JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৩:৫৬ পিএম
Breaking
Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড... Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর্পণের আর... Jake Lang: সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে জেক ল্যাংয়ের বর্ণবিদ্বেষী স্লোগান, বিক্ষোভ-প্রতিরোধ পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট কর্মী, মু... Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২ US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদ... Mid-DayMeal: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকনের ‘অন্নমৃত ফাউন্ডেশন’, ধাপে... Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক... মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড... Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর্পণের আর... Jake Lang: সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে জেক ল্যাংয়ের বর্ণবিদ্বেষী স্লোগান, বিক্ষোভ-প্রতিরোধ পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট কর্মী, মু...

US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদের ভোট

US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদের ভোট
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোট দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি বড়ো অংশ। ভারতের প্রতি আমেরিকার অবস্থান বা বিদেশনীতি তাঁদের ভোটদানের সিদ্ধান্তে বড়ো ভূমিকা নেয়নি। এমনই দাবি করেছেন মার্কিন ভোটারদের রাজনৈতিক মনোভাব নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ সুমিত্রা বদ্রিনাথন।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক বদ্রিনাথন বলেন, ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের কাছে বরাবর জানতে চাওয়া হয়েছে, ভারতের প্রতি মার্কিন রাজনীতিকদের অবস্থান তাঁদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে কি না। তাঁর কথায়, “আমরা ধারাবাহিক ভাবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের কাছে জানতে চেয়েছি, ভারতের প্রতি তাঁদের রাজনীতিকদের অবস্থান তাঁরা কতটা গুরুত্ব দেন। উত্তর সব সময়ই প্রায় ‘না’।”

বদ্রিনাথন, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া কর্মসূচির অধিকর্তা মিলান বৈষ্ণব এবং অন্য গবেষকেরা যৌথ ভাবে ‘ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউডস সার্ভে’ প্রকাশ করেছেন। আমেরিকার নির্বাচনী রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের মনোভাব ও ভোটদানের প্রবণতা বোঝাই এই সমীক্ষার উদ্দেশ্য।

সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদে ছ’জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয়ী হয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং অন্যান্য সরকারি পদেও জিতেছেন ৩০ জনের বেশি ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী। অন্য দিকে, ওহায়োর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী পরাজিত হয়েছেন। তাঁর নিজের রাজ্য ওহায়োই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সেরও রাজ্য। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দু’বছরে তাঁর রাজনৈতিক ক্ষমতাও অনেকটা সীমিত হয়ে পড়বে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২
বিদেশ

Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২

নিউজ ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলে রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়াল। কম্পনের জেরে একাধিক দোকানের কাচের জানলা ভেঙে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে কাচের টুকরো। দোকানের তাক থেকে বই পড়ে ছড়িয়ে যায় মেঝেতে। আতঙ্কে বাড়ি ও বহুতল থে...

০৮ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর্পণের আর্জি ভারতের কাছে
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর...

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ করলেন সে দেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তাঁকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ঢাকা। বাংলাদেশের...

০৮ নভে ২০২৬, ০৩:৪২ পিএম · 1 মিনিট
Jake Lang: সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে জেক ল্যাংয়ের বর্ণবিদ্বেষী স্লোগান, বিক্ষোভ-প্রতিরোধ
বিদেশ

Jake Lang: সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে জেক ল্যাংয়ের বর্ণবিদ্বেষী স্লোগান, বিক্ষোভ-প...

নিউজ ডেস্ক: আমেরিকার সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী স্লোগান তুলে বিতর্কে জড়ালেন কট্টর দক্ষিণপন্থী নেতা জেক ল্যাং। শনিবার স্থানীয় সময় ওই অনুষ্ঠানে অনুগামীদের নিয়ে ঢুকে পড়েন তিনি। তাঁদের হাতে ছিল হিন্দু ও ভারতীয়দ...

০৮ নভে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
Pakistan: পাকিস্তানে আততায়ীদের গুলিতে পুলিশকর্মী ও নাবালক ছেলের মৃত্যু
বিদেশ

Pakistan: পাকিস্তানে আততায়ীদের গুলিতে পুলিশকর্মী ও নাবালক ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হল এক পুলিশকর্মী ও তাঁর নাবালক ছেলের। রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার প্রদেশের ট্যাঙ্ক জেলায় এই ঘটনা ঘটেছে। এলাকাটি দক্ষিণ ওয়াজিরিস্ত...

০৮ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.