JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০১:২১ পিএম
Breaking
Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দিল্লি পু... GDP Growth: যুদ্ধ-সংঘাত, জ্বালানি সংকটেও থামছে না ভারতের অর্থনীতি! বৃদ্ধির হার ৭%, পূর্বাভ... Ramlila Maidan: যন্তর মন্তরে বিক্ষোভ বিনামূল্যে, এবার রামলীলা ময়দানে দিনে ১.২১ লক্ষ! ২০২৬... Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন... Eastern Railways: ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি, শিয়ালদহে তৈরি ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর Mamata Banerjee: মমতার মিছিল ঘিরে কি বাড়ছে উত্তেজনা? ‘কোনও খবর নেই’, জ্ঞানেশ কুমার ইস্যুত... Bangladesh News: JFK বিমানবন্দরে ইউনূসকে ঘিরে তুমুল বিক্ষোভ! ‘সন্ত্রাসবাদী’ স্লোগানে উত্তা... Supreme Court: ভোট চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাহুলদের? পিটিশনে ১৪টি ত্রুটি,... Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দিল্লি পু... GDP Growth: যুদ্ধ-সংঘাত, জ্বালানি সংকটেও থামছে না ভারতের অর্থনীতি! বৃদ্ধির হার ৭%, পূর্বাভ... Ramlila Maidan: যন্তর মন্তরে বিক্ষোভ বিনামূল্যে, এবার রামলীলা ময়দানে দিনে ১.২১ লক্ষ! ২০২৬... Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন... Eastern Railways: ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি, শিয়ালদহে তৈরি ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর Mamata Banerjee: মমতার মিছিল ঘিরে কি বাড়ছে উত্তেজনা? ‘কোনও খবর নেই’, জ্ঞানেশ কুমার ইস্যুত... Bangladesh News: JFK বিমানবন্দরে ইউনূসকে ঘিরে তুমুল বিক্ষোভ! ‘সন্ত্রাসবাদী’ স্লোগানে উত্তা... Supreme Court: ভোট চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাহুলদের? পিটিশনে ১৪টি ত্রুটি,...

Bigg Boss Bangla: গুরুতর শারীরিক অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ‘ডিজে মাউস’

Bigg Boss Bangla: গুরুতর শারীরিক অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ‘ডিজে মাউস’
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রবিবারই শোয়ের স্বঘোষিত ‘কুইন’ অনুষ্কা ‘বিগ বস’-এর বাড়ি থেকে হয়েছেন এলিমিনেট। এর মধ্যেই ‘বিগ বস বাংলা’র নতুন প্রোমো ঘিরে দর্শকদের মনে তৈরি হয়েছিল এক অজানা অস্বস্তি। রবিবারের পর্ব শেষ হওয়ার পর সোমবার কী ঘটতে পারে, সেই ইঙ্গিত দিয়েই বিগ বসের গুরুগম্ভীর কণ্ঠে শোনা গিয়েছিল, ‘জীবনের সমস্ত অধ্যায়ই যে আমাদের পছন্দমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি বাধ্য করে আমাদের থামতে। এই সিদ্ধান্ত নেওয়া ‘বিগ বস’-এর কাছেও অত্যন্ত কঠিন।’ বিগ বসের মুখে শোনা গিয়েছিল ঝিলমের নামও। দুর্নিবার ও জীতুকে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। এই ফুটেজ দেখে অনেকেই ভেবেছিলেন, সোমবারও হয়তো বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন কোনও একজন সদস্য। সেই আশঙ্কাই সত্যি করে এবার বিগ বসের বাড়ি থেকে চিরতরে বিদায় নিলেন ‘ডিজে’ খ্যাত ঝিলম।

বিগ বসের ঘরের অন্দরে শত্রু থেকে বন্ধুতে পরিণত হন প্রতিযোগীরা। তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায় প্রতি মুহূর্তেই, আর গল্পে টুইস্ট ফিরে আসে বারবার! আসলে কখন কী ঘটে, তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। সোমবার রাতের ঘটনাটিও ছিল তেমনই প্রত্যাশার বাইরে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রোমোর ফুটেজ দেখে দর্শকরা নিশ্চিত ছিলেন যে সপ্তাহের শুরুতেই হয়তো কেউ বিদায় নেবেন। কিন্তু ঝিলম আচমকাই বিগ বসের বাড়ি ছেড়ে চলে যাবেন, তা কেউই ভাবতে পারেননি। তবে এ বিষয়ে একটি তথ্য অবশ্যই উল্লেখ করা জরুরি—দর্শকদের ভোটের কারণে কিন্তু মাঝপথে বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়নি ঝিলমকে।

জানা গিয়েছিল, সমাজমাধ্যমে বহুল পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর শারীরিকভাবে ততটা সুস্থ নন। বিগ বসের কাছে চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট পৌঁছাতেই তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ঘরের ভিতরে এক দফা মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছিল। তারপরেই বিগ বসের কণ্ঠস্বরে কেঁপে ওঠে গোটা বাড়ি। মেডিক্যাল রিপোর্ট ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঝিলমের পক্ষে আর শো চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নির্মাতারা তাঁকে দ্রুত শো থেকে সরিয়ে নেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নেন।

ঝিলম-সহ শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও এই ঘোষণায় বিস্মিত হয়ে পড়েন। ঝিলমের উদ্দেশে স্নেহের সুরে বিগ বস বলেন, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে যাবেন। আপনার আগামী দিনগুলো সাফল্য ও আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” প্রথম কয়েক সেকেন্ড দর্শকরাও এই ঘোষণা শুনে নিজেদের কানকে বিশ্বাস করতে পারেননি। অত্যন্ত ধীর স্বরে বিগ বসকে ধন্যবাদ জানান ঝিলম।

খবর পাওয়া গিয়েছে, ঝিলমের বাবার দাবি অনুযায়ী, ঝিলমের গলব্লাডারে পাথর হয়েছে, যা আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাই দ্রুত অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। এই খবরের পর অত্যন্ত দুঃখের সঙ্গে চোখের জলে বিগ বসের বাড়ির সদস্যরা ঝিলমকে বিদায় জানান। তবে ঝিলমও হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই আর শোনা যাবে না ‘ডিজে মাউস’-এর ইঁদুর র‍্যাপ। তাই আগেই বিগ বসের সহ-প্রতিযোগীদের উদ্দেশে একটি আগমনী গান তৈরি করেছিলেন তিনি। সোমবার রাতে সেই গানেই আকুল নয়নে সকলে ঝিলমকে বিদায় জানান। তবে ঘর ছাড়ার আগে কিছুটা সময় চেয়ে নেন ‘ডিজে ইঁদুর’। শেষবারের মতো সকলকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ‘একটা বাড়ি’ গানের স্রষ্টা। নিজেদের সামলে রাখতে না পেরে হাউসমেটরাও হাউহাউ করে কেঁদে ওঠেন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

Bigg Boss Bangla: অনুষ্কার বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফের বিগ বসে কান্নার রোল! তবে কি অসুস্থতার কারণে ঘর ছাড়ছেন ঝিলম?
বিনোদন

Bigg Boss Bangla: অনুষ্কার বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফের বিগ বসে কান্নার রোল! তবে...

কলকাতা: বিগ বস বাংলার ঘরে ফের বড়সড় চমক! রবিবারই প্রতিযোগী অনুষ্কার বিদায়ে মন খারাপ হয়েছিল দর্শকদের। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, এবার কি তবে বিগ বসের ঘর ছাড়তে চলেছেন ঝিলম? স্টার জলসার সদ্য প্রকা...

১২ অক্টো ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড়া করে তাঁকে?
বিনোদন

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চি...

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অমিতাভ বচ্চন প্রায়ই তাঁর মনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তাঁর সাম্প্রতিক একটি লেখা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মেগাস্টার জানিয়েছেন, রাতের পর রাত তিনি বিছানায় এপাশ-ওপাশ করেন, কিন্তু কিছুতেই তাঁর চোখে ঘুম আসে না।

১১ অক্টো ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান
বিনোদন

Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। সেই তালিকায় ছিলেন বলিউড  তারকা ইমরান খান। শনিবার মুম্বইয়ের রাস্তায় পুলিশের প্রিজন ভ্যানে দেখা গিয়েছিল তাঁকে। অবশ...

১১ অক্টো ২০২৬, ১২:৩৩ পিএম · 1 মিনিট
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!
বিনোদন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনকে ঘিরে মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান-সহ ৪০০-র বেশি বিক্ষোভকারী। আটক নেতাদের দ্রুত মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

১০ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.