JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ১১:০১ এএম
Breaking
Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি... IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ... Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ... Daily Horoscope : পুরোনো কাজ সম্পূর্ণ থেকে নতুন দায়িত্ব, জানুন আজকের রাশিফল Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি... IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ... Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জ... Supreme Court : গ্রেফতারির ৪৮ ঘণ্টা পার, স্বয়ংক্রিয় সাসপেনশন গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ... Daily Horoscope : পুরোনো কাজ সম্পূর্ণ থেকে নতুন দায়িত্ব, জানুন আজকের রাশিফল Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন!

IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি

IOA Election 2026: উষার দুর্গে বড় ধস! আইওএ নির্বাচনে সাইনা-অঞ্জুদের জয়, বাড়ল অস্বস্তি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন বর্তমান সভাপতি পিটি উষা। স্পোর্টসপার্সনস অফ মেরিট (এসওএম) নির্বাচনে মহিলা বিভাগে জয়ী হতে পারলেন না তিনি। অন্য দিকে চারটি আসনে নির্বাচিত হলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, প্রাক্তন লংজাম্পার অঞ্জু ববি জর্জ, প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। সোমবার হওয়া এই নির্বাচন ঘিরে আগে থেকেই বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও অস্বস্তিতে পড়তে হল আইওএ-র বর্তমান সভাপতিকে।

মহিলা বিভাগে চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ছ’জন। মোট ৮০ জন ভোটারই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভার্চুয়াল পদ্ধতিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ফল প্রকাশের পর দেখা যায়, ৫৩টি ভোট পেয়ে প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন অঞ্জু ববি জর্জ। ৫০টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রানি রামপাল। দোলা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৫টি ভোট। ৪৩টি ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন সাইনা নেহওয়াল। অর্থাৎ এই চার জনই এসওএ হিসাবে নির্বাচিত হয়েছেন। অন্য দিকে ৪০টি ভোট পেয়ে পঞ্চম স্থানে শেষ করেন উষা। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় অনিতা পল দুরাই পেয়েছেন মাত্র ছ’টি ভোট।

এই ফলের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বও রয়েছে। আগামী ৫ ডিসেম্বর আইওএ-র নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীকে এসওএ অথবা আইওএ-র সাধারণ সভার সদস্য হতে হবে। ২০২২ সালে এসওএ হিসাবে নির্বাচিত হয়েই আইওএ-র প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন উষা। এ বার সেই পথ বন্ধ হয়ে গেল তাঁর সামনে। এখন সভাপতি পদে লড়তে হলে কোনও জাতীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে তাঁকে সাধারণ সভার সদস্য হতে হবে। তবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার দু’জন প্রতিনিধির মধ্যে উষার থাকার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

পুরুষ বিভাগেও এর আগে চার জন এসওএ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাঁরা হলেন গগন নারাং, বিজেন্দ্র সিং, যোগেশ্বর দত্ত এবং কমলেশ মেহতা। আট জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নতুন করে নির্বাচিত আট জন এসওএ আইওএ-র সাধারণ সভার সদস্য হবেন। তাঁরা ৫ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পারবেন এবং সভাপতি পদেও লড়তে পারবেন। নির্বাচিত আট জনের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা আইওএ-র কার্যনির্বাহী পরিষদের সদস্যও হবেন।

এ বারের নির্বাচন ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগও কম হয়নি। প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলেছিলেন উষা। তাঁর অভিযোগ, দোলার নামের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ‘নিউ ভারত প্যানেল’-এর হয়ে ভোট চেয়ে বার্তা পাঠানো হয়েছিল। সেখানে নির্দিষ্ট চার জন প্রার্থীকে তাঁদের ব্যালট ও ভোটার তালিকার নম্বর-সহ ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানান উষা।

অন্য দিকে, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক সতীশ শিবলিঙ্গমও নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করেন। তাঁর দাবি, কোনও এক প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার জন্য সংগঠিত চেষ্টা চলছে। এমনকি এই কাজে আইওএ-র সম্পদ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও নিজের অভিযোগে সরাসরি উষার নাম উল্লেখ করেননি সতীশ।

সব মিলিয়ে ৫ ডিসেম্বরের আইওএ নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বাড়ল। বিশেষ করে সভাপতি পদে উষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা কেন নিশ্চুপ?
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর অবসরে নীরব রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের হয়ে ইতিহাস, তারা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসরের সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে আবেগের আবহ। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ যাত্রা শেষ করার ঘোষণা করেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের পরে শুভেচ্ছা ও শ্রদ্ধা ...

১০ নভে ২০২৬, ১০:২১ এএম · 2 মিনিট
Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছিলাম’, জানালেন উইলিয়ামসন
ময়দান

Kane Williamson: অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা, ‘আয়নায় নিজেকে দেখেছ...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না কেন উইলিয়ামসনের কাছে। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেটজীবন, দেশের হয়ে নেতৃত্ব দেওয়া, একের পর এক সাফল্য—সব কিছু পিছনে ফেলে দেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা ক...

১০ নভে ২০২৬, ১০:১৩ এএম · 3 মিনিট
দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি
ময়দান

দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি

  চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন জেমাইমা রডরিগেজ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সোমবার তিন ফরম্যাটের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি—তিনটি দলেই জায়গা পেয়েছেন জেমাইম...

০৯ নভে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো
ময়দান

Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো

স্পোর্টস ডেস্ক: টানা দুই বড় ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বার্সেলোনার সামনে। একদিকে পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হার, অন্যদিকে লিগের শীর্ষস্থান ধরে রাখার চাপ। সেই পরীক্ষায় কঠিনতম মঞ্চেই নিজেদের প্রমাণ করল হান...

০৯ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.