JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৩:৩০ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা : ঢাকাসহ সারা বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোমণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আর মৃৎশিল্পীদের কর্মশালায় দিনরাত চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কোথাও চলছে মাটির কাজ, কোথাও শেষ হয়েছে প্রতিমা নির্মাণ, আবার কোথাও চলছে রং ও অলংকরণের প্রস্তুতি।

এবার বাংলাদেশে মোট ৩৩,৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরে ২৫৯টি মণ্ডপে পুজো উদযাপিত হবে। পুজোকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পুজোকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনই শহর ও গ্রামাঞ্চলেও বাড়ছে উৎসবের আমেজ। বাংলাদেশে এ বছর প্রায় ১,৫০০টি মণ্ডপ বেড়েছে। বর্তমান সরকার দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে।

হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপুজোর সরকারি ছুটি বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার মিলিয়ে বাংলাদেশে এবারের পুজোয় মোট ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে পুজো উদযাপনের জন্য জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন কাজ করছে। পুলিশ হেডকোয়ার্টার্সসহ সব পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়। প্রচলিত ব্যাখ্যায় ঘোটকে আগমনকে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রতীক এবং নৌকায় গমনকে জল ও শস্যবৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

এ বছর শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব শুরু হবে ১৭ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে। ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এর আগে ১০ অক্টোবর মহালয়া পালিত হবে।

162 Views 0 Likes 0 Comments

Related News

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু
বিদেশ

জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় ভারতের নানা দিক নিয়ে নিজের মতামত জানিয়েছেন হিকারু। তাঁর কথায়, সমাজমাধ্যমে এমন কিছু ভিডিয়ো তাঁর চোখে পড়েছে, যেখানে ভারতকে শুধু দারিদ্র এবং অপরিচ্ছন্নতার ছবি দিয়ে তুলে ধরা হচ্ছে। কিন্তু তাঁর অভিজ্ঞতায়, কোনও দেশেরই সবটা এক রকম নয়।

০৯ অক্টো ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?
বিদেশ

আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?

নোবেল কমিটির মতে, আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা দুর্বল হয়ে পড়া এবং আইনের শাসনের উপরে ক্ষমতার রাজনীতির প্রভাব বাড়ার এই সময়ে পিল্লের কাজ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে জবাবদিহি ও ন্যায়বিচারের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.