কলকাতা, নিউজ ডেস্ক: রবিবারের পর সোমবারও বৃষ্টির পূর্বাভাস। দুপুরের দিকে বৃষ্টি হওয়ার প্রবণতা বেশ কয়েকদিন ধরে রয়েছে। আর তাই সোমবারেও সেই একই ধারা বজায় থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ (১৪ই সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের দশটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। মহানগরী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ারও পূর্বাভাস রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬°সেলসিয়াস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে,গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬° সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২° ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২° সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের তুলনায় ১.২° কম।গতকাল সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৬%। সর্বনিম্ন ৭৩%। গতকাল সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও আবহাওয়া দফতর জানাচ্ছে, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জায়গাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা আছে
উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে। এই জেলাগুলিতেও সম্ভাবনা দেখা গেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু’একটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।