JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০২:৪৫ পিএম
Breaking
‘তুমসা নহি দেখা’ থেকে ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, জন্মদিনে ফিরে দেখা শম্মি কাপুরের ৭ সেরা ছব... Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফ... Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত? ‘তুমসা নহি দেখা’ থেকে ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, জন্মদিনে ফিরে দেখা শম্মি কাপুরের ৭ সেরা ছব... Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফ... Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত?

Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা

Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: অনুশীলন শেষ হওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার মিউনিখে ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন দেখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বেলজিয়ামের প্রাক্তন ফুটবলার। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আরও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বায়ার্ন কর্তৃপক্ষ।

ক্লাবের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কম্পানি। সেই সময় তিনি দলের অনুশীলন পর্যবেক্ষণ করছিলেন। হাসপাতালে তাঁর বিস্তারিত শারীরিক পরীক্ষা করা হবে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে তাঁকে। আপাতত কম্পানির অনুপস্থিতিতে দলের অনুশীলন ও ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাবেন তাঁর সহকারীরা।

এর আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বায়ার্ন কোচ। বুধবার আর্সেনালের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে তাঁর পা ও কোমরে ব্যথার কথা জানা গিয়েছিল। সেই অস্বস্তির সঙ্গে তাঁর শরীরে বাসা বাঁধা ভাইরাসের যোগ থাকতে পারে বলে মনে করা হয়েছিল।

কোম্পানির পরিবর্তে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। তিনি জানিয়েছিলেন, ভাইরাসের সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন কোম্পানি। চিকিৎসকেরাই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সবচেয়ে ভাল বলতে পারবেন বলে মন্তব্য করেন ড্যাঙ্কস। তাঁর মতে, এই মুহূর্তে কোম্পানির সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম। পুরোপুরি সুস্থ হতে যতটা সময় প্রয়োজন, তাঁকে ততটাই সময় দেওয়া উচিত।

তবে অসুস্থতা সত্ত্বেও শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে বায়ার্নের ম্যাচে ডাগআউটে উপস্থিত ছিলেন কোম্পানি। যদিও তাঁকে বেশ নিষ্প্রভ দেখিয়েছিল এবং ম্যাচের সময় অধিকাংশ ক্ষেত্রেই বসে ছিলেন তিনি। বায়ার্নের ক্রীড়া অধিকর্তা ম্যাক্স এবার্লও জানিয়েছিলেন, শারীরিক ভাবে বেশ সমস্যায় রয়েছেন কোচ। এমনকি সিঁড়ি দিয়ে উঠতেও তাঁর সাহায্যের প্রয়োজন হচ্ছিল বলে জানান তিনি।

এখনও পর্যন্ত কোম্পানির অসুস্থতার বিস্তারিত কারণ বা কত দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, তা জানায়নি বায়ার্ন। পরবর্তী পরীক্ষার ফলের উপরই নির্ভর করবে তাঁর চিকিৎসা ও মাঠে ফেরার সময়সূচি। আপাতত কোচের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারীরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার
ময়দান

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহি...

নিউজ ডেস্ক: দাবার বোর্ডে বয়স যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তা আরও এক বার প্রমাণ করল বোধনা শিবানন্দন। মাত্র ১১ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়ে নজির গড়েছে ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ দাবাড়ু। ৩...

২৪ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গোলে
ময়দান

FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হার...

নিউজ ডেস্ক: ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের ছোটরা। অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবাম এবং আর লালরেমরুয়াত...

২৪ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের  ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!
ময়দান

PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!

নিউজ ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হংকং সিক্সেসের ধাঁচে ছয় জনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সম্ভাব্য এই প্রতিযোগিতার নাম ...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে একাধিক ‘নো বল’
ময়দান

Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে এ...

নিউজ ডেস্ক: চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে বেশ খরুচে ছিলেন ভারতের এই অভিজ্ঞ পেসার। চার ওভারে ৪৯ রান দিলেও কোনও উইক...

২৪ অক্টো ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.