JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ১১:৫৭ এএম
Breaking
১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব...

রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া

রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি  নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া

স্পোর্টস ডেস্ক: গত বছর এশিয়া কাপ জেতার পর মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ায় তা আজও হাতে পায়নি মেন ইন ব্লু। এ বার একই পথে হেঁটেছেন হরমনপ্রীত কৌররাও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এ বারেও কি প্রতিযোগিতা জিতে ট্রফি থেকে বঞ্চিত থাকতে হবে ভারতকে? এই প্রসঙ্গে এ বার বড় খবর সামনে আনলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ট্রফি আসতে চলেছে বিসিসিআইয়ের ক্যাবিনেটে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি থাকলে যে সেই মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা যোগ দেবেন না, এটা আগেই এসিসিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। পাশাপাশি বিকল্প প্রস্তাবও দেওয়া হয় ভারতীয় বোর্ডের তরফে। কিন্তু সেই প্রস্তাবও মানা হয়নি। ফলে পুরুষদের এশিয়া কাপের মতোই মহিলা এশিয়া কাপের ট্রফি প্রদান অনুষ্ঠানেও অনুপস্থিত থাকে ভারতীয় দল। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে এসিসির চেয়ারম্যানকে ব্যক্তিগত ভাবেও নিজেদের অবস্থান জানিয়েছিলেন তিনি।

সাইকিয়ার কথায়, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় দলের এই অবস্থান। তাঁর দাবি, পুরনো রীতি অনুযায়ী সাধারণত জয়ী দলের হাতে সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার কোনও পদাধিকারী ট্রফি তুলে দেন। কিন্তু গত বছর থেকে সেই প্রথা আর মানা হচ্ছে না। নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই তাঁর কাছ থেকে ট্রফি নিতে ভারত রাজি নয় বলে জানানো হয়েছিল। বিসিসিআই সচিব বলেন, এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ সাহেব ট্রফি তুলে দিলে ভারতীয় দল অনুষ্ঠানে উপস্থিত থাকত। এমনকি এসিসির প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যানকে দিয়ে পুরস্কার বিতরণের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিকল্প প্রস্তাব গ্রহণ নকভির নেতৃত্বাধীন করেনি এশীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

তবে এই চূড়ান্ত বিতর্কের আবহেই ভারতীয় মহিলা দলের হাতে এশিয়া কাপের ট্রফি শীঘ্রই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিসিসিআই সচিব। তাঁর দাবি, শুধু মহিলা দলের ট্রফিই নয়, পুরুষদের এশিয়া কাপের ট্রফিও খুব তাড়াতাড়ি ভারতে আসবে। সাইকিয়া বলেন, "খুব শীঘ্রই মহিলা এবং পুরুষ, দুই এশিয়া কাপের ট্রফিই আমরা হাতে পাব।" এর পাশাপাশি মহিলা ক্রিকেটের টি-টোয়েন্টি দলকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। 

গত ২০২৫ সালে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখেই দল গড়ছে বিসিসিআই। যদিও কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো কিছু করতে পারেননি ভারতের মেয়েরা। তবে সাইকিয়া জানিয়েছেন, আসন্ন এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা, দুই দলকেই সোনা জেতানোই তাঁদের লক্ষ্য। অর্থাৎ ট্রফি বিতর্কের বাইরে মাঠের লড়াইয়ে ভারতের লক্ষ্য একটাই। সোনা।

32 Views 0 Likes 0 Comments

Related News

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ বাহিনী
ময়দান

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লা...

স্পোর্টস ডেস্ক: ডার্বির পর আচমকাই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ জয়ের রাস্তা আরও কঠিন করে ফেলল অর্চিষ্মান বিশ্বাসের দল। শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর
ময়দান

ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টস ডেস্ক:  নাম আছে। ইতিহাস আছে। আছে জনপ্রিয়তাও। কিন্তু আর্থিক সমস্যায় ধুঁকছে হকি ইন্ডিয়া লিগ। সেই লিগকে নতুন করে চাঙ্গা করতে এ বার উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার হকি ইন্ডিয়ার আধিকারিক এবং লিগের ফ্র্যাঞ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট
ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ময়দান

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বো...

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে...

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.