JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০২:৪৫ পিএম
Breaking
‘তুমসা নহি দেখা’ থেকে ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, জন্মদিনে ফিরে দেখা শম্মি কাপুরের ৭ সেরা ছব... Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফ... Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত? ‘তুমসা নহি দেখা’ থেকে ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, জন্মদিনে ফিরে দেখা শম্মি কাপুরের ৭ সেরা ছব... Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফ... Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত?

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দাবার বোর্ডে বয়স যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তা আরও এক বার প্রমাণ করল বোধনা শিবানন্দন। মাত্র ১১ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়ে নজির গড়েছে ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ দাবাড়ু। ৩৮ বছর ধরে অক্ষত থাকা হাঙ্গেরির কিংবদন্তি জুডিট পোলগারের রেকর্ড ভেঙে দিয়েছে উত্তর লন্ডনের হ্যারোর বাসিন্দা বোধনা। ইউরোপীয় মহিলা দাবা ক্লাব কাপের শেষ রাউন্ডে জয়ই তাকে এনে দিয়েছে এই ঐতিহাসিক স্বীকৃতি।
প্রতিযোগিতায় ‘শি প্লেজ টু উইন লায়নেসেস’ দলের হয়ে প্রথম বোর্ডে খেলেছে বোধনা। 

সাতটি খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে সে। ইউরোপীয় দাবা ইউনিয়ন জানিয়েছে, এই পারফরম্যান্সের সুবাদে ইতিহাসের কনিষ্ঠতম মহিলা দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছে বোধনা। শুধু তাই নয়, সর্বকালের কনিষ্ঠতম আন্তর্জাতিক মাস্টারদের প্রথম দশেও জায়গা করে নিয়েছে সে।

এই সাফল্যের পথ অবশ্য সহজ ছিল না। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্দ্রা গোরিয়াচকিনার বিরুদ্ধে কঠিন লড়াই করেছিল বোধনা। তৃতীয় রাউন্ডে বেলারুশের আন্তর্জাতিক মাস্টার ওলগা বাদেলকাকে হারিয়ে নিজের রেটিং ২৩৯৯.৪-এ পৌঁছে দেয় সে। পরের খেলায় জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার নিনো বাতসিয়াশভিলির বিরুদ্ধে ড্র করে বোধনা।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি আসে সুইডেনের মহিলা আন্তর্জাতিক মাস্টার ভিক্টোরিয়া জোহানসনের বিরুদ্ধে। ৩২ চালের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করে সে। এই জয়ের সঙ্গে সঙ্গেই ভেঙে যায় পোলগারের দীর্ঘদিনের রেকর্ড।

বোধনার এই সাফল্য বিশ্ব দাবায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। কনিষ্ঠতম আন্তর্জাতিক মাস্টারদের তালিকায় তার সঙ্গে রয়েছেন ভারতের আর প্রজ্ঞানন্দ ও ডি গুকেশ, উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ, আর্জেন্টিনার ফাউস্তিনো ওরো, তুরস্কের ইয়াগিজ কান এরদোগমুস এবং রাশিয়ার রোমান শোগদঝিয়েভের মতো দাবাড়ুরা।

মাত্র ১১ বছর বয়সে এমন নজির গড়ে বোধনা ভবিষ্যতের বড় তারকা হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করল। নিয়মিত সাফল্য, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এবং চাপের মুখে সঠিক চাল দেওয়ার ক্ষমতাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এখন নজর থাকবে, আগামী দিনে আন্তর্জাতিক দাবার মঞ্চে আরও কত নতুন কীর্তি গড়ে এই খুদে প্রতিভা।

1 Views 0 Likes 0 Comments

Related News

FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গোলে
ময়দান

FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হার...

নিউজ ডেস্ক: ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের ছোটরা। অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবাম এবং আর লালরেমরুয়াত...

২৪ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা
ময়দান

Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে স...

নিউজ ডেস্ক: অনুশীলন শেষ হওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার মিউনিখে ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন দেখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাস...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের  ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!
ময়দান

PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!

নিউজ ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হংকং সিক্সেসের ধাঁচে ছয় জনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সম্ভাব্য এই প্রতিযোগিতার নাম ...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে একাধিক ‘নো বল’
ময়দান

Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে এ...

নিউজ ডেস্ক: চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে বেশ খরুচে ছিলেন ভারতের এই অভিজ্ঞ পেসার। চার ওভারে ৪৯ রান দিলেও কোনও উইক...

২৪ অক্টো ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.