JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৫:০৮ পিএম
Breaking
IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্... মায়ের সঙ্গে মিলে প্রেমিককে খু*নে*র অভিযোগ, গড়িয়ার ফ্ল্যাটে ভয়ংকর কাণ্ডে গ্রেফতার মা-মেয়ে Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্... মায়ের সঙ্গে মিলে প্রেমিককে খু*নে*র অভিযোগ, গড়িয়ার ফ্ল্যাটে ভয়ংকর কাণ্ডে গ্রেফতার মা-মেয়ে Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে...

IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু

IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে দলবদলের বাজারে জোর জল্পনা। হার্দিক পাণ্ডিয়াকে পাঞ্জাব কিংসে পাঠানো হতে পারে, এমন খবর ছড়িয়েছে। তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সে আসতে পারেন অর্শদীপ সিং। তবে এই সম্ভাব্য বড় দলবদলের বাইরেও আরও কয়েকটি চমকপ্রদ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু। তাঁর মতে, লখনউ সুপার জায়ান্টসের ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যশস্বী জয়সওয়াল হতে পারেন আদর্শ পছন্দ। শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন তিনি।

আইপিএলের আসন্ন মরশুমের আগে এখনও পর্যন্ত একটিই দলবদল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে খেলোয়াড় বিনিময় হয়েছে। লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস যোগ দিয়েছেন চেন্নাইয়ে। অন্যদিকে খলিল আহমেদ ও নাথান এলিস গিয়েছেন হায়দরাবাদে। এর মধ্যেই হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে জল্পনা তুঙ্গে। রায়ডু অবশ্য দলগুলির প্রয়োজনের কথা মাথায় রেখে একাধিক সম্ভাব্য নাম বেছে নিয়েছেন।

নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য রায়ডুর পছন্দ নেহাল ওয়াধেরা। তাঁর মতে, মুম্বইয়ের এমন এক ব্যাটার প্রয়োজন, যিনি চার নম্বরে নেমে পেস ও স্পিন—দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সাবলীল ভাবে খেলতে পারবেন। পাঞ্জাব কিংস থেকে নেহালকে নেওয়া হলে সেই সমস্যার সমাধান হতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য তাঁর পছন্দ যুজবেন্দ্র চাহাল। রায়ডুর মতে, মন্থর পিচে কার্যকরী একজন লেগস্পিনার প্রয়োজন বেঙ্গালুরুর।

গুজরাট টাইটান্সের জন্য বেছে নিয়েছেন বেঙ্কটেশ আইয়ারকে। তাঁর মতে, দলের মাঝের সারিতে শক্তিশালী ব্যাটারের প্রয়োজন। আর সবচেয়ে বড় চমক লখনউকে নিয়ে। রায়ডুর কথায়, এমন এক ভারতীয় অধিনায়ক দরকার, যিনি আগামী দশ বছর দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষুধা রাখেন। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে আদর্শ মনে করছেন তিনি। কলকাতার জন্য আবার সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে দেখতে চান রায়ডু। আগে এই দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে সূর্যের।

পাঞ্জাব কিংসকে অবশ্য খুব বেশি বদলানোর প্রয়োজন দেখছেন না রায়ডু। তাঁর মতে, কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে শাই হোপ ভালো জুটি গড়তে পারেন। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়ার মতো অলরাউন্ডার চেন্নাইয়ের মাঝের সারিতে কার্যকরী হতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের জন্য তাঁর পছন্দ স্যাম কারান। প্যাট কামিন্সের খেলা নিয়ে সংশয় থাকলে কারান বোলিংয়ের চাপ কমাতে পারবেন। পাশাপাশি হেনরিখ ক্লাসেনকেও ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানোর সুযোগ তৈরি হবে। আইপিএলের নিলামের আগে রায়ডুর এই পরামর্শে দলবদলের জল্পনা আরও জমে উঠল।

6 Views 0 Likes 0 Comments

Related News

Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক
ময়দান

Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক

স্পোর্টস ডেস্ক: সোনার পদক গলায় ওঠেনি। ফাইনালে হারতে হয়েছে চিনের প্রতিপক্ষের কাছে। কিন্তু তাতে ইতিহাস গড়ার আনন্দ একটুও ম্লান হচ্ছে না তানিয়ার। যুব অলিম্পিকের মঞ্চে নতুন এক খেলায় ভারতের হয়ে প্রথম পদক জিতে নজির গড়ল এই তরু...

০৮ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট
Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব
ময়দান

Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায...

স্পোর্টস ডেস্ক: রাইজিং স্টার এশিয়া কাপের আগে ভারত এ দলে বড়সড় রদবদল। চোটের সমস্যা পুরোপুরি সামলে উঠতে আপাতত ৫০ ওভারের ক্রিকেটে খেলতে চাইছেন না রজত পাটিদার। তাই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। তাঁর জায়গায় ভ...

০৮ নভে ২০২৬, ০৪:২৮ পিএম · 2 মিনিট
India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্বলে উঠলেন প্রসিদ্ধ
ময়দান

India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে চার দিনের বেসরকারি টেস্টে চালকের আসনে ভারত এ দল। ব্যাট হাতে তিনটি অর্ধশতরান, তার পর বল হাতে জোড়া আঘাত—দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ কার্যত ভারতের হাতে তুলে দিলেন ক্রিকেটারর...

০৮ নভে ২০২৬, ০৪:০০ পিএম · 2 মিনিট
Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব
ময়দান

Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসা...

স্পোর্টস ডেস্ক: তিন গোলের ব্যবধানও শেষ পর্যন্ত জয়ের নিশ্চয়তা দিতে পারল না ইন্টার মায়ামিকে। নিজেদের মাঠে শার্লটের বিরুদ্ধে ৩-৩ গোলে আটকে গেল লিয়োনেল মেসির দল। প্রথমার্ধে দুরন্ত ফুটবলে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নি...

০৮ নভে ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.