JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ১০:৪২ এএম
Breaking
Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ... ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘিরে রহস্... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কালীঘাটে সকাল সকাল কী ভাঙতে হাজির পুরসভ... Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ... ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘিরে রহস্... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কালীঘাটে সকাল সকাল কী ভাঙতে হাজির পুরসভ... Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ...

Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘যুগে যুগীন ভারত মিউজিয়াম’

Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘যুগে যুগীন ভারত মিউজিয়াম’
ছবি: X handle

নিউজ ডেস্ক: দীর্ঘকাল ধরে যে ভবনগুলি দেশের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল, এবার সেগুলির ভোলবদল হতে চলেছে। নয়াদিল্লির ঐতিহাসিক নর্থ ও সাউথ ব্লক চত্বরে গড়ে উঠতে চলেছে ‘যুগে যুগীন ভারত মিউজিয়াম’। কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক অনুমোদনের পর এই মেগা প্রকল্পের রূপরেখা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে জানিয়েছেন, এই জাদুঘরটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী ক্ষেত্র, যা ভারতের হাজার হাজার বছরের সভ্যতার যাত্রাকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তুলবে।

প্রকল্পের নথিপত্র অনুযায়ী, এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত করতে আনুমানিক ৩,২৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। স্থাপত্য ও প্রদর্শনী নকশা, ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই এই বাজেট তৈরি করা হয়েছে। জাদুঘরটিতে ভারতের প্রাচীন জ্ঞানচর্চা, গণিত, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে স্থাপত্য, শিল্পকলা, ভাষা এবং আধ্যাত্মিকতার ইতিহাস স্থান পাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি বিশ্বমানের গ্যালারিগুলির মাধ্যমে দর্শকরা এক অভাবনীয় অভিজ্ঞতার সাক্ষী হবেন।

https://x.com/narendramodi/status/2120552910933405942?a=ajX76WVI7tshV4EiwJc&s=08

শুধুমাত্র ইতিহাস সংরক্ষণ নয়, এই প্রকল্পের মাধ্যমে দেশীয় শিল্প ও কারিগরদের উৎসাহিত করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঠামোগত ভেন্ডর উন্নয়নের মাধ্যমে জাদুঘরের প্রয়োজনীয় সামগ্রী দেশেই তৈরি করা হবে। এর ফলে ভারতীয় কারিগর, সংরক্ষণ বিশেষজ্ঞ, নির্মাতা এবং প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থান ও কাজের নতুন দিগন্ত খুলে যাবে।

দর্শনার্থীদের সুবিধার্থে জাদুঘর চত্বরে অত্যাধুনিক ও সর্বজনীন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সরকারি হিসেব বলছে, প্রতি বছর প্রায় ১ কোটি দর্শক সামলানোর মতো পরিকাঠামো এখানে তৈরি করা হচ্ছে। টিকিট বিক্রি ছাড়াও খাবারের দোকান, অনুষ্ঠান ও স্থান ভাড়া, ডিজিটাল অভিজ্ঞতা, গাইডেড ট্যুর এবং বিপণন কেন্দ্রগুলির মাধ্যমে জাদুঘরটি থেকে নিয়মিত রাজস্ব আদায়ের পথও খোলা থাকছে।

যদিও এই জাদুঘরের মূল পরিকাঠামোটি রাজধানীর বুকে তৈরি হচ্ছে, তবে এর সুফল পাবেন দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষ। সাধারণ নাগরিক থেকে শুরু করে পড়ুয়া, গবেষক, সংস্কৃতিকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক সকলের জন্যই এটি একটি উন্মুক্ত শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হয়ে উঠবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজা
দেশ

Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারন...

কেদারনাথ: শীতের আগমনে বদলে গেল হিমালয়ের চেনা ছবি। তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিবছরের মতো এবারও শীতকালীন বিরতিতে চলে গেল উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম। বুধবার, ১১ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণ, বিশ...

১২ নভে ২০২৬, ১০:২৯ এএম · 2 মিনিট
ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘিরে রহস্য
দেশ

ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘ...

শ্রীনগর: নির্ধারিত ডিউটিতে যোগ দেননি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO)। অবশেষে বৃহস্পতিবার কিস্তওয়ার জেলার দাচ্ছান এলাকা থেকে উদ্ধার হল তাঁদের গুলিবিদ্ধ দেহ। মৃত দুই পুলিশকর্...

১২ নভে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান
দেশ

Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান

ভূস্বর্গ কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা। আর সেই হামলাতেই গুলিবিদ্ধ হলেন বাংলার এক জওয়ান। আহত CRPF জওয়ানের নাম শান্তনু চন্দ্র। তিনি বাঁকুড়ার বাসিন্দা।

১১ নভে ২০২৬, ০৯:৫৮ পিএম · 1 মিনিট
Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল
দেশ

Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল

কেন লাল সিগন্যাল দেখেও থামানো গেল না এক্সপ্রেসকে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই রেলের তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে চালকের কেবিনের ভাইরাল ভিডিও।

১১ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.