JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৪:১৬ পিএম
Breaking
শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক

Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্য

Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্য
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ইরানের দুটি প্রধান পারমাণবিক স্থাপনার ঠিক মাঝামাঝি অঞ্চলে মাটির নিচে অত্যন্ত সুরক্ষিত ও বিশাল এক স্থাপনা তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। গবেষকদের আশঙ্কা, নতুন এই ভূগর্ভস্থ কেন্দ্রটি ক্ষেপণাস্ত্র বা ভারী সমরাস্ত্র মজুত রাখার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির কাজেও ব্যবহৃত হতে পারে।

ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ‘বেহজাতাবাদ’ নামের এই স্থাপনাটি ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং নাতানজের ‘পিক্যাক্স মাউন্টেন’ থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পের বাইরের নিরাপত্তা বলয় দেখে বিশেষজ্ঞরা বিস্মিত। ইরানের অন্যান্য ভূগর্ভস্থ স্থাপনার তুলনায় এটির নির্মাণকাজ চলছে অস্বাভাবিক দ্রুতগতিতে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষক বেন জিওন ম্যাকালিস প্রথম এই স্থাপনাটির অস্তিত্ব শনাক্ত করেন। তার মতে, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ সামরিক অভিযানের পর থেকেই এখানে কাজের গতি বহুগুণ বেড়ে যায়। ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের পরিধি এতটাই বিশাল যে, সাধারণ মানের স্যাটেলাইট ক্যামেরাতেও এর অগ্রগতি স্পষ্ট ধরা পড়ছে।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী ৪০ দিনের সংঘাতে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের পারমাণবিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ধাক্কা সামলে তেহরান এখন মাটির গভীরে তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইএসআইএস জানিয়েছে, বেহজাতাবাদের সুনির্দিষ্ট কাজ এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে এর সুরক্ষা ব্যবস্থা ও নির্মাণের ধরন বলছে এখানে বড় কোনো সামরিক বা পারমাণবিক উদ্দেশ্য লুকিয়ে আছে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত থাকায় এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম বর্তমানে কোথায় এবং কী অবস্থায় আছে, তা নিশ্চিত করা যাচ্ছে না। পাশাপাশি নাতানজের অক্ষত থাকা পিক্যাক্স মাউন্টেন এবং পারচিনের ‘তালেঘান ২’ কমপ্লেক্সেও নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কেবল স্যাটেলাইট ছবির ওপর নির্ভর করে মাটির নিচের এই সুড়ঙ্গগুলোতে ঠিক কী ঘটছে তা শতভাগ নিশ্চিত হওয়া কঠিন।

5 Views 0 Likes 0 Comments

Related News

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!
বিদেশ

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!

বাড়িতে পরিচারিকার আসার অপেক্ষায় ছিলেন গৃহকর্ত্রী। দরজা খোলাই ছিল। সেই সুযোগে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়ল এক বন্য প্রাণী। সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে গেল শোওয়ার ঘরে। তার পর বিছানার উপর দিব্যি গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। প্রথম...

২৮ নভে ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বেগ
বিদেশ

Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব...

নিউজ ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা বনাম রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা—এই বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কানাডার সুপ্রিম কোর্ট। কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার আইন ‘বিল ২১’-এর অধিকাংশ অংশ বহাল রাখল দেশের সর্বোচ্চ আ...

২৮ নভে ২০২৬, ০৪:০৬ পিএম · 3 মিনিট
প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়েল
বিদেশ

প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড...

নিউজ ডেস্ক: গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় সাধারণ প্যালেস্টিনীয় নাগরিকদেরই কি মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইজরায়েলি সেনা? তাঁদের সামনে রেখে বিপজ্জনক বাড়ি ও সুড়ঙ্গে প্রবেশ, বিস্ফোরক খোঁজা এবং সেনাদের আ...

২৮ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশে...

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছ...

২৮ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.