JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ১১:১১ পিএম
Breaking
বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্... বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্...

২১ জুলাইয়ের সভা নিয়ে জট কাটল, শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে অনুমতি হাইকোর্টের

২১ জুলাইয়ের সভা নিয়ে জট কাটল, শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে অনুমতি হাইকোর্টের

২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ ঘিরে দীর্ঘ জটিলতার অবসান ঘটল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেল কালীঘাট তৃণমূল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে একটি রাস্তার অংশে সর্বাধিক তিন হাজার সমর্থককে নিয়ে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। তবে রাস্তার অন্য অংশটি যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। সমাবেশ চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ।

এবারের ২১ জুলাইয়ের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দলীয় বিভাজনের জেরে পৃথকভাবে শহিদ সমাবেশের আয়োজন করছে তৃণমূলের দুই শিবির। এর আগে ঋত-তৃণমূলকে গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমতি দেওয়া হয়েছিল। তবে কালীঘাট তৃণমূলের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিষয়টি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গড়ায়।

জানা গিয়েছে, সমাবেশের জন্য কলকাতা পুলিশ কালীঘাট তৃণমূলকে ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান এবং হাজরা পার্ক—এই তিনটি বিকল্প স্থানের প্রস্তাব দেয়। কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়, ওই তিনটি জায়গার কোনওটিই ২১ জুলাইয়ের কর্মসূচির জন্য উপযুক্ত নয়। এরপর আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

মঙ্গলবার সমাবেশস্থল নিয়ে আলোচনার জন্য লালবাজারে যান কালীঘাট তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং দলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় বৈঠক হলেও কোনও সমাধানসূত্র মেলেনি বলে দাবি করেন তাঁরা।

কালীঘাট তৃণমূলের অভিযোগ, কলকাতা পুলিশের দেওয়া বিকল্প স্থানগুলি বাস্তবসম্মত ছিল না এবং আলোচনায় সদিচ্ছার অভাব ছিল। পাশাপাশি পুলিশের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করে দলটি। যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে সীমিত পরিসরে সমাবেশের অনুমতি মেলায় ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল।

161 Views 0 Likes 0 Comments

Related News

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!
রাজ্য

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!

বৃহস্পতিবার সেখানে সাড়ম্বরে পুজিতো হলেন দশভূজা। প্রচলিত নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর প্রথম বৃহস্পতিবার এই দুর্গা পূজো হয়।

২৯ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম · 2 মিনিট
Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্য চক্র
রাজ্য

Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আ...

পাচারের জন্য গাড়ি গুলিকে বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছিল। চালকের আসন-সহ সামনের অংশ ঠিক রেখে পিছনের বসার আসন গুলি সরিয়ে ফেলা হয়েছিল। তৈরি হওয়া ফাঁকা জায়গায় গবাদি পশু তোলা হতো বলে অভিযোগ।

২৯ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.