JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ১২:১৬ পিএম
Breaking
Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা... Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি Indian Army Fact Check: অরুণাচলে 50 কিলোমিটার ঢুকে পড়েছে চিনা সেনা! ‘যুদ্ধের’ সেই খবর ভুয়... Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’ Delhi Air Pollution: দীপাবলির রাতে দিল্লির একের পর এক AQI স্টেশনে তথ্য বন্ধ, উঠছে স্বচ্ছতা... Police Encounter: কুলিক কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের, ভোররাতে রায়গঞ্জে এনকা... Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি

Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে

Ashes 2027: ২০২৭ সালে ৬২৭ কোটি টাকার আর্থিক বিপর্যয়ের আশঙ্কা ইংল্যান্ডে
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। তবু আর্থিক দুশ্চিন্তা কাটছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। বরং ২০২৭ সালকে ঘিরে বড়সড় লোকসানের আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে কর্তাদের। ভারত সফর না থাকা এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সম্প্রচার বাবদ প্রাপ্য অর্থ আটকে রাখার সিদ্ধান্ত— এই দুইয়ের জোড়া ধাক্কায় প্রায় ৬২৭ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পরিস্থিতি এমনই যে, ঘরের মাঠে ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াই অ্যাশেজ আয়োজন করেও আর্থিক বিপর্যয়ের আশঙ্কা এড়াতে পারছে না তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষতির পরিমাণ ৫ কোটি পাউন্ড পর্যন্ত পৌঁছতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২৭ কোটি টাকা। এর পিছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমত, ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর না থাকা। দ্বিতীয়ত, ২০২৭ সালে সদস্য দেশগুলিকে সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্য অর্থের একটি অংশ আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আর্থিক শক্তি ভারত। ভারতীয় দলের ইংল্যান্ড সফর মানেই বিপুল সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক আয়। ফলে ভারত সফর না থাকলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়ে বড়সড় প্রভাব পড়ে। বর্তমানে সনি পিকচার্সের সঙ্গে ইংল্যান্ড বোর্ডের ছ’বছরের সম্প্রচার চুক্তির মূল্য ১৮৫ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ২,৩২৩ কোটি টাকা। ২০২৮ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী চুক্তিতে এর চেয়ে কম অর্থ পাওয়ার আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, ২০২৮ সাল থেকে পরবর্তী সম্প্রচার চক্রে আয় কমতে পারে বলে আগাম সতর্ক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সেই ধাক্কা সামলাতে ১২টি পূর্ণ সদস্য দেশের প্রাপ্য অর্থের একটি অংশ আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সম্প্রচার চক্রের শেষ বছরে পুরুষদের একদিনের বিশ্বকাপ থাকায় সদস্য দেশগুলি বেশি অর্থ পায়। কিন্তু পরের বছর থেকে আয় কমার সম্ভাবনা থাকায় সেই ব্যবধান মসৃণ করতে চাইছে সংস্থা।

২০২৫ সালে ১ কোটি ২৬ লক্ষ পাউন্ড লাভ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে তখনই ২০২৭ সালে বড় ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছিল তারা। এখন সেই অঙ্ক আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ঠিক কত টাকা আটকে রাখবে, তা এখনও স্পষ্ট নয়। তাই ক্ষতির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ পাউন্ডের মধ্যে আটকে রাখার আশায় রয়েছে ইংল্যান্ড বোর্ড।

এই আর্থিক সংকটের প্রভাব পড়তে পারে ঘরোয়া ক্রিকেটেও। ইংল্যান্ডের ১৮টি কাউন্টির মধ্যে ১০টি ইতিমধ্যেই লোকসানের কথা জানিয়েছে। তাদের আয়ের বড় অংশই আসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে। ফলে বোর্ডের আর্থিক টানাপোড়েন দীর্ঘস্থায়ী হলে বিপাকে পড়তে পারে কাউন্টি ক্রিকেটও। অ্যাশেজের মতো বড় আয়োজন থাকলেও ভারতীয় ক্রিকেটের আর্থিক গুরুত্ব যে কতটা, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

4 Views 0 Likes 0 Comments

Related News

India U19 vs Pakistan U19: অর্জুনের শতরান ম্লান, হামজার অপরাজিত ১০০-তে ভারতকে হারাল পাকিস্তান
ময়দান

India U19 vs Pakistan U19: অর্জুনের শতরান ম্লান, হামজার অপরাজিত ১০০-তে ভারতকে হারা...

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে একাই লড়েছিলেন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত শতরানে ভর করে লড়াই করার মতো রানও তুলেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জয়ের মুখ দেখল না। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ভারতের ২০৮ রান তাড়া কর...

০৮ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
Mohammed Shami: টেস্ট থেকে অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন শামি
ময়দান

Mohammed Shami: টেস্ট থেকে অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন শামি

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহম্মদ শামি। তবে ক্রিকেট থেকে এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং সাদা বলের ক্রিকেটে আরও কিছু দিন খেলা চালিয়ে যেতে চান ভারতীয় দলের অভিজ্ঞ পেসার। আইপিএল হোক বা ঘরো...

০৮ নভে ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু
ময়দান

IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে দলবদলের বাজারে জোর জল্পনা। হার্দিক পাণ্ডিয়াকে পাঞ্জাব কিংসে পাঠানো হতে পারে, এমন খবর ছড়িয়েছে। তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সে আসতে পারেন অর্শদীপ সিং। তবে এই সম্ভাব্য বড় দলবদলের বাইরেও ...

০৮ নভে ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক
ময়দান

Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক

স্পোর্টস ডেস্ক: সোনার পদক গলায় ওঠেনি। ফাইনালে হারতে হয়েছে চিনের প্রতিপক্ষের কাছে। কিন্তু তাতে ইতিহাস গড়ার আনন্দ একটুও ম্লান হচ্ছে না তানিয়ার। যুব অলিম্পিকের মঞ্চে নতুন এক খেলায় ভারতের হয়ে প্রথম পদক জিতে নজির গড়ল এই তরু...

০৮ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.