JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

প্রিন্টার বিগড়ে গেল, ম্যাচও গেল! বৃষ্টির পর অদ্ভুত কারণে হার ক্রিকেট মাঠে

প্রিন্টার বিগড়ে গেল, ম্যাচও গেল! বৃষ্টির পর অদ্ভুত কারণে হার ক্রিকেট মাঠে

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেট ম্যাচে জয়-পরাজয়ের হিসাবনিকাশ হয় রানের ভিত্তিতেই। সোজা হিসেব, যে দল বেশি রান করবে জিতবে তারাই। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম ঘটতে পারে। যেমন ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল বেশি বাউন্ডারি মারার সুবাদে। কিন্তু তাই বলে প্রিন্টার খারাপ হয়ে যাওয়ার কারণে কোনও দলকে ম্যাচ হারতে হচ্ছে, এমনটা কেউ কখনও দেখেছে নাকি শুনেছে? কথাটা শুনতে অদ্ভুত লাগলেও ঘটেছে ঠিক সেটাই। খারাপ প্রিন্টারের কারণেই ২২ গজে কপাল পুড়ল একটি দলের।

এই আশ্চর্যজনক হারের ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের একটি ম্যাচে। এই খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। বৃষ্টির জেরে ম্যাচ মাঝপথেই থেমে যাওয়ার পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নতুন লক্ষ্য নির্ধারণ করার কথা ছিল। কিন্তু সেই হিসাবের জন্য প্রয়োজনীয় নথি ছাপার মতো অবস্থায় ছিল না প্রিন্টার। আর সেই প্রযুক্তিগত গোলযোগের জেরেই ম্যাচটি হেরে বসল হোম টিম।

শনিবার ঘরের মাঠে নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়ন প্রিমিয়ার লিগের ম্যাচে এগলিনটনের মুখোমুখি হয়েছিল বালিস্প্যালেন। প্রথমে ব্যাট করে এগলিনটন ৪৮.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে রান তাড়া করতে নেমে বালিস্প্যালেন ২ ওভারে ১৯ রানও তুলে ফেলেছিল। যা দেখে স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল, ঘরের মাঠে ম্যাচটি জিততে চলেছে বালিস্প্যালেন। এই সময় আচমকাই বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা। কমে যায় ম্যাচের নির্ধারিত ওভার। ফলে নতুন করে লক্ষ্য নির্ধারণের জন্য জরুরি হয়ে পড়ে ডিএলএস পদ্ধতির সাহায্য নেওয়া।

বিপত্তি সেখানেই। নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়ন প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ঘরের দলকে ম্যাচের আগে একটি কম্পিউটার, প্রয়োজনীয় সফটওয়্যার, সচল প্রিন্টার, পর্যাপ্ত কাগজ ও কালি এবং সেই সফটওয়্যার ব্যবহারে দক্ষ কর্মী রাখতে হয়। কিন্তু বালিস্প্যালেনের প্রিন্টার তখন কাজ করছিল না। ফলে ডিএলএস-এর প্রয়োজনীয় শিট ছাপা সম্ভব হয়নি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ওই নথি ছাড়া ম্যাচ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এই প্রযুক্তিগত সমস্যার কারণেই কার্যত ওয়াক ওভার দিতে হয় বালিস্প্যালেনকে।

এ দিকে নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়নও জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট সরঞ্জাম সচল রয়েছে কি না, তা নিশ্চিত করা ঘরের দলের দায়িত্ব। অর্থাৎ ব্যাটাররা উইকেটে নামার আগে প্রিন্টারের ফিটনেস পরীক্ষাও যে ক্রিকেটে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটাই হাড়ে হাড়ে টের পেল বালিস্প্যালেন। জয়ের জন্য মাঠে লড়াই করেও শেষ পর্যন্ত একটি খারাপ প্রিন্টারের কারণে হার! ক্রিকেটের ইতিহাসে এটি যে অন্যতম বিরল তথা অদ্ভুত ঘটনা হয়ে থাকল তা বলাই বাহুল্য।

15 Views 0 Likes 0 Comments

Related News

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর
ময়দান

কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর চোটের পরিস্থিতি বিবেচনা করে বেঙ্গালুরুতে শনিবারের ম্যাচের জন্য ...

১৬ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান
ময়দান

সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নাটকীয় জয় তুলে নিল সান্ডারল্যান্ড ও জুভেন্তাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করল দুই দলই। অন্য দিকে, দুরন্ত পারফরম্যান্সে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান। একই ব্যবধানে লে...

১৬ অক্টো ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে
ময়দান

ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দাপট, চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক জয়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্যের নাম হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামলের দুরন্ত ছন্দ প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গালাতাসারাইয়ের বি...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.