JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০২:৩৭ পিএম
Breaking
Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্... বাঙ্কার নেই, কিন্তু বারুদ আছে Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ... India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরাহ-প্রসিদ... Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্... বাঙ্কার নেই, কিন্তু বারুদ আছে Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ... India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরাহ-প্রসিদ...

Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্তব্যে নতুন বিতর্ক

Sunil Gavaskar: কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি জন্য রান বিসর্জন দিতে পারেন সতীর্থেরা! সানির মন্তব্যে নতুন বিতর্ক
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: নিজস্ব রেকর্ডের জন্য কি দলের স্বার্থ কিছুটা পিছনে রাখা যায়? বিরাট কোহলির ১০০টি আন্তর্জাতিক শতরানের লক্ষ্যে পৌঁছনো নিয়ে এ বার এমনই এক নতুন বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাসকার। সানির মতে, কোহলিকে শততম আন্তর্জাতিক শতরানে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলে কোনও সতীর্থ নিজের ব্যক্তিগত রান বিসর্জন দিতেই পারেন। তাতে শুধু কোহলির নয়, আনন্দিত হবেন দেশের ক্রিকেটপ্রেমীরাও। তবে সেই সুযোগ তৈরি করতে গিয়ে দলের জয়ের সম্ভাবনা কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া চলবে না।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন কোহলি। মাত্র ৫১ বলে ৭৪ রান করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ছিল আগ্রাসন এবং সাবলীলতা। সেই ম্যাচের প্রসঙ্গ টেনেই নিজের কলামে এই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গাভাসকারের মতে, কোহলি যদি আরও কিছুটা সময় ক্রিজে থাকতে পারতেন এবং শতরানের কাছাকাছি পৌঁছে যেতেন, তা হলে সমস্যায় পড়তে পারতেন অধিনায়ক শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার।

ভারত যখন জয়ের দোরগোড়ায়, তখন কোহলির ব্যক্তিগত শতরানের সম্ভাবনা থাকলে কী করতেন গিল ও শ্রেয়স? দ্রুত রান তুলে ম্যাচ শেষ করতেন, নাকি কোহলিকে শতরানের সুযোগ করে দিতে কিছুটা সময় নিতেন? দুই ব্যাটারের সামনে এমন কঠিন পরিস্থিতি তৈরি হতে পারত বলেই মনে করেন গাভাসকার।

লিটল মাস্টার লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এমন কেউ নেই, যিনি কোহলিকে ১০০টি আন্তর্জাতিক শতরান করতে দেখতে চান না। আমরা প্রত্যেকেই চাই ও এই মাইলফলকে পৌঁছক। তাই কোনও ম্যাচে যদি কোনও সতীর্থ নিজের রান বিসর্জন দিয়ে কোহলিকে সেই সুযোগ করে দেন, তা হলে সেই গৌরব শুধু কোহলির থাকবে না, আনন্দিত হবেন দেশের সব ক্রিকেটপ্রেমী।’

গাভাসকার আরও জানিয়েছেন, রেকর্ডের পিছনে ছোটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে দলের জয়ের সম্ভাবনা অক্ষুণ্ণ রেখে কোনও ক্রিকেটার ব্যক্তিগত মাইলফলকে পৌঁছলে তাতে আপত্তির কারণ নেই। তাঁর কথায়, কোহলি সত্তরের ঘরে আউট হয়ে যাওয়ায় গিল ও শ্রেয়সকে সম্ভাব্য সমালোচনার মুখে পড়তে হয়নি। কারণ, কোহলি যদি নব্বইয়ের ঘরে অপরাজিত থাকতেন এবং অন্য কেউ জয়সূচক রান নিতেন, তা হলে সমাজমাধ্যমে সমালোচনা হতে পারত।

বর্তমানে এক দিনের ক্রিকেটেই খেলছেন কোহলি। তাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৮৬। সচিন তেন্ডুলকরই একমাত্র ক্রিকেটার, যাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ১০০। সেই মাইলফলকে পৌঁছনোর লক্ষ্যে কোহলির পাশে দাঁড়ানোর বার্তাই দিলেন গাভাসকার।

3 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ
ময়দান

Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির মতো মহাতারকাকে পরামর্শ দেওয়াও যে কোচের কাছে বড় পরীক্ষা, তা অকপটে স্বীকার করলেন ভারতের প্রাক্তন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট দুর্বলতা বারবার ...

০৯ নভে ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দলের কোচিং স্টাফ!
ময়দান

India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরের মাঝপথেই দু’ভাগ হতে চলেছে ভারতীয় দলের কোচিং স্টাফ। একদিকে চলবে এক দিনের আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে টেস্ট সিরিজ। দুই ধরনের ক্রিকেটের প্রস্তুতি একসঙ্গে সামলাতে এবার আলাদ...

০৯ নভে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরাহ-প্রসিদ্ধদের প্রস্তুতিতে ধাক্কা
ময়দান

India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরা...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে বৃষ্টির দাপট। তার জেরে ভারত ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’-র তৃতীয় তথা শেষ বেসরকারি টেস্টের তৃতীয় দিনের খেলা এক বলও গড়াল না। সোমবার টানা বৃষ্টিতে মাঠে নামাই সম্ভব হল না দুই দলের ক্রিকেটার...

০৯ নভে ২০২৬, ০১:২৪ পিএম · 2 মিনিট
Usman Khawaja: খোয়াজার দাবিকে কটাক্ষ অস্ট্রেলীয় ক্রিকেটারের
ময়দান

Usman Khawaja: খোয়াজার দাবিকে কটাক্ষ অস্ট্রেলীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির কলঙ্ক এখনও তাড়া করে বেড়ায় অস্ট্রেলীয় ক্রিকেটকে। সেই পুরনো ক্ষতে ফের আঙুল দিলেন প্রাক্তন অজি ব্যাটার উসমান খোয়াজা। তাঁর দাবি, স্যান্ডপেপার কাণ্ডের কথা দলের প্রায় ...

০৯ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.