JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৪:১৪ পিএম
Breaking
Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে? India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদেজা নাকি... শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা পরিদর্শ... উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে? India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদেজা নাকি... শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৭ পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ফের হাত মেলাল BJP-SAD, জোটের নেপথ্যে অমিত শাহের বড় চাল Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা পরিদর্শ... উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল...

Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

Suryakumar Yadav: তরুণ ক্রিকেটারকেই নিজের অনুপ্রেরণা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটের রেকর্ড বইয়ে একের পর এক নতুন অধ্যায় লিখছে বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ের দাপটে এবার মুগ্ধ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু প্রশংসাই নয়, তরুণ এই ক্রিকেটারকে নিজের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন তিনি। বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে কার্যত প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটের একাধিক প্রাক্তন তারকাও।

দোহায় আয়োজিত এশীয় উদীয়মান তারকাদের প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে মাঠে নেমেছিলেন বৈভব। আর সেখানেই ব্যাট হাতে কার্যত ঝড় তোলেন এই কিশোর ওপেনার। মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল সাতটি চার এবং ২৮টি ছক্কা। এক দিনের ক্রিকেটে এই ফরম্যাটে কোনও ব্যাটারের এক ইনিংসে এত ছক্কা মারার নজির ছিল না। এর আগে ২৩টি ছক্কা মেরে এই রেকর্ডের মালিক ছিলেন ডি আর্সি শর্ট।

শুধু ছক্কার রেকর্ড নয়, দ্রুততম শতরানের নজিরও নিজের নামে করে নিয়েছেন বৈভব। মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করেন তিনি। এর আগে এই নজির ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে ২৯ বলে শতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন বৈভব। এরপর মাত্র ৪০ বলে দেড়শো রান পূর্ণ করেন। নিজের আগের রেকর্ডের থেকেও ১৯ বল কম সময়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তরুণ ব্যাটার।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, মাত্র ৫২ বলেই দ্বিশতরান পূর্ণ করেন বৈভব। এই প্রতিযোগিতায় এর আগে দ্রুততম দ্বিশতরানের নজির ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ডকে কার্যত অর্ধেক সময়ে ভেঙে দেন বৈভব।

তাঁর এমন অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে সমাজমাধ্যমে প্রশংসা করেন সূর্যকুমার যাদব। তিনি লেখেন, বৈভব এখন তাঁর অনুপ্রেরণা। 

https://x.com/surya_14kumar/status/2125244680040600059?a=LVl84Sivt4cPzBYLB3Y&s=20

পাশাপাশি সুরেশ রায়না, মহম্মদ কাইফ এবং এস বদ্রীনাথও তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ। রায়নার মতে, এত কম বয়সে দ্বিশতরান করা বৈভবের নির্ভীক মানসিকতা ও অসাধারণ প্রতিভার পরিচয়।  কাইফের কথায়, বৈভব শুধু রেকর্ড ভাঙছেন না, নতুন করে ক্রিকেটের ইতিহাস লিখছেন। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে আরও একবার নিজের জাত চেনালেন এই কিশোর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব
ময়দান

Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন এ...

২৫ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদেজা নাকি গুরনুর, কাকে নিয়ে নামবেন শুভমন?
ময়দান

India vs New Zealand: কম্বোজকে ছেঁটে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার! ক্রাইস্টচার্চে জাদে...

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আরও চাপে ভারত। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট অমীমাংসিত থাকায় সিরিজের শেষ ম্যাচ কার্যত জিততেই হবে শুভমন গিলদের। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচের ...

২৫ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার
ময়দান

শীর্ষ থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে, সেরা দশে তিন ভারতীয় ব্যাটার

স্পোর্টস ডেস্ক: আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফের বড়সড় উত্থান ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহর। এক ধাক্কায় তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ফলে শীর্ষস্থান দখলের দৌড়ে আরও এক...

২৫ নভে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট
Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী
ময়দান

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বাংলার কল্যাণীর সন্দীপ মান্ডি। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ভারতকে ২-১ গোলে জিতিয়ে দেন তিনি। তাঁর সেই জয়সূচক গোল...

২৫ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.