JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম
Breaking
শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয় রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে ব্রিকস শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজস্থানে গেরুয়া ঝড়ের মাঝেই বামেদের ‘বড় কামব্যাক’ নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী ঘোষণা মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয় রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে ব্রিকস শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজস্থানে গেরুয়া ঝড়ের মাঝেই বামেদের ‘বড় কামব্যাক’ নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী ঘোষণা মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
Mohsin Naqvi ছবি: গ্রাফিক্স: নিজস্ব

কলকাতা, স্পোর্টস ডেস্ক: আরও একবার 'ট্রফি চোর' মহসিন নকভি। গত বছর পুরুষদের এশিয়া কাপে সূর্য কুমার যাদবের দল তাঁর হাত থেকে ট্রফি না নেওয়ায় তা সঙ্গে নিয়েই চলে গিয়েছিলেন পাক বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। রবিবারের দুবাইয়েও বদলাল না সেই কূটনৈতিক সংঘাতের ছবিটা। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এল না হরমনপ্রীত কউরের ভারতও। কারণ, এ বারেও ট্রফি দেওয়ার কথা ছিল সেই মহসিন নকভিরই। এ দিকে এই ঘটনার পরই নকভিকে উদ্দেশ্য করে 'ট্রফি চোর' স্লোগান উঠল গ্যালারি থেকে।

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড। গত বছর পুরুষদের এশিয়া কাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে এ বারও বিসিসিআই আগেই এসিসিকে জানিয়ে দিয়েছিল, নকভি উপস্থিত থাকলে ভারতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে যোগ দেবে না। ভারতীয় শিবিরের প্রস্তাব ছিল, এসিসি-র ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়া যেতে পারে। কিন্তু সেই প্রস্তাব নকভি গ্রহণ না করায় শেষ পর্যন্ত অনুষ্ঠানই বয়কট করে ভারত। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পরে জানান, বোর্ড নিজেদের আগের অবস্থানেই অটল রয়েছে।

এর পরেই ঘটল আরও নাটকীয় ঘটনাটি। ভারতীয় দল যখন ট্রফি ছাড়াই সাফল্য উদ্‌যাপন করল, নকভি মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে আবার উঠল ‘ট্রফি চোর’ স্লোগান। গত বার মেন ইন ব্লু-ও মঞ্চে উঠে ট্রফি ছাড়াই উদ্‌যাপন করেছিল। এ বার মহিলা দল মঞ্চেও উঠলেন না। বিসিসিআই সচিবের তরফে নন্দিনী শর্মাকে ইন-হাউস সেরা ফিল্ডারের পদক দেওয়া হলেও বাকি ক্রিকেটারেরা আর মাঠে ফেরেননি। শ্রীলঙ্কার দল অবশ্য নকভির হাত থেকে রানার্স আপ চেক নিয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও নকভির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। নকভি তার পরেই মাঠ ছাড়েন। তবে এ বার তাঁর হাতে ট্রফি ছিল না।

এই বিতর্কের পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক প্রেক্ষাপট। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ। সেই আবহে দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও বহুজাতিক প্রতিযোগিতাগুলিতে হাত না মেলানোর অলিখিত নিয়ম চলছে। ভারত অবশ্য এশিয়া কাপ জিতেছে। ট্রফির দাবিও ছাড়েনি। স সাইকিয়ার কথায়, উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক পথেই দুই এশিয়া কাপের ট্রফি বিসিসিআইয়ের হাতে ফিরবে। অর্থাৎ মাঠে ভারতের জয় নিশ্চিত। কিন্তু ট্রফি নিয়ে লড়াই এখনও শেষ হয়নি।

20 Views 0 Likes 0 Comments

Related News

শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ
ময়দান

শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ

স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টে শুরু পালাবদলের দিন। ৮,৭৩৬ দিন, অর্থাৎ প্রায় ২৪ বছর মাস পর প্রথম বার এটিপি-র সেরা দশে নেই ‘বিগ থ্রি’-র কেউই। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মারিয়ানো নাভোনের কাছে হারের জেরে সদ্য প্রকাশিত এটিপি র‌্য...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৫৮ পিএম · 2 মিনিট
বৈভব বাদ পড়ায় চূড়ান্ত ক্ষিপ্ত দেশের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী
ময়দান

বৈভব বাদ পড়ায় চূড়ান্ত ক্ষিপ্ত দেশের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশী কেন বাদ? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কেন তাঁর জায়গায় খেলানো হল সঞ্জু স্যামসনকে? এই প্রশ্নই তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। দিল্লিতে সিরিজের প্রথম ম...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম · 2 মিনিট
রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি  নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া
ময়দান

রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া

স্পোর্টস ডেস্ক: গত বছর এশিয়া কাপ জেতার পর মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ায় তা আজও হাতে পায়নি মেন ইন ব্লু। এ বার একই পথে হেঁটেছেন হরমনপ্রীত কৌররাও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এ বারেও কি প্রতিযোগিতা জিতে ট্রফি...

১৫ সেপ্টে ২০২৬, ১১:১৭ এএম · 2 মিনিট
ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ বাহিনী
ময়দান

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লা...

স্পোর্টস ডেস্ক: ডার্বির পর আচমকাই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ জয়ের রাস্তা আরও কঠিন করে ফেলল অর্চিষ্মান বিশ্বাসের দল। শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.