JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৪:১৭ পিএম
Breaking
শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে মুম্বই দলে শ্রেয়স, অধিনায়কত্বে সূর্যক... Minakshi Hooda: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ১৭ সদস্যের ভারতীয় দল, নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন... Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বে... প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়ে... Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!

শোওয়ার ঘরে ঢুকে বিছানায় দিব্যি ঘুমোচ্ছে শিয়াল, কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!
ছবি: সংগৃহীত

বাড়িতে পরিচারিকার আসার অপেক্ষায় ছিলেন গৃহকর্ত্রী। দরজা খোলাই ছিল। সেই সুযোগে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়ল এক বন্য প্রাণী। সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে গেল শোওয়ার ঘরে। তার পর বিছানার উপর দিব্যি গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। প্রথমে দেখে শিয়াল ভেবেছিলেন বাড়ির পরিচারিকা। কিন্তু কাছে গিয়ে যা দেখা গেল, তাতে কার্যত হতবাক বাড়ির মালকিন। শিয়াল নয়, বিছানায় শুয়ে রয়েছে একটি বুনো কোয়োট (উত্তর আমেরিকার এক প্রজাতির বন্য কুকুর)!

ঘটনাটি কানাডার টরন্টোর ক্রিস্টি পিটস এলাকার। বাড়ির মালকিন অ্যালিস কেন্ট পরিচারিকার অপেক্ষায় বাড়ির সামনের ও পিছনের দরজা খোলা রেখেছিলেন। সেই সময়েই ঢুকে পড়ে কোয়োটের ছানাটি। বাড়ির ভিতরে কেউ তার উপস্থিতি টের পাননি। পরিচারিকা উপরে ঘর পরিষ্কার করতে গিয়ে প্রথম প্রাণীটিকে দেখতে পান। নীচে নেমে এসে তিনি কেন্টকে জানান, তাঁর শোওয়ার ঘরে সম্ভবত একটি শিয়াল রয়েছে। প্রথমে কথাটি বিশ্বাস করতে পারেননি কেন্ট। ভেবেছিলেন, হয়তো পরিচারিকা মজা করছেন। কিন্তু উপরে গিয়ে বিছানায় সত্যিই একটি বন্য প্রাণীকে শুয়ে থাকতে দেখেন তিনি।

বিষয়টি প্রথমে মজার মনে হলেও দ্রুত উদ্বেগ তৈরি হয়। কারণ, বাড়িতে শিশু রয়েছে। বন্য প্রাণীটি ভয় পেয়ে গেলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, এই আশঙ্কাও ছিল। কেন্ট পুলিশ এবং টরন্টো ওয়াইল্ডলাইফ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। উদ্ধারকারীরা এসে শেষ পর্যন্ত বিছানার নীচে লুকিয়ে থাকা কোয়োটটিকে ধরে ফেলেন।

পরীক্ষায় জানা যায়, প্রাণীটি ম্যাঞ্জ নামে এক ধরনের চর্মরোগে আক্রান্ত। পরজীবী মাইটের সংক্রমণে এই রোগ হয়। ত্বকে ক্ষত, চুলকানি এবং লোম উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অসুস্থতার কারণে প্রাণীটি দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধারকারীরা ঘটনাস্থলেই তার চিকিৎসা করেন। পরে তাকে ফের প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ওই এলাকায় কয়েকটি কোয়োটকে নিয়মিত খাবার দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের কাছ থেকে খাবার পেতে অভ্যস্ত হয়ে যাওয়ায় প্রাণীগুলি ক্রমশ লোকালয়ের কাছাকাছি চলে আসছিল। তাই বন্যপ্রাণীদের কখনও খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব্র উদ্বেগ
বিদেশ

Canada Supreme Court: ধর্মীয় প্রতীক পরে সরকারি চাকরি নয়! সংখ্যালঘু অধিকার নিয়ে তীব...

নিউজ ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা বনাম রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা—এই বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কানাডার সুপ্রিম কোর্ট। কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার আইন ‘বিল ২১’-এর অধিকাংশ অংশ বহাল রাখল দেশের সর্বোচ্চ আ...

২৮ নভে ২০২৬, ০৪:০৬ পিএম · 3 মিনিট
প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড় ইজরায়েল
বিদেশ

প্যালেস্টিনীয়দের ‘মানবঢাল’ করে অভিযান ইজরায়েলি সেনার! বিস্ফোরক রিপোর্ট ঘিরে তোলপাড...

নিউজ ডেস্ক: গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় সাধারণ প্যালেস্টিনীয় নাগরিকদেরই কি মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইজরায়েলি সেনা? তাঁদের সামনে রেখে বিপজ্জনক বাড়ি ও সুড়ঙ্গে প্রবেশ, বিস্ফোরক খোঁজা এবং সেনাদের আ...

২৮ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 3 মিনিট
Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে নতুন রহস্য
বিদেশ

Iran: দুই পারমাণবিক কেন্দ্রের মাঝে ইরানের গোপন ভূগর্ভস্থ দুর্গ! স্যাটেলাইট ছবিতে ন...

ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ‘বেহজাতাবাদ’ নামের এই স্থাপনাটি ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং নাতানজের ‘পিক্যাক্স মাউন্টেন’ থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পের বাইরের নিরাপত্তা বলয় দেখে বিশেষজ্ঞরা বিস্মিত। ইরানের অন্যান্য ভূগর্ভস্থ স্থাপনার তুলনায় এটির নির্মাণকাজ চলছে অস্বাভাবিক দ্রুতগতিতে

২৮ নভে ২০২৬, ০৩:১১ পিএম · 2 মিনিট
Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশে...

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছ...

২৮ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.