JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৫:১৭ পিএম
Breaking
IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্... মায়ের সঙ্গে মিলে প্রেমিককে খু*নে*র অভিযোগ, গড়িয়ার ফ্ল্যাটে ভয়ংকর কাণ্ডে গ্রেফতার মা-মেয়ে Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে... IPL 2027: হার্দিক নন, লখনউয়ের অধিনায়ক হিসেবে যশস্বীকে চান রায়ডু Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্... মায়ের সঙ্গে মিলে প্রেমিককে খু*নে*র অভিযোগ, গড়িয়ার ফ্ল্যাটে ভয়ংকর কাণ্ডে গ্রেফতার মা-মেয়ে Dakar Youth Olympics 2026: যুব অলিম্পিকের বিচ কুস্তিতে এল দেশের প্রথম পদক Rising Stars Asia Cup 2026: পাটিদারের বদলে বাদোনি, রিঙ্কুর কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব India A vs New Zealand A: জুরেল-তিলক-ওয়াশিংটনের ব্যাটে রানের পাহাড়, চোট কাটিয়ে ফিরেই জ্... Inter Miami: তিন গোলে এগিয়েও জয় পেল না মায়ামি, মেসির দলকে বাঁচাল পয়েন্টের হিসাব US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে...

Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্ষতিগ্রস্থ রিয়াধ

Saudi Arabia Missile Attack: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা রুখল প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ক্ষতিগ্রস্থ রিয়াধ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রিয়াধ-সহ সৌদি আরবের একাধিক এলাকায় লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াধের আর্থিক এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সৌদি প্রশাসন জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবনটির একাধিক তলায় ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি তলার বাইরের কাচও ভেঙে গিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, রবিবার ভোরে রাজধানী ও অন্যান্য অঞ্চল লক্ষ্য করে ছোড়া দু’টি ব্যালিস্টিক এবং দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে জোট। যদিও হামলার দায় স্বীকার করেনি হুথিরা। এর আগে শনিবার সানার কাছে সৌদি বিমানহানায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল হুথি কর্তৃপক্ষ।

এ দিকে ওমান সাগরে আগুন লাগা একটি পণ্যবাহী জাহাজ থেকে ২২ জন নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরশাহির ন্যাশনাল গার্ড। উদ্ধার হওয়া প্রত্যেকেই আরব দেশের নাগরিক। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। জাহাজটির পরিচয় বা আগুন লাগার কারণ জানায়নি আমিরশাহি। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শনিবার ওমানের খাসাবের উত্তর-পশ্চিমে একটি ট্যাঙ্কারে আগুন লাগে। সেটিই উদ্ধার হওয়া জাহাজ কি না, তা স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি ক্রমশ বাড়ছে। শনিবার ইরানের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার অভিযোগে ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ নিষ্ক্রিয় করে দেয় মার্কিন বাহিনী। অন্য দিকে, হরমুজ প্রণালী এলাকায় দু’টি ট্যাঙ্কার মাইনে ধাক্কা খেয়ে আগুন ধরে গিয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ইজরায়েলেও সরকার গঠন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ২৭ অক্টোবরের নির্বাচনে কোনও দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সরকার গড়ার দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে এই সিদ্ধান্তে আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত নয়। জোটসঙ্গী খুঁজে সরকার গড়ার জন্য ছ’সপ্তাহ সময় পাবেন তিনি।

4 Views 0 Likes 0 Comments

Related News

US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান উপসাগরে উত্তেজনা
বিদেশ

US Iran Tensions: ইরানের বন্দর থেকে ফেরার পথে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, ওমান...

নিউজ ডেস্ক: ইরানের উপর মার্কিন নৌ অবরোধ অমান্য করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাল আমেরিকার সামরিক বাহিনী। শনিবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সেন্ট কিটস...

০৮ নভে ২০২৬, ০৩:৫৬ পিএম · 1 মিনিট
Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২
বিদেশ

Japan Earthquake: জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল, আহত অন্তত ২২

নিউজ ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলে রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়াল। কম্পনের জেরে একাধিক দোকানের কাচের জানলা ভেঙে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে কাচের টুকরো। দোকানের তাক থেকে বই পড়ে ছড়িয়ে যায় মেঝেতে। আতঙ্কে বাড়ি ও বহুতল থে...

০৮ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বংশোদ্ভূতদের ভোট
বিদেশ

US Midterm Elections 2026: ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ, প্রভাব ফেলেছে ভারতীয় বং...

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোট দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি বড়ো অংশ। ভারতের প্রতি আমেরি...

০৮ নভে ২০২৬, ০৩:৫০ পিএম · 1 মিনিট
Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর্পণের আর্জি ভারতের কাছে
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ বাংলাদেশের আইনমন্ত্রীর, প্রত্যর...

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দণ্ডিত অপরাধী’ বলে আক্রমণ করলেন সে দেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তাঁকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ঢাকা। বাংলাদেশের...

০৮ নভে ২০২৬, ০৩:৪২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.