JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৪:০৯ পিএম
Breaking
Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে? India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদেজা নাকি... শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা পরিদর্শ... উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে? India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদেজা নাকি... শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা পরিদর্শ... উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল...

২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল

২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে বড় সমীকরণ বদল। ছয় বছরের বিচ্ছেদ কাটিয়ে ফের একজোট হল বিজেপি (BJP) এবং শিরোমণি অকালি দল (SAD)। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করল দুই দল। এই সিদ্ধান্তের ফলে শুধু পাঞ্জাবের রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। সূত্রের খবর, জোটের পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একসময় বিজেপির অন্যতম পুরনো শরিক ছিল সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন শিরোমণি অকালি দল। NDA-র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও ছিল এই দল। কিন্তু ২০২০ সালে কেন্দ্রের কৃষি আইনকে কেন্দ্র করে দুই দলের সম্পর্কে বড় ফাটল ধরে। কৃষকদের আন্দোলনের মধ্যে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে NDA ছেড়ে বেরিয়ে যায় অকালি দল। পরবর্তীতে সেই কৃষি আইন প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু দুই দলের রাজনৈতিক দূরত্ব আর কমেনি।

এবার ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের কাছাকাছি এল দুই শিবির। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে জোটের কথা ঘোষণা করেন দুই দলের নেতারা। উপস্থিত ছিলেন অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং SAD সভাপতি সুখবীর সিং বাদল-সহ অন্যান্য নেতারা।

তবে এই জোটের আলোচনা খুব সহজে চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। বিজেপির পাঞ্জাব শাখার একাংশের মত ছিল, রাজ্যে সরকার গঠন করতে পারলে মুখ্যমন্ত্রীর পদে বিজেপিরও দাবি থাকা উচিত। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে এই প্রস্তাব নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন অমিত শাহ। পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দলের সাংগঠনিক শক্তির কথা মাথায় রেখে তিনি তুলনামূলকভাবে বাস্তবসম্মত প্রস্তাব সামনে আনেন। শেষ পর্যন্ত সেই উদ্যোগেই জোটের পথ মসৃণ হয় বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

এই পুনর্মিলনের ফলে কেন্দ্রের NDA-তেও ফিরল SAD। পাঞ্জাবে বিজেপির সংগঠন এবং অকালি দলের দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি একসঙ্গে কাজে লাগানোই এই জোটের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, ছয় বছর পর দুই দলের এই জোট পাঞ্জানের নির্বাচনী সমীকরণ কতটা বদলাতে পারে? ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মোকাবিলায় BJP-SAD জুটি কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

1 Views 0 Likes 0 Comments

Related News

উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদালতের
দেশ

উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব...

নিউজ ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় বড় ধাক্কা খেলেন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমাম। বুধবার সুপ্রিম কোর্ট তাঁদের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল। তবে মামলার শুনানি চলবে। একই সঙ্গে দিল্লি পুলিশের কাছে এই...

২৫ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু লখনউয়ের রাধা-কৃষ্ণ মন্দিরে, ভাইরাল বিয়ের ভিডিও!
দেশ

Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু ল...

মন্দির চত্বরে আয়োজিত এই ঘরোয়া অথচ আন্তরিক অনুষ্ঠানের মুহূর্তগুলো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাপানি ওই দম্পতি পুরোপুরি ভারতীয় সাজে সেজে উঠেছেন। বরের পরনে ছিল ছাই রঙের কুর্তা, কাঁধে গেরুয়া রঙের উত্তরীয় এবং গলায় গাঁদা ফুলের মালা।

২৫ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ
দেশ

Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ

নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচার রুখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক সীমান্তরক্ষী জওয়ানের। পাচারকারীদের বাধা দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। অবশেষে বুধবার সকালে কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। ...

২৫ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম · 2 মিনিট
Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’
দেশ

Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরা...

উত্তরাখণ্ড: এক দিকে সারি সারি পাহাড়ের কালো অবয়ব, অন্য দিকে গাঢ় নীল আকাশ। তারই মাঝখান দিয়ে ধীরে ধীরে মাথা তুলছে বিশাল এক চাঁদ। প্রথমে মনে হবে, বুঝি পাহাড়ের চূড়াতেই আটকে রয়েছে চাঁদটি। তার পর একটু একটু করে উপরে উঠতেই চা...

২৫ নভে ২০২৬, ০৩:৩১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.