ওয়াশিংটন সুন্দর মিলে আর কোনও উইকেট পড়তে দেননি। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ১১৪ রান। তিলক অপরাজিত থাকেন ৮১ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়। অন্য দিকে, ওয়াশিংটন ৫০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকেও আসে ২টি চার। ঋষভ পন্থের পরিবর্তে কয়েক দিন আগে ভারত এ দলে যোগ দেওয়া তিলক ব্যাট হাতে নিজের গুরুত্ব বুঝিয়ে দিলেন।

এর আগে বি সাই সুদর্শন ৮৮ রান করে ক্যামেরন গিবসনের বলে বোল্ড হন। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ১১ রান যোগ করতে পেরেছিলেন তিনি। তবে ভারত এ-র বড় রানের ভিত ততক্ষণে তৈরি হয়ে গিয়েছিল।

৪৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড এ। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফেরা প্রসিদ্ধ কৃষ্ণ নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন। দুই ওপেনার রাইস মারিউ ও কার্টিস হিপিকে ফিরিয়ে দেন তিনি। দিনের শেষে ১০ রানে ডিন ফক্সক্রফট এবং ১ রানে জাক গিবসন ক্রিজে ছিলেন। ভারত এ-র থেকে এখনও ৪২৮ রান পিছিয়ে নিউজিল্যান্ড এ। হাতে রয়েছে ৮টি উইকেট। ফলে তৃতীয় দিনে ভারতীয় বোলারদের সামনে বড় পরীক্ষা স্বাগতিকদের।

2 Views 0 Likes 0 Comments

Related News

Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব
ময়দান

Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসা...

স্পোর্টস ডেস্ক: তিন গোলের ব্যবধানও শেষ পর্যন্ত জয়ের নিশ্চয়তা দিতে পারল না ইন্টার মায়ামিকে। নিজেদের মাঠে শার্লটের বিরুদ্ধে ৩-৩ গোলে আটকে গেল লিয়োনেল মেসির দল। প্রথমার্ধে দুরন্ত ফুটবলে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নি...

০৮ নভে ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট
Premier League 2026: টানা তিন হারে বিপর্যস্ত সিটি, শিরোপার দৌড়ে ৬ পয়েন্ট এগিয়ে আর্সেনাল
ময়দান

Premier League 2026: টানা তিন হারে বিপর্যস্ত সিটি, শিরোপার দৌড়ে ৬ পয়েন্ট এগিয়ে...

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ধাক্কা খাচ্ছে ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখল এনজো মারেস্কার দল। মরশুমের শুরুতে দুরন্ত ছন্দে থাকা সিটির এমন প...

০৮ নভে ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট
Sunil Gavaskar: অক্ষরকে আগে পাঠানোয় দোষ দেখছেন না গাভাসকর, ব্যর্থ হলেই কি কৌশল ভুল?
ময়দান

Sunil Gavaskar: অক্ষরকে আগে পাঠানোয় দোষ দেখছেন না গাভাসকর, ব্যর্থ হলেই কি কৌশল ভুল...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অক্ষর পটেলকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল। রান তাড়ার গুরুত্বপূর্ণ মুহূর্তে লোকেশ রা...

০৮ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট
KL RahulP: পুরস্কার জিতেই চমক কেএল রাহুলের! নিজের পাওয়া দামি ফোন উপহার দিলেন কর্মীকে
ময়দান

KL RahulP: পুরস্কার জিতেই চমক কেএল রাহুলের! নিজের পাওয়া দামি ফোন উপহার দিলেন কর্মী...

স্পোর্টস ডেস্ক: মাঠে ব্যাট হাতে দায়িত্ব সামলানোর পর মাঠের বাইরেও মন জিতে নিলেন কেএল রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ‘গেম চেঞ্জার’ পুরস্কার জিতেছিলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। পুরস্কার হিসেবে পাও...

০৮ নভে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.