JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম
Breaking
Abhijit Deepke: দিল্লিতে আন্দোলনের মাঝেই এল দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন CJP প্রতিষ্ঠাতা অভ... CJP Protest: অভিজিৎ আটক, তবু থামছে না CJP-র আন্দোলন! যন্তর মন্তরে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য শ... New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন্দুর Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান্টিন’ Tushar Gandhi: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, মুম্বইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপ... Droupadi Murmu: রাষ্ট্রপতির কাছে মমতার আর্জি! SIR নিয়ে কী আশ্বাস পেল বিরোধীরা? CJP Protest: সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তর! মাঝপথেই আটক আইনজীবীরা, দিল্লিতে বাড়ল উত্তেজন... CJP Protest: দিল্লি বিমানবন্দরে আটক, তারপর কোথায় উধাও CJP-র তিন নেতা? ঘিরে বাড়ছে রহস্য! Abhijit Deepke: দিল্লিতে আন্দোলনের মাঝেই এল দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন CJP প্রতিষ্ঠাতা অভ... CJP Protest: অভিজিৎ আটক, তবু থামছে না CJP-র আন্দোলন! যন্তর মন্তরে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য শ... New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন্দুর Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান্টিন’ Tushar Gandhi: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, মুম্বইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপ... Droupadi Murmu: রাষ্ট্রপতির কাছে মমতার আর্জি! SIR নিয়ে কী আশ্বাস পেল বিরোধীরা? CJP Protest: সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তর! মাঝপথেই আটক আইনজীবীরা, দিল্লিতে বাড়ল উত্তেজন... CJP Protest: দিল্লি বিমানবন্দরে আটক, তারপর কোথায় উধাও CJP-র তিন নেতা? ঘিরে বাড়ছে রহস্য!

রাতারাতি বড় ধাক্কা মমতা শিবিরে! ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি নাকচ স্পিকারের

রাতারাতি বড় ধাক্কা মমতা শিবিরে! ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি নাকচ স্পিকারের
ছবি: নিজস্ব ছবি

কলকাতা: রাজ্য বিধানসভার রাজনীতিতে নতুন করে উত্তেজনা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়কের পদ খারিজের দাবিতে মমতা তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের করা আবেদন খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে স্পিকার স্পষ্ট করেছেন, আবেদনটি খারিজ হয়েছে মূলত পদ্ধতিগত ত্রুটির কারণে। বিধায়কদের দলত্যাগ সংক্রান্ত অভিযোগের মূল বিষয়বস্তুর বিচার এই সিদ্ধান্তে করা হয়নি।

আদালতের নির্দেশ অনুযায়ী, ৮ অক্টোবরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার কথা ছিল স্পিকারের। কিন্তু বিদেশ সফর থেকে ফেরার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে হাসপাতাল থেকেই উভয় পক্ষকে শুনানির জন্য ডেকে পাঠান স্পিকার। বৃহস্পতিবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট বিধায়কদের উপস্থিতিতে শুনানি হয়। দু’পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর রাতে ১১ পাতার রায় প্রকাশ করা হয়।

রায়ে স্পিকার জানান, সংশ্লিষ্ট আইনের ৭(২) ধারা অনুযায়ী আবেদনটি নির্ধারিত পদ্ধতি মেনে জমা পড়েনি। সেই কারণেই তা খারিজ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে নিয়ম মেনে আবেদন জানানোর পথও খোলা রেখেছেন তিনি। স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার স্পিকারের রয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।

অন্যদিকে, সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আবেদনে ত্রুটি থাকলে শুরুতেই তা খারিজ করা হল না কেন? দীর্ঘ শুনানির পর এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফলে আপাতত স্বস্তিতে ঋতব্রত-সহ সংশ্লিষ্ট বিধায়কেরা। তবে এই বিতর্ক এখানেই থামছে না। নতুন করে আইনি লড়াই শুরু হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

61 Views 0 Likes 0 Comments

Related News

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
রাজ্য

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত।

০৯ অক্টো ২০২৬, ০৭:২৮ পিএম · 2 মিনিট
Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.