JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:৫৮ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

ধর্ষণ-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল

ধর্ষণ-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল

ধর্ষণ, যৌন হেনস্থা, অপরাধমূলক ভীতি প্রদর্শন-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটারকে মঙ্গলবার গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। পরে তাঁকে চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হয়। অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬/৭২ ধারাতেও মামলা দায়ের হয়েছে। যদিও অভিযোগ ওঠার পর থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার।

ঘটনার সূত্রপাত গত ২৩ জুন। কর্নাটকের এক তরুণী মেডিক্যাল পড়ুয়া মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এমনকি তাঁদের বিয়ের কথাও স্থির হয়েছিল। দু’জনে একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে অভিযোগকারিণীর দাবি। পরে অভিষেক সম্পর্ক অস্বীকার করলে পুলিশের দ্বারস্থ হন তরুণী। এর আগেও প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে বিবাদ হয়েছিল এবং তা গড়িয়েছিল থানায়। তবে সেই সময় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মগরা থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে সেদিনই হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনার ভূষণ সিং মগরা থানায় যান। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহ মহাপাত্রও থানার আইসি-র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন। তদন্তকারীরা অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিক বার গেলেও তাঁকে পাওয়া যায়নি। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী। আদালতের নির্দেশের পরই অভিষেককে গ্রেফতার করে পুলিশ।

এর আগে মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে আরও সক্রিয় ভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তরুণীর একাধিক ছবি থাকা সমস্ত ইলেকট্রনিক ডিভাইস দ্রুত বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়, যাতে কোনও ভাবেই তাঁর ছবি ছড়িয়ে না পড়ে। আপাতত পুলিশের তদন্তের কেন্দ্রে রয়েছে অভিযোগের সত্যতা, দুই পক্ষের সম্পর্কের প্রকৃতি এবং সংশ্লিষ্ট ই-নথি। আদালতে পরবর্তী শুনানিতে এই মামলায় পুলিশের তদন্তের অগ্রগতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

98 Views 0 Likes 0 Comments

Related News

ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খালিদ জামিল
ময়দান

ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে ন...

এদিকে আন্সেলোত্তির মন্তব্যের কোন জবাব দিতে চাননি টিম ইন্ডিয়ার হেডকোচ খালিদ জামিল। তিনি বলেন, “ এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র তিনটি প্রীতি ম্যাচ নিয়ে ভাবতে চাই।

২৬ সেপ্টে ২০২৬, ১২:১৯ এএম · 2 মিনিট
বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলের ছেলেরা
ময়দান

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালি...

কলকাতা, নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! এক কথায়, অবিশ্বাস্য! দুই দলের র‌্যাঙ্কিংয়ে ফারাক ৯৪। বিশ্বকাপ খেলা পানামা রয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে। সেখানে ভারতের অবস্থান ১৩৮ তম স্থানে। এর পরেও খামতি ছিল না মনবীরদের লড়াইয়...

২৫ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস
ময়দান

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ব্যাপকভাবে ঝুলি ভরাল ভারত। শুক্রবার দিনের শেষে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ২৩। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা
ময়দান

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

সুচিকার বক্তব্য, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্ততঃ আরেকটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিচারকদের। তাতে তিনি হেরে গেলেও কিছু বলার থাকত না। মেনে নিতেন সেই ফল। কিন্তু ড্র হওয়ার পরে অন্য নিয়মে জয়ী নির্ধারণের সিদ্ধান্তই সুচিকার আপত্তির মূল কারণ।

২৫ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.