JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ১১:৫৭ এএম
Breaking
বিনিয়োগ আনতে লন্ডন, কিন্তু দেখা গেল রেসিং ট্র্যাকেই! বিজয়ের সফর ঘিরে তুমুল প্রশ্ন স্বাধীনতার দাবিতে একজোট তিন রাষ্ট্র, সোমবারের বৈঠকে বড় সিদ্ধান্তের ইঙ্গিত! ছ’মাসের সংঘাতের পর হঠাৎ মুখোমুখি ইরান-আমিরশাহি! দিল্লির ব্রিক্‌সে কি খুলল শান্তির দরজা? মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্চে দেখা... সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত জমি নিয়ে জটিলতা, CBI তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পুরনো 'সহপাঠী' বিনিয়োগ আনতে লন্ডন, কিন্তু দেখা গেল রেসিং ট্র্যাকেই! বিজয়ের সফর ঘিরে তুমুল প্রশ্ন স্বাধীনতার দাবিতে একজোট তিন রাষ্ট্র, সোমবারের বৈঠকে বড় সিদ্ধান্তের ইঙ্গিত! ছ’মাসের সংঘাতের পর হঠাৎ মুখোমুখি ইরান-আমিরশাহি! দিল্লির ব্রিক্‌সে কি খুলল শান্তির দরজা? মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্চে দেখা... সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত জমি নিয়ে জটিলতা, CBI তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পুরনো 'সহপাঠী'

দু’বার ইস্তফা দিতে চাইলেও মানেনি সরকার, শেষ পর্যন্ত পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান

দু’বার ইস্তফা দিতে চাইলেও মানেনি সরকার, শেষ পর্যন্ত পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান

নিট প্রশ্নফাঁসকে ঘিরে দেশজুড়ে চলা আন্দোলনের আবহে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। তবে রাজনৈতিক সূত্রের দাবি, শনিবার ইস্তফাপত্র জমা দেওয়ার অনেক আগেই তিনি দু’বার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তখন কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সেই প্রস্তাব খারিজ করে দেয়। সরকারের ধারণা ছিল, পরিস্থিতি প্রশাসনিক পদক্ষেপ ও সংস্কারের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব হবে। শেষ পর্যন্ত আন্দোলনের চাপ এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তাঁর ইস্তফা গ্রহণ করা হয়।

নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিল। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বেও এই দাবিকে সামনে রেখে দীর্ঘ আন্দোলন গড়ে ওঠে। পাশাপাশি প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার দাবিও জানানো হয়েছিল।

সূত্রের খবর, আন্দোলনের তীব্রতা বাড়তে শুরু করলে ধর্মেন্দ্র প্রধান প্রথমবার ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে জানিয়ে দেয়, চাপের মুখে মন্ত্রী পদ ছেড়ে দিলে ভুল বার্তা যাবে। সরকারের অবস্থান ছিল, সংকট থেকে পিছিয়ে না গিয়ে সমস্যার সমাধান করাই তাদের নীতি।

এরই মধ্যে কেন্দ্র একাধিক পদক্ষেপ নেয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়। প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু’বার ভিডিও বার্তার মাধ্যমে পড়ুয়া ও যুব সমাজকে আশ্বস্ত করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথাও জানান। তবুও আন্দোলনের জোর কমেনি।

২০ জুলাই দিল্লিতে সংসদ ভবন অভিযানের সময় বিপুল সংখ্যক আন্দোলনকারী জমায়েত হন। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ও ধর্মেন্দ্র প্রধান দ্বিতীয়বার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তখনও নেতৃত্ব তাঁর ইস্তফা গ্রহণ করেনি।

পরিস্থিতির মোড় ঘোরে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের ধারাবাহিক বৈঠকের পর। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না। পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আন্দোলনের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল বলে সূত্রের দাবি। দিল্লির বাইরে বিভিন্ন শহরেও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ছিল। সব দিক বিবেচনা করে অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠান। রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণ করেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্র নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ জোশীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে, সিজেপি এই ঘটনাকে আন্দোলনের সাফল্য বলে দাবি করেছে এবং এই জয় দেশের ছাত্র-যুব সমাজের বলে উল্লেখ করেছে।

52 Views 0 Likes 0 Comments

Related News

বিনিয়োগ আনতে লন্ডন, কিন্তু দেখা গেল রেসিং ট্র্যাকেই! বিজয়ের সফর ঘিরে তুমুল প্রশ্ন
দেশ

বিনিয়োগ আনতে লন্ডন, কিন্তু দেখা গেল রেসিং ট্র্যাকেই! বিজয়ের সফর ঘিরে তুমুল প্রশ্ন

১০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে রওনা দেন বিজয়। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রিসভার সদস্য আধব অর্জুনা এবং কয়েক জন সরকারি আধিকারিক। ১৭ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
ছ’মাসের সংঘাতের পর হঠাৎ মুখোমুখি ইরান-আমিরশাহি! দিল্লির ব্রিক্‌সে কি খুলল শান্তির দরজা?
দেশ

ছ’মাসের সংঘাতের পর হঠাৎ মুখোমুখি ইরান-আমিরশাহি! দিল্লির ব্রিক্‌সে কি খুলল শান্তির...

ভারতের আয়োজিত দু’দিনের ব্রিক্‌স সম্মেলনে যোগ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধি হিসেবে আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ান।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২০ এএম · 2 মিনিট
মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্চে দেখা দিলেন না?
দেশ

মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্...

তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৮ এএম · 2 মিনিট
উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত
দেশ

উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত

রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৫ সালে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় চিনের সামরিক উপস্থিতির বহর আগের চেয়ে কমেছে। বর্তমানে সীমান্তের ওপারে এবং চিনের নিজস্ব প্রথাগত প্রশিক্ষণ অঞ্চলগুলিতে কম্বাইন্ড আর্মস ব্রিগেডের সমতুল্য প্রায় দশটি করে বাহিনী মোতায়েন রয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.