JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৪:১৮ পিএম
Breaking
শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক

Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বেগ

Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বেগ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা বনাম রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা—এই বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কানাডার সুপ্রিম কোর্ট। কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার আইন ‘বিল ২১’-এর অধিকাংশ অংশ বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার ৬-১ ভোটে এই রায় ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষক, পুলিশকর্মী, বিচারক-সহ একাধিক সরকারি পদে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে দৃশ্যমান ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না। হিজাব, পাগড়ি, ইহুদিদের কিপ্পা কিংবা খ্রিস্টানদের ক্রুশ—সবই এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে।

২০১৯ সালে কুইবেক সরকার এই আইন চালু করেছিল। সরকারের যুক্তি ছিল, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে সরকারি কর্মীদের ধর্মীয় নিরপেক্ষতা প্রদর্শন করা প্রয়োজন। কিন্তু আইনটি চালুর পর থেকেই কানাডায় বিতর্ক শুরু হয়। বিশেষ করে মুসলিম মহিলা, শিখ সম্প্রদায় এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে সরব সংগঠনগুলি এই আইনের বিরোধিতা করে আসছে।

কী রয়েছে বিতর্কিত বিল ২১-এ?

কুইবেকের ‘বিল ২১’-এর মূল উদ্দেশ্য সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখা। সেই যুক্তিতে শিক্ষক, বিচারক, পুলিশকর্মী এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কর্মক্ষেত্রে দৃশ্যমান ধর্মীয় প্রতীক পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
অর্থাৎ কোনও শিক্ষিকা হিজাব পরে স্কুলে পড়াতে পারবেন না। কোনও শিখ পুলিশকর্মী পাগড়ি পরে দায়িত্ব পালন করতে পারবেন না।

একই ভাবে ইহুদি ধর্মাবলম্বী কর্মী কিপ্পা বা খ্রিস্টান কর্মী দৃশ্যমান ক্রুশ পরেও সংশ্লিষ্ট পদে কাজ করতে পারবেন না। আইনটির বিরোধীদের বক্তব্য, ধর্মীয় পরিচয় প্রকাশ করার অধিকার একজন নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ। পোশাক বা ধর্মীয় প্রতীকের ভিত্তিতে কাউকে সরকারি চাকরিতে বাধা দেওয়া বৈষম্যমূলক। বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষেত্রে হিজাব নিষিদ্ধ হওয়ার কারণে কর্মসংস্থানের সুযোগ সীমিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংবিধানের বিশেষ ধারার ব্যবহার

এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কানাডার সংবিধানের ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ বা অধিকার অতিক্রমকারী বিশেষ ধারা। এই ধারার মাধ্যমে কোনও প্রাদেশিক সরকার নির্দিষ্ট কিছু সাংবিধানিক অধিকার সংক্রান্ত চ্যালেঞ্জ থেকে নিজেদের আইনকে সাময়িক ভাবে সুরক্ষিত রাখতে পারে।

কুইবেক সরকার বিল ২১ কার্যকর করার সময়ই এই ধারার ব্যবহার করেছিল। ফলে ধর্মীয় স্বাধীনতা এবং সমতার অধিকারের মতো কিছু সাংবিধানিক সুরক্ষার ভিত্তিতে আইনটিকে বাতিল করার সুযোগ সীমিত হয়ে যায়। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা জানিয়েছেন, কুইবেকের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। 

সেই যুক্তিতে সরকার যে সাংবিধানিক বিশেষ ধারার আশ্রয় নিয়েছিল, তা আইনত গ্রহণযোগ্য। তবে আদালত আইনের একটি নির্দিষ্ট অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখা কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে আইনসভার কাজে অংশ নিতে বাধা দেওয়ার বিধান গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে জানিয়েছে আদালত। ওই অংশটি বাতিল করা হয়েছে।

৬-১ রায়ে স্বস্তি কুইবেক সরকারের, ক্ষোভ মানবাধিকার সংগঠনগুলির

এই রায়কে কুইবেকের ধর্মনিরপেক্ষতার নীতির জয় হিসেবে দেখছে আইনটির সমর্থকেরা। তাঁদের বক্তব্য, সরকারি প্রতিষ্ঠানগুলিকে ধর্মীয় প্রভাবমুক্ত রাখার অধিকার প্রাদেশিক সরকারের রয়েছে। আদালতের সিদ্ধান্ত সেই অবস্থানকেই স্বীকৃতি দিল। অন্য দিকে, মানবাধিকার সংগঠন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধি এবং নাগরিক স্বাধীনতার পক্ষে সরব সংগঠনগুলি এই রায়ে হতাশ। 

তাঁদের বক্তব্য, ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার ফলে বিশেষ করে মুসলিম মহিলারা বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই শিক্ষকতা বা সরকারি চাকরির সুযোগ থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন। সমালোচকদের আরও আশঙ্কা, এই রায়ের ফলে ভবিষ্যতে অন্য প্রদেশগুলিও একই ধরনের আইন প্রণয়নের সাহস পেতে পারে। সংবিধানের বিশেষ ধারাকে ব্যবহার করে মৌলিক অধিকার সংক্রান্ত আপত্তি এড়িয়ে যাওয়া সহজ হয়ে উঠলে নাগরিক স্বাধীনতার সুরক্ষা দুর্বল হতে পারে।

পাঁচ বছর অন্তর নতুন করে অনুমোদন প্রয়োজন

কানাডার সংবিধানের এই বিশেষ ধারার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কোনও সরকার এই ধারার মাধ্যমে আইনকে সুরক্ষা দিলে সাধারণত পাঁচ বছর পর তার মেয়াদ শেষ হয়। পুনরায় তা কার্যকর রাখতে হলে নতুন করে অনুমোদন প্রয়োজন। ফলে কুইবেক সরকারের এই আইন দীর্ঘমেয়াদে বহাল রাখতে রাজনৈতিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

পরবর্তী নির্বাচনের পর সরকার এই বিশেষ ধারার মেয়াদ বাড়াতে চাইবে কি না, সেটিও নজরে থাকবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তাঁর সরকার আদালতের স্বাধীনতাকে সম্মান করে। তবে রায়ের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। তিনি নিজে সংবিধানের এই বিশেষ ধারা ব্যবহার করে অধিকার খর্ব করার পক্ষে নন বলেও জানিয়েছেন।

ধর্মনিরপেক্ষতা, না কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ?

এই রায় কানাডার রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এক দিকে কুইবেকের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় এবং ধর্মনিরপেক্ষতার নীতি, অন্য দিকে ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার। দুইয়ের সংঘাতই এই মামলার কেন্দ্রে।

আইনটির সমর্থকেরা মনে করছেন, রাষ্ট্রের কোনও ধর্মীয় পরিচয় থাকা উচিত নয়। অন্য দিকে বিরোধীদের বক্তব্য, রাষ্ট্র নিরপেক্ষ হতে পারে, কিন্তু সেই যুক্তিতে নাগরিকদের ধর্মীয় পরিচয় মুছে দেওয়ার অধিকার সরকারের নেই।

সুপ্রিম কোর্টের রায়ে আপাতত কুইবেক সরকারের অবস্থানই আইনি স্বীকৃতি পেল। কিন্তু এই সিদ্ধান্তে কানাডার বহুত্ববাদী সমাজে ধর্মীয় স্বাধীনতা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

1 Views 0 Likes 0 Comments

Related News

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!
বিদেশ

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!

বাড়িতে পরিচারিকার আসার অপেক্ষায় ছিলেন গৃহকর্ত্রী। দরজা খোলাই ছিল। সেই সুযোগে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়ল এক বন্য প্রাণী। সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে গেল শোওয়ার ঘরে। তার পর বিছানার উপর দিব্যি গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। প্রথম...

২৮ নভে ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়েল
বিদেশ

প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড...

নিউজ ডেস্ক: গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় সাধারণ প্যালেস্টিনীয় নাগরিকদেরই কি মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইজরায়েলি সেনা? তাঁদের সামনে রেখে বিপজ্জনক বাড়ি ও সুড়ঙ্গে প্রবেশ, বিস্ফোরক খোঁজা এবং সেনাদের আ...

২৮ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 3 মিনিট
Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্য
বিদেশ

Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে ন...

ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ‘বেহজাতাবাদ’ নামের এই স্থাপনাটি ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং নাতানজের ‘পিক্যাক্স মাউন্টেন’ থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পের বাইরের নিরাপত্তা বলয় দেখে বিশেষজ্ঞরা বিস্মিত। ইরানের অন্যান্য ভূগর্ভস্থ স্থাপনার তুলনায় এটির নির্মাণকাজ চলছে অস্বাভাবিক দ্রুতগতিতে

২৮ নভে ২০২৬, ০৩:১১ পিএম · 2 মিনিট
Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশে...

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছ...

২৮ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.